SIR : বুধ ও বৃহস্পতিতে আলোচনার দাবি তৃণমূলের, বিরোধী চাপে নতিস্বীকার সরকারের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি : SIR ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে সংসদ ভবন। এই বিষয়টি নিয়ে রাজ্যসভাতেও আলোচনা করার দাবি তুলেছেন বিরোধীরা। এবার বুধ ও বৃহস্পতিবার এসআইআর নিয়ে আলোচনা করতেই হবে। সরকারের ডাকা বৈঠকে সাফ দাবি জানাল তৃণমূল। বিরোধীদের চাপের কাছে নতিস্বীকার সরকার পক্ষের। এসআইআর নিয়ে আলোচনায় বসতে রাজি সরকার। কবে-কতক্ষণ এই বিষয়ে আলোচনা হবে, তা ঠিক করবে সংসদের বিজনেস অ্যাডভাইজারি কমিটি।

সোমবারের পর মঙ্গলবারও বিরোধীদের বিক্ষোভে উত্তাল হয়েছে সংসদ। বাধ্য হয়ে সরকার এই বিষয় নিয়ে আলোচনায় রাজি হয়েছে। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু জানিয়েছেন, ইলেক্টোরাল রিফর্মস থেকে শুরু করে সাধারণ মানুষের সকল ইস্যু নিয়ে আলোচনা করতে প্রস্তুত সরকার পক্ষ।

সোমবার থেকে শুরু হয়েছে চলতি বছরের শীতকালীন অধিবেশন। এই অধিবেশনে এসআইআর সহ একাধিক বিষয় নিয়ে আলোচনার দাবি তুলেছে বিরোধীরা। তারমধ্যে সবথেকে বেশি দাবি এসআইআর নিয়ে। সুন্দর অধিবেশন শুরুর আগেই বিরোধীদের এক হাত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেছেন সংসদ কাজের জায়গা নাটক করার জায়গা নয়। সাংসারিক কাজ করে দেখানো হোক। তারপরও এসআইআর নিয়ে উত্তাল হয়েছে সংসদ ভবন। বাধ্য হয়ে অধিবেশন মলতুবী রাখতে হয়। সোমবারের আবহাওয়া বজায় রয়েছে মঙ্গলবারেও। এসআইআর নিয়ে আলোচনা করার দাবি তুলেছেন রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার জন খারগে। প্রথমেই আলোচনা চেয়ে সরব হওয়ায় বারোটা পর্যন্ত লোকসভা মুলতুবি রাখা হয়। পরে দুপুর দুটো পর্যন্ত সেই সময় বাড়িয়ে দেওয়া হয়।

টানা বিরোধীদের বিক্ষোভের জেরে চাপে পড়ে এবার সুর কিছুটা হলেও নরম করেছে কেন্দ্র। বিরোধী দলনেতাদের ডেকে কথা বলবেন। তারপরেই আলোচনার দিনক্ষণ জানা যাবে বলে মনে করা হচ্ছে।

বাংলার দিকে ধেয়ে আসছে বড় দুর্যোগ, আগামী ২৪ ঘন্টায় ভাসবে দক্ষিণবঙ্গ

‘Bigg Boss বাংলা’য় নজর কাড়ছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঞ্চালনা

দিল্লিতে ভেঙে পড়া মেসবাড়ির মালিকের স্ত্রী-পুত্র গ্রেফতার

৩৪৮ কেজি পঞ্চামৃত, ৩,০০০ কেজি ঘিয়ের মোদক, জয়পুরে শুরু হয়ে গেল গণেশ উৎসব

‘চলতি বছর থেকে দুর্গাপুজোর কার্নিভাল বন্ধ, অনুদান ১ লক্ষ টাকা,’ ঘোষণা করলেন শুভেন্দু

দিল্লিতে বহুতল ভেঙে পড়ে মৃত সাত, ২৭ ঘন্টা বাদে শেষ উদ্ধারকার্য

‘অষ্টমীতে গোটা রাজ্যেই মদের দোকান ও পানশালা বন্ধ,’ নির্দেশ মুখ্যমন্ত্রীর

ফের রাজ্যে ভোটের বাদ্যি, পুজোর আগে দুই বিধানসভা আসনে উপ নির্বাচন

‘মহিলারা অপমানিত হলে….’, প্রেমিকা তৃষাকে আক্রমণ নিয়ে হুঁশিয়ারি বিজয়ের

পুজোর আগে দরাজ হস্ত শুভেন্দু, প্যারাটিচারদের বেতন বাড়ল ৫ হাজার টাকা

পুজোর আগেই চালু হচ্ছে মৈত্রী-বন্ধন-মিতালি এক্সপ্রেস! মঙ্গলে ঢাকায় জরুরি বৈঠক

ডার্বির দিনেই টানা বৃষ্টিতে জলে ডুবল বারাসত, স্টেডিয়ামে পৌঁছানো নিয়ে চিন্তায় দর্শকরা

‘বাল্যবিবাহ করলেই জেল যাত্রা, সরকারি সুবিধা বন্ধ’, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

দলীপ ট্রফির ফাইনালে জোড়া শতরান, একাধিক রেকর্ড ভাঙলেন ইশান কিশান