মুখ্যমন্ত্রীর প্রশাসনিক বৈঠকে যোগ দিলেন কাকলি ঘোষ দস্তিদার, হাজির তৃণমূলের ৩ বিধায়কও

Share:

নিজস্ব প্রতিনিধি: প্রশাসনিক কাজে স্বচ্ছতা ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে এক যুগান্তকারী সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেছিলেন এখন থেকে রাজ্যের প্রতিটি প্রশাসনিক সভায় শাসকদলের পাশাপাশি বিরোধী দল-সহ সব রাজনৈতিক দলের বিধায়কদেরই আমন্ত্রণ জানানো হবে। সেই মতো মঙ্গলবারের প্রশাসনিক বৈঠকে বিরোধী বিধায়কদের ডাকা হয়েছে। সেই ডাকে সাড়া দিয়ে মঙ্গলবার কল্যাণীতে প্রশাসনিক বৈঠকে হাজির হয়েছেন ৩ তৃণমূল বিধায়ক ও ১ সাংসদ।

উত্তর ২৪ পরগনা, হুগলি ও নদিয়া জেলাকে নিয়ে প্রশাসনিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলার উন্নয়ন সংক্রান্ত বিষয় থেকে একাধিক বিষয় নিয়ে আলোচনা চলছে। এই বৈঠকে হাজির হয়েছেন দেগঙ্গার তৃণমূল বিধায়ক আনিসুর রহমান ও স্বরূপ নগরের বিধায়ক বিনা মন্ডল, হাড়োয়ার বিধায়ক আব্দুল মতিন ও সংসদ কাকলি ঘোষ দস্তিদার।

উল্লেখ্য, আগের সরকারের আমলে প্রশাসনিক বৈঠকে বিরোধীদের ডাকার জন্য বারংবার দাবি জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী। এবার রাজ্যের পালাবদলের পরে প্রশাসনিক বৈঠকে বিরোধীদেরও ডাকার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেইমতো মঙ্গলবারের সভায় ডাকা হয়েছিল বিরোধীদের। বর্তমান সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলোকে সাধারণ মানুষের কাছে আরও কার্যকরভাবে পৌঁছে দিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী।

১৫ বছর ধরে চলা দলীয় রাজনীতির বাইরে বেরিয়ে এদিন প্রশাসনিক বৈঠকে ডাকা হয়েছে বিরোধী বিধায়ক ও সাংসদদের। নিজের এলাকার উন্নতির স্বার্থে এদিন সেই বৈঠকে হাজির হয়েছেন তাঁরা। রাজ্যের উন্নতির স্বার্তে সকলকে একসঙ্গে নিয়ে কাজ করতে বদ্ধপরিকর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিনের বৈঠকে বিরোধীদের হাজিরার ঘটনা তারই প্রমাণ।

পুজোয় রেস্তরাঁর খাবার খেয়ে পেটের দফারফা? শরীর সুস্থ করতে কী খাবেন, কী এড়াবেন

২৩ অক্টোবর আরশোলাদের বিক্ষোভে সামিল হচ্ছেন নির্মলা সীতারামনের স্বামী

ভারতের মাটিতে আয়োজিত বিশ্বকাপ থেকে সরে দাঁড়াল পাকিস্তান, কলকাঠি নেড়েছেন নকভি

দুর্গা প্রতিমা বিসর্জনের সময়ে বিদ্যু‍‍ৎস্পৃষ্ট হয়ে তিনজনের মৃত্যু, ঝলসে গেলেন আরও ১০

দশমীতে বিশ্ববাংলা রেস্তরাঁয় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকল ও পুলিশ

সূর্যের গোচরে আগামী ১৫ দিন অর্থ লাভের যোগ চার রাশির জাতকদের ভাগ্যে

দুর্গাপুজোর মেলায় ফুচকা খেয়ে অসুস্থ শতাধিক, হাসপাতালে ভর্তি ১০, আশঙ্কাজনক ২

জানসেন-রাবাডার আগুনে বোলিংয়ে ৯৯ রানে খতম অস্ট্রেলিয়ার ইনিংস

৭ দিন জেলে কাটানোর পর মুক্তি পাচ্ছেন আরশোলাদের দুই নেতা সৌরভ-আশুতোষ

শুক্রবারের বদলে এবার থেকে মাদ্রাসায় রবিবার সাপ্তাহিক ছুটি, বড় পদক্ষেপ রাজ্য সরকারের

চোরবাগানে পদপিষ্ট কাণ্ড: অবসরপ্রাপ্ত বিচারপতিকে মাথায় রেখে ৬ সদস্যের সিট গঠন রাজ্যের

টাইগারের উপর হামলার পর তটস্থ অক্ষয়, বুলেটপ্রুফ কাচ দিয়ে মুড়ে ফেললেন বাড়ি

সিনেমাহলে খাবি খাচ্ছে DESU 7, ডেব্যুু পরিচালক হিসেবে ডাহা ফেল দেব

শিষ্টাচার ভেঙে প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার চেষ্টা, পদ হারালেন রাজশাহীর বিভাগীয় কমিশনার