চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হতেই মাঠে নামল তৃণমূল, বুথ–ওয়ার্ডে নজরদারির নির্দেশ

Share:

নিজস্ব প্রতিনিধি:‌ এসআইআরের খসড়া তালিকায় বাদ পড়েছিল ৫৮ লক্ষ নাম। তারপর আনম্যাপড, লজিকাল ডিসক্রিপেন্সি নামক টোটকা সামনে নিয়ে আসে নির্বাচন কমিশন। যার প্রেক্ষিতে মামলা গড়ায় সুপ্রিম কোর্টে। অবশেষে শীর্ষ আদালতের নির্দেশ মেনে শনিবার পশ্চিমবঙ্গে প্রথম দফার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। তাতে বাতিল করা হয়েছে আরও ৫ লক্ষ ৪৬ হাজার ৫৩ জনের নাম। অর্থাৎ, ২০২৫ সালের তালিকার নিরিখে বাদের খাতায় মোট ৬৩ লক্ষেরও বেশি ভোটার। এমনকী ৬০ লক্ষ ভোটার এখনও ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন)। এই আবহে এবার মানুষের পাশে দাঁড়াতে নেতা–কর্মীদের নির্দেশ দিল তৃণমূল কংগ্রেস। যা নির্বাচনী মরশুমে বড় পদক্ষেপ।

এদিকে বিজেপি নেতাদের দেড় কোটি নাম বাদ দেওয়ার ‘টার্গেট’ কি ঘুরপথে পূরণ করছে নির্বাচন কমিশন? এই প্রশ্ন এখন উঠতে শুরু করেছে বাংলা জুড়ে। আর তাই এই বিপুল পরিমাণ নাম বাদ নিয়ে তৃণমূলের পক্ষ থেকে নেতা–কর্মীদের স্পষ্ট নির্দেশ দিয়ে বলা হয়েছে, দল পুরো পরিস্থিতির ওপর নজর রাখছে। লজিক্যাল ডিসক্রিপেন্সির নামে একাধিক বুথের অনেক বৈধ ভোটারের নাম বাদ পড়েছে। যাঁদের শুনানিতে ডাকা হয়নি এমন ভোটারের নামও বাদ গিয়েছে। আবার নিয়ম মেনে শুনানিতে হাজির হয়ে সব নথি জমা দিয়েও চূড়ান্ত তালিকায় নাম ওঠেনি এমন অভিযোগও সামনে এসেছে। দল ও শীর্ষ নেতৃত্ব গোটা পরিস্থিতির ওপর নজর রাখছে। এখন থেকেই তালিকা ধরে প্রত্যেক ওয়ার্ড–বুথে যেতে হবে।

অন্যদিকে প্রত্যেকটি ওয়ার্ড–বুথে তৃণমূল কংগ্রেসের নেতা–কর্মীদের নেমে ওই বাদের তালিকা ধরে স্ক্রুটিনি করতে নির্দেশ দেওয়া হয়েছে। যেসব বৈধ ভোটারের নাম বাদ গিয়েছে তাঁদের তালিকা তৈরি করতে বলা হয়েছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন অনুযায়ী যেসব নথি থাকার কথা সেসব থাকলে ওই নামগুলি নির্বাচন কমিশনের কাছে পেশ করা হবে। এমনকী যে নিয়মে নাম ভোটার তালিকা তোলা যায় সেই ব্যবস্থাও করতে নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং একটা আশার আলো দেখতে শুরু করেছেন বাংলার মানুষজন। এখনও ধাপে ধাপে নামের তালিকা প্রকাশ করা হবে। যাদের নাম ‘বিচারাধীন’ (অ্যাডজুডিকেশন) রয়েছে।

এছাড়া নির্বাচন কমিশন জানিয়েছে, প্রকাশ হওয়া প্রথম দফার চূড়ান্ত তালিকা বলছে, রাজ্যের মোট ভোটার সংখ্যা এখন ৭ কোটি ৪ লক্ষ ৫৯ হাজার ২৮৪। তার মধ্যে ১ লক্ষ ৮৮ হাজার ৭০৭ জন নতুন ভোটার। আবার ‘ফর্ম ৬’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন ১ লক্ষ ৮২ হাজার ৩৬ জন। বাকিরা ‘ফর্ম ৮’ পূরণ করে তালিকায় যুক্ত হয়েছেন। সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিসংখ্যান হল, খসড়া তালিকা থেকেও প্রায় সাড়ে ৫ লক্ষ নাম বাদ যাওয়া। কীসের ভিত্তিতে বা কাদের আপত্তিতে তা করা হল?‌ এই প্রশ্নের জবাব মেলেনি। তবে যাঁদের নাম বাদ গিয়েছে, তাঁদের আবার ৬ নম্বর ফর্ম পূরণের সুযোগ থাকছে। এবার সেই কাজটিতে মানুষের সহায়তায় পাশে দাঁড়াতে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলে সূত্রের খবর।

পাটক্ষেতে উদ্ধার মহিলার দেহ, গলায় লেগিংস জড়িয়ে খুনের অভিযোগ দিনহাটায়

ক্লাসরুমে ঢুকতে না পেরে রাস্তায় বসে বিক্ষোভ প্রাথমিকের পড়ুয়াদের

টাকা দিতে না পারায় কিশোরীর পা ভেঙে দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে

‘আচমকা সিনেমা বাতিল, কখনও অভিনেতাদের ক্ষতির কথা ভেবেছেন?’ প্রযোজকদের প্রশ্ন রণবীরের

অসুস্থতার কারণ দেখিয়ে মেসি কাণ্ডে হাজিরা এড়ালেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন বিরাট কোহলি

গ্রেফতার কলকাতার আরও এক তৃণমূল কাউন্সিলর বিশ্বজিৎ মণ্ডল

বিডিও পদ থেকেই অপসারিত জাহাঙ্গির খান ঘনিষ্ঠ শানু বক্সি

সাতসকালে শওকতের বাড়িতে NIA হানা, আটক প্রাক্তন বিধায়কের ছেলে

ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেইনির সঙ্গে বৈঠকে বসতে চান ডোনাল্ড ট্রাম্প

আওয়ামী লীগ পুনর্গঠনে ‘বোন’ রেহানার অনুসারীদের বাদ দিচ্ছেন শেখ হাসিনা

হুমায়ুন কবীরের কেন্দ্রীয় নিরাপত্তা প্রত্যাহার, ক্ষুব্ধ নওদার বিধায়ক

আইপিএল জুড়ে দুহাতে আগলে রেখেছিলেন, চিনে নিন বৈভবের সেই ছায়াসঙ্গীকে

তোলাবাজির অভিযোগে গ্রেফতার তৃণমূল কাউন্সিলর মহেশ কুমার শর্মা