দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভোট দিতে যাওয়াই কাল! বাড়ি ফেরার পথে ট্রেনেই মৃত্যু যুবকের

নিজস্ব প্রতিনিধি: ভোট দিতে এসে আর ফেরা হল না বাড়ি। ট্রেনের অসংরক্ষিত কামরায় তুমুল ভিড়ের চাপে অসুস্থ হয়ে মৃত্যু হয় ওই পরিযায়ী শ্রমিক যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে গীতাঞ্জলি এক্সপ্রেসে।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম সুমিত মাতব্বর (৩১)। বাড়ি উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালপুর এলাকায়। পেশায় রাজমিস্ত্রি। সম্প্রতি নাগপুরের একটি বেসরকারি নির্মাণ সংস্থায় কাজ করতেন। বিধানসভা নির্বাচনে ভোট দেওয়ার জন্য বন্ধুদের সঙ্গে সেখান থেকেই ট্রেনে চেপে বাড়ি ফিরছিলেন। পরিবার ও সহযাত্রীদের দাবি, নাগপুর থেকে ওঠার পর থেকেই ট্রেনের অসংরক্ষিত কামরায় উপচে পড়া ভিড় ছিল। নির্দিষ্ট আসন না পেয়ে শেষ পর্যন্ত শৌচাগারের সামনে বসতে বাধ্য হন সুমিত। দীর্ঘক্ষণ ঠাসা ভিড়,  তীব্র গরম ও অস্বস্তিকর পরিবেশের মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।

মৃতের ভাই জানিয়েছেন, ট্রেন খড়্গপুর স্টেশনে ঢোকার সময়ই সুমিতের শারীরিক অবস্থার অবনতি হয়। পেটে অসহ্য যন্ত্রণায় মেঝেতে পড়ে ছটফট করতে থাকে। এরপর সাঁতরাগাছি ঢোকার আগে সিগন্যালের অপেক্ষায় ট্রেনটি দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে। অভিযোগ, সেই সময়ই ট্রেনের মধ্যেই মৃত্যু হয় তাঁর। এরপর সাঁতরাগাছি স্টেশনে পৌঁছনোর পর দেহটি নামিয়ে রেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে সাঁতরাগাছি জিআরপি দেহটি ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। এই ঘটনায় পরিযায়ী শ্রমিকদের যাতায়াতের ব্যবস্থাপনা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।

Published by:

Share Link:

More Releted News:

শেষ মুহূর্তে ঘুম ভাঙল জ্ঞনেশের, আধাসেনার ভূমিকায় অখুশি

মুর্শিদাবাদে তুমুল উত্তেজনার মধ্যেই নির্বিঘ্নে ভোট দিলেন অরিজিৎ সিংহের বাবা

কেউ কুমড়ো আঁকলেন মোদিকে, কেউ শরীরজুড়ে লিখলেন ‘জয় শ্রী রাম’, প্রধানমন্ত্রীর সভায় বিচিত্র ছবি

ভোট দিতে গিয়েই সব শেষ! রাস্তাতেই মৃত্যু সিউড়ির ভোটারের, শোকের আবহ এলাকায়

কালীঘাটের ‘ওয়াররুমে’ কড়া নজর মমতা–অভিষেকের, চলছে হিসেবনিকেশ, অঙ্ক কী বলছে?‌

রাস্তা তৈরির নামে মন্দির ভাঙা? জগদ্দলে তীব্র রাজনৈতিক তরজা

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ