কৃষ্ণনগর উত্তরে বিজেপি প্রার্থীর ব্যানার ছেঁড়ার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল কংগ্রেস

Share:

নিজস্ব প্রতিনিধি: সামনেই বাংলায় বিধানসভা নির্বাচন! ২৯ শে এপ্রিল নদিয়া জেলায় ভোট। সেই নির্বাচনকে সামনে রেখে জোর কদমে চলছে প্রচার।  সোমবার (13 এপ্রিল) ছিল তারকনাথ চট্টোপাধ্যায়ের পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন বুথে প্রচার কর্মসূচি এবং সেখানে দেখা যায় বিভিন্ন বুথে সাধারণ মানুষের উপচে পড় ভিড়। 

কিন্তু মঙ্গলবার (14 এপ্রিল) দেখা গেল পোড়াগাছা গ্রাম পঞ্চায়েতে 225 নম্বর বুথে বিজেপির মনোনীত প্রার্থী তারকনাথ চট্টোপাধ্যায়ের ব্যানার ফেস্টুন এবং ভারতীয় জনতা পার্টির পতাকাও ছিড়ে দেওয়া হয়েছে। পাশাপাশি অনেক পতাকা এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের। এই ঘটনা ঘটার পর কৃষ্ণনগর উত্তরের মণ্ডল সভাপতি আনন্দ মণ্ডল এবং সাধারণ সম্পাদক চন্দন মালাকার সহ আরও কর্ম কর্তারা ঘটনাস্থলে পৌঁছয়। পুরো বিষয়টি জানানো হয় পুলিশকে। 

যদিও, এই ঘটনার প্রেক্ষিতে ওঠা অভিযোগ অস্বীকার করে তৃণমূল কংগ্রেস। পোরাগাছা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেস অঞ্চল সভাপতি আমাদের ক্যামেরার সামনে জানান যে, ঘটনাটি পুরোপুরি ভিত্তিহীন এবং তৃণমূল কংগ্রেস কোনওভাবে এর সঙ্গে যুক্ত নয়। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ ঘটনাস্থলে এসে গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। 

অন্যদিকে মনোনয়ন প্রত্যাহার করে প্রার্থীর সঙ্গে হাত মিলিয়েছেন কৃষ্ণনগর উত্তরের বিক্ষুব্ধ প্রার্থী চঞ্চল বিশ্বাস। বিজেপির ঘোষিত প্রার্থী পছন্দ না হওয়ায় নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছিলেন বিজেপি কর্মী চঞ্চল বিশ্বাস। অবশেষে তিনি মনোনয়ন প্রত্যাহার করে নেন। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের বেশ কয়েকজন কার্যকর্তার অনুরোধে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলেই জানান চঞ্চল বিশ্বাস।

‘বাংলাজুড়ে মিড-ডে মিলের দায়িত্বে ইসকন’, রথযাত্রার অনুষ্ঠানে ঘোষণা মুখ্যমন্ত্রীর

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের