থামছে না হিংসা, বিষ্ণুপুরে তৃণমূল কর্মীকে গুলি করে খুন

খুনের তদন্তে নেমে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যে ভোট পরবর্তী হিংসার ঘটনা এখনও অব্যাহত। এবার তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানা এলাকায়। ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত তৃণমূল কর্মীর নাম প্রলয় মণ্ডল। তিনি প্রোমোটিংয়ের ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। শুক্রবার রাত ১০টা নাগাদ বিষ্ণুপুরের দক্ষিণ বাগি এলাকায় বাইকে চেপে বাড়ি ফিরছিলেন প্রলয়। স্থানীয়দের দাবি, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় দুষ্কৃতীরা। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন প্রলয়। চিকিৎসার জন্য তাঁকে উদ্ধার করে আমতলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। সেখানে নিয়ে গেলে চিকিৎসকেরা প্রলয়কে মৃত বলে ঘোষণা করেন।

অন্যদিকে এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিষ্ণুপুর থানার পুলিশ। পুলিশের পাশাপাশি এলাকায় মোতায়েন করা হয়েছে আধা সামরিক বাহিনীও। খুনের তদন্তে নেমে ইতিমধ্যে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। গোটা বিষয়টি খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

অফিসে অনবরত হাই উঠছে? চাঙ্গা হতে মেনে চলুন এই নিয়মগুলি

১৬ না ১৭ অগস্ট, কবে নাগ পঞ্চমী? জেনে নিন পুজোর শুভ সময়…

সূর্যের গোচরে সক্রিয় রাহু-কেতু, আজ থেকে ৪ রাশির জাতকদের ‘খারাপ সময়’ শুরু

‘আমরা অনন্য’, ইংলিশ বধের পর হুঙ্কার আর্জেন্টিনা কোচের

কারও জীবনে সুখবর, কারও পরিবারের মৃত্যু, রথের দিন টালমাটাল এই রাশির জাতকের জীবন

দুরন্ত প্রত্যাবর্তন মেসিদের, ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা

‘জলদস্যুদের বিরুদ্ধে খেলতে নামছি’, ইংল্যান্ড ম্যাচের আগে বিস্ফোরক পোস্ট আর্জেন্টিনার ভাইস প্রেসিডেন্টের

‘চুপ থাকতে লজ্জা করছে’, ওয়াংচুকের সমর্থনের মুখ খুললেন অনুরাগ কাশ্যপ

‘মুসলিম?’, ‘হ্যাঁ’ জবাব দিতেই ছুরির আঘাতে ভারতীয় যুবকের শরীর ফালাফালা করল মার্কিন হামলাকারী

‘আমি বিজেপি আর মোদির সমর্থক,’ ডিগবাজি খেয়ে বললেন ‘দলবদলু’ রচনা

‘ঢাকায় পা রাখলেই শেখ হাসিনাকে ফাঁসিতে ঝোলানো হবে’, জানিয়ে দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী

হার্টের জন্য আরও বড় বিপদ লুকিয়ে ভুল খ্যাদাভাসে, জানালেন বিশেষজ্ঞরা

এক হাজারের বেশি শিক্ষক নিয়োগ, বিজ্ঞপ্তি জারি করল স্কুল সার্ভিস কমিশন

অগস্টেই ১ হাজার নিয়োগের বিজ্ঞপ্তি, বিশেষ অ্যাপে মিলবে বেসরকারি চাকরি