ব্যারাক স্কোয়ারে বসে প্রচার বহরমপুরের তৃণমূল প্রার্থীর  

Share:

নিজস্ব প্রতিনিধি: বিধানসভা নির্বাচনের বাকি আর মাত্র এক সপ্তাহ। শেষ মুহুর্তে দাপিয়ে চলছে সব রাজনৈতিক দলের প্রচার। আগে বিভিন্ন ইস্যুকে সামনে রেখে চলত ভোটপ্রচার। কিন্তু বর্তমানে সেই এই প্রচারের ধরন বদলে গেছে। ভোটারদের মন জয় করতে বিভিন্ন কৌশল বার করছেন প্রার্থীরা। কেউ বেলছেন রুটি, কেউ বাটছেন মশলা। বাড়ি বানাতেও দেখা গিয়েছে প্রচারে বেরিয়ে প্রার্থীদের। এবার দেখা গেল অন্যরকম ছবি।

অন্যভাবে ভোটের নির্বাচনী প্রচার করলেন বহরমপুর বিধানসভার তৃণমূল প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়। ২২ নং ওয়াডের এবং ব্যারাক স্কোয়ার ময়দান সংলগ্ন এলাকায় যে বিশ্রাম নেওয়ার জায়গা আছে সেখানে সাধারণ মানুষের কাছে বসে অন্যভাবে ভোট প্রচার করলেন তিনি। সবার সঙ্গে হাতে মেলান। গল্পের ছলে অভিনব কায়দায় জনসংযোগ সারলেন বহরমপুরের তৃণমূল প্রার্থী।

মূলত অধীর রঞ্জন চৌধুরীর হাতে ধরেই রাজনৈতিক হাতেখড়ি হয়েছিল নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের। রাজনৈতিক মহলের বক্তব্য,  নাড়ুর বহরমপুর শহরে পরিচিতিও অধীর ঘনিষ্ঠ হিসেবে। শুভেন্দু অধিকারীর হাত ধরেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখান নাড়ুগোপাল মুখোপাধ্যায়। শুধু নাড়ুগোপাল নয়,  সে সময় অধীরের কোল শূন্য করে অনেকেই ঘাসফুল শিবিরে যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিধানসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্রের মূল লড়াই হতে চলেছে কংগ্রেস নেতা তথা প্রাক্তন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে তৃণমূল কংগ্রেস পরিচালিত বহরমপুর পুরসভার চেয়ারম্যান তথা দলের বহরমপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থী নাড়ুগোপাল মুখোপাধ্যায়ের মধ্যে। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনে বহরমপুরে গুরু শিষ্যের লড়াই দেখার জন্য মুখিয়ে রয়েছে জেলা।

 

 

 

 

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে নতুন কোচ পেলেন বাবর আজমরা

প্রতিদিন গ্যাসের ওষুধ খাচ্ছেন? কিডনিতে বড়সড় ক্ষতি হওয়ার আগে সাবধান!

ধূমপান না করলেও বাড়ছে ফুসফুসের ক্যান্সার, মহিলাদের মধ্যে কেন ছড়াচ্ছে এই রোগ?

‘ধুরন্ধর’ আততায়ীর হাতে পর পর ৩০ জঙ্গি খুন, থরহরিকম্প লস্কর-ই-তৈয়বা শিবিরে

ওষুধের মোড়কে লুকিয়ে বিপদ! পেইনকিলার খাওয়ার অভ্যাসে অজান্তেই ধ্বংস হছে লিভার

‘মাইসা’র নাচের শুটিংয়ে গুরুতর চোট, নিতম্বের পেশি ছিঁড়ে কাবু রশ্মিকা, এখন কেমন আছেন নায়িকা?

মোদির ভিডিয়োবার্তা মুছে ফেলার ঘটনায় ক্ষমা চান জুকারবার্গ, দাবি সংসদীয় সমিতির প্রধানের

রান্নার গ্যাস নিয়ে চিন্তা শেষ! মাত্র ৪ ঘণ্টায় হাতে পেয়ে যাবেন এলপিজি সিলিন্ডার

‘শেখ হাসিনা যেন রাজনৈতিক বক্তব্য না রাখতে পারে’, দিল্লিকে হুঁশিয়ারি তারেক সরকারের

চিলির মমিতে মিলল ৫০০ বছরের পুরনো গুটি বসন্তের ডিএনএ

সুরাপ্রেমীদের জন্য বড় ধাক্কা! ওল্ড মঙ্ক-সহ একাধিক জনপ্রিয় মদ নিষিদ্ধ হচ্ছে

দিল্লি-পটনা থেকে গুয়াহাটি পর্যন্ত সম্পত্তি, কত টাকার মালিক প্রশান্ত কিশোর?

‘শ্রাবণের তৃতীয় সোমবারেও শিবের মাথায় আর জল ঢালা হল না’, হতাশায় আত্মঘাতী দম্পতি

ঠেলা চালককে চার চাকার মালিক বানিয়ে বাতিল রেশন কার্ড, পুরুলিয়ায় চরম সঙ্কটে দুই ভাইয়ের পরিবার