নন্দীগ্রামে শুভেন্দুকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ তৃণমূলের

Share:

নিজস্ব প্রতিনিধি : নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ হয়েছে রবিবার। প্রাথমিকভাবে তৈরি করে রাখলেও প্রার্থী তালিকা প্রকাশ করেনি কোনও দলই। কিন্তু রবিবার থেকেই নন্দীগ্রামে দেওয়াল লিখন করতে শুরু করেছে বিজেপি। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সমর্থনে দেওয়াল লিখন করছেন কর্মী সমর্থকরা। এই দেওয়াল লিখন নিয়েই রাজনৈতিক তরজা তুঙ্গে। তৃণমূলের স্পষ্ট বক্তব্য নন্দীগ্রামে জিতবে ঘাসফুল শিবির। ৫ বছরে শুভেন্দু অধিকারী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছেন। কোনো কাজ করেনি। শুভেন্দু অধিকারী যদি ভোটে দাঁড়ান, তাকে ৫০ হাজার ভোটে হারানো হবে।

রবিবার বিকেলে ভোটের দিন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী পূর্ব মেদিনীপুরে ভোট হবে ২৩ এপ্রিল। রাজ্যের বিভিন্ন জেলাগুলোর বিধানসভা কেন্দ্রগুলির মধ্যে পাখির চোখ নন্দীগ্রাম। গত বিধানসভায় নন্দীগ্রাম অন্যতম টার্গেট ছিল। কিন্তু সেখানে উড়েছিল গেরুয়া আবির। এবার সেই নন্দীগ্রাম কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ জোড়াফুল শিবির। ভোটের দিন ঘোষণার পরেই নন্দীগ্রামে বিজেপি কর্মীরা দেওয়াল লিখন শুরু করলেন শুভেন্দু অধিকারীর নামে। যেখানে লেখা ২১০ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে পদ্মফুল চিহ্নে জয়যুক্ত করুন। বিজেপির দেওয়াল লিখনকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজনৈতিক তরজা শুরু হয়েছে।

নির্বাচনের সময় নন্দীগ্রাম সবসময় বিশেষ গুরুত্ব পায়। বিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, শুভেন্দু অধিকারী এই বিধানসভায় প্রার্থী হচ্ছেন, তা প্রায় সুনিশ্চিত করে ফেলা হয়েছে। তাই দেওয়াল লিখনের কাজ শুরু হয়েছে।রবিবার সাংবাদিক সম্মেলন করে শুভেন্দু অধিকারী বলেন “দল জিজ্ঞাসা করলে বলব নন্দীগ্রামেই লড়ব।নন্দীগ্রাম তাঁর ভদ্রাসন। এখানে মহিলাদের নিরাপত্তার প্রশ্নে এখানে চৌকিদারি করা উচিত।”

তবে দেওয়াল লিখন ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। বিজেপির দেওয়াল লিখনকে কটাক্ষ করে নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান জানিয়েছেন, ৫ বছরে শুভেন্দু অধিকারী মিথ্যে প্রতিশ্রুতি দিয়েছে। কোনো কাজ হয়নি নন্দীগ্রামে। তাই যদি শুভেন্দু অধিকারি ভোটে নন্দীগ্রাম থেকে দাঁড়ান তাকে ৫০ হাজার ভোটে হারানোর চ্যালেঞ্জ করা হচ্ছে। 

সাত সকালে ভয়ানক পথ দুর্ঘটনা! গাড়ির টায়ার ফেটে সোজা খালে, নিহত ৪ ফটোগ্রাফার

বাচ্চাদের জন্য কেনাকাটা করতে গিয়ে ৭ টাকার লটারি কাটতেই ফিরল ভাগ্য, কোটিপতি পঞ্জাবের মহিলা

প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে ভাগীরথীতে তলিয়ে গেল কিশোর! বন্ধ কালনা-শান্তিপুর ফেরি পরিষেবা

পুত্রসন্তানের শখ মেটাতে ২০ হাজার টাকায় দুই শিশুকে কিনে ধৃত ব্যক্তি

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চারচাকা গাড়ি নিয়ে তাণ্ডব, ধরে ফেলতেই পুলিশ অফিসারকে মারধর, গ্রেফতার মদ্যপ যুবক

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

হোটেলের ঘর থেকে উদ্ধার অসমের মুখ্যমন্ত্রীর ভিজিল্যান্স সেলের পুলিশ আধিকারিকের দেহ, খুন নাকি আত্মহত্যা?

ফের নিম্নচাপের ভ্রুকুটি, আজ কলকাতা-সহ সব জেলায় বৃষ্টি হবে নাকি রোদ?

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে মৃত ১৮, ধসে পড়ল ৩০০-র বেশি বাড়ি

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল তিব্বত, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৭

স্ত্রীকে খুন করে ICE-এর ঘাড়ে দোষ চাপানোর চেষ্টা, গ্রেফতার ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তি

বিয়ের পিঁড়িতে নবদম্পতি, বৌভাতের আসরে বসল রক্তদান শিবির! অভিনব উদ্যোগ নদিয়ায়

পাঁচ টাকার ফিনাইল কিনতে খরচ ৩৩,৫০০ টাকা! পুরসভার পাহাড় প্রমাণ দুর্নীতি প্রকাশ্যে