উত্তর-দক্ষিণে জোড়া আক্রমণ ! ঝোড়ো প্রচারে মমতা-অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি : বিধানসভা নির্বাচন প্রায় দোরগোড়ায়। আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে প্রথম দফার নির্বাচনের প্রচার। তার আগে ঝাঁঝ বাড়িয়ে জোরকদমে প্রচার সারছেন তৃণমূলের শীর্ষ নেতৃত্বরা। কখনও জনসভা, কখন রোড শো করে জনসংযোগ করছেন তাঁরা। বৃহস্পতিবার প্রচারে উত্তরবঙ্গে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। দক্ষিণবঙ্গে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

জানা গিয়েছে, কোচবিহারে মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে প্রচার করবেন তৃণমূল সুপ্রিমো। এদিন তাঁর ৩টে জনসভা রয়েছে। দিনহাটা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়েও জনসভা রয়েছে তাঁর। আলিপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর  সমর্থনে জনসভা করবেন তিনি। পাশাপাশি এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ২টি জনসভা ও ১টি রোড শো রয়েছে। এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুর বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে জনসভা করবেন কুলটিকরী এস সি হাইস্কুলের ময়দানে। তারপরে তিনি জনসভা করবেন ভগবানপুর ও পটাশপুরের প্রার্থীদের সমর্থনে। শেষে ওন্দা বিধানসভা কেন্দ্রের প্রার্থীর হয়ে রোড শো রয়েছে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ডের। ওন্দা স্টেডিয়াম মোড় থেকে ওন্দা চৌমাথা মোড় পর্যন্ত রোড শো করবেন তিনি।

নির্বাচনের দিন যত এগোচ্ছে, প্রচারে আক্রমণ, পাল্টা আক্রমণও তত বাড়ছে। রাজ্যের শাসকদল যেমন কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হচ্ছে। তেমন বিজেপিও রাজ্যের সমস্যাগুলো জনসাধারণের সামনে তুলে ধরছে। কেউ কাউকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ। আর মাত্র এক সপ্তাহ। তারপরেই হবে প্রথম দফার নির্বাচন। চতুর্থবার ক্ষমতায় আসতে বদ্ধপরিকর তৃণমূল কংগ্রেস। অন্যদিকে সাংগঠনিক শক্তি না থাকলেও বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি।   

চাকরিতে প্রমোশন নাকি আচমকা অর্থপ্রাপ্তি? রবিবারে কপাল খুলছে কোন রাশির জাতকদের

লিভার সুস্থ রাখতে চান? বয়স ৪০ পেরনোর আগেই এই ৩ অভ্যাস থেকে দূরে থাকুন

ফ্লাইট মিস করে বিমানবন্দরের টারম্যাকে ঢুকে পড়লেন দুই মহিলা যাত্রী, তার পর….

বাড়ির এই জায়গায় রাখুন লাফিং বুদ্ধের মূর্তি, সংসারে কোনও দিন টাকার অভাব হবে না

সঙ্গীর পা আটকে গিয়েছিল তারে, ক্ষেপে গিয়ে চার্জিং স্টেশন উল্টে দিল হাতি

রাজগঞ্জের যুবককে তুলে নিয়ে গেল বাংলাদেশিরা, বিএসএফ-বিজিবি পতাকা বৈঠক নিস্ফলা

টোটোয় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট বাবা, বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের

বাবাকে হারালেন মেসি, ভেঙে পড়েছেন ফুটবলের যুবরাজ

গুণের শেষ নেই, ফিফা সভাপতি ইনফান্তিনোর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগ

‘দেশের উন্নতিতে প্রয়োজন তোমাদের, ভরসা রয়েছে আমার,’ জেন জি-দের বার্তা মোদির

মহিলার প্রেমের ফাঁদে বায়ুসেনার উইং কমান্ডার! পাকিস্তানে প্রতিরক্ষার তথ্য পাচারের অভিযোগ

‘অন্নপূর্ণার ভেরিফিকেশনের জন্য বিডিও অফিস থেকে বলছি’, একটা ফোনেই প্রতারিত গৃহবধূ

বিশ্বের একমাত্র স্পিনার হিসেবে ইতিহাস গড়লেন আফগানিস্তানের রশিদ খান

ধুম জ্বরের সঙ্গে মাথাব্যথা, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি স্বরা ভাস্কর