বনগাঁ থানার ঘাট থেকে উদ্ধার জোড়া শিশুর দেহ

মৃত দুই শিশুর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

Share:

নিজস্ব প্রতিনিধি: বনগাঁ থানার ঘাট থেকে উদ্ধার হল জোড়া শিশুর দেহ (Body)। বুধবার বনগাঁ থানার পুলিশ দেহ দুটি উদ্ধার করেছে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। মৃত দুই শিশুর নাম পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার স্থানীয় এক ব্যক্তি বনগাঁ থানার ঘাটে ইছামতি নদীতে একটি শিশুর দেহ ভাসতে দেখেন। জলের মধ্যে শিশুর দেহ ভাসতে দেখে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দেহ উদ্ধারের জন্য তৎপরতা শুরু করে। নৌকা নিয়ে জলে নামেন দুই পুলিশ কর্মী। মৃতদেহ উদ্ধার করতে নেমে পুলিশ কর্মীরা আরও একটি দেহ ভাসতে দেখেন। দুই শিশুর দেহ উদ্ধার করে বনগাঁ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক জানান, তাদের মৃত্যু হয়েছে। এরপর দেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে বনগাঁ থানার পুলিশ।

অন্যদিকে কীভাবে এই ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। মৃত দুই শিশুর নাম পরিচয় জানার চেষতা করছেন তদন্তকারীরা। কেউ তাদেরকে খুন করে জলে ফেলে দিয়েছে, নাকি অন্য কোনও কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।

উ‍ৎসবের মরশুমে এক সফরেই সিঙ্গাপুর-মালয়েশিয়া! জানেন খরচ কত?

জলের সংস্পর্শে সক্রিয় হয় মাইক্রোপ্লাস্টিক,ক্ষতি করতে পারে শরীরের!

পুজোয় অতিথি আপ্যায়নে শেষ পাতে রাখুন সাবুদানার লাড্ডু, জানুন সহজ রেসিপি

শহরের কোলাহল থেকে দূরে যেতে চান? ঘুরে আসুন কালিম্পংয়ের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম ইয়েলবং

মহাষ্টমীর অঞ্জলিতে কোন রাশির জাতকরা কোন রংয়ের পোশাক পরবেন?

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের, অল্পের জন্য প্রাণে বাঁচলেন নায়ক

দীপাবলির পরেই ঘুরে যাবে ভাগ্যের চাকা! মঙ্গলের গোচরে লাভবান হবে ৪ রাশির জাতকরা

পঞ্জাবের সাংগ্রুরে রাস্তা নির্মাণের কাজে ব্যস্ত ৮ শ্রমিককে পিষে মেরে দিল গাড়ি

চার্চিলকে ৪ গোলে হারিয়ে আইএসএল অভিযান শুরু ইস্টবেঙ্গলের

চোরবাগান সর্বজনীনে পদপিষ্টের ঘটনায় অপসারিত গিরিশ পার্ক থানার ওসি

১,০০০ ড্রোন দিয়ে রাশিয়ায় ভয়াবহ হামলা চালাল ইউক্রেন, জ্বলছে তেল শোধনাগার

দুর্গাপুজোর মেলা দেখানোর প্রলোভন দেখিয়ে ২ বছরের শিশুকে ধর্ষণ, গ্রেফতার দাদু

চোরবাগান কাণ্ডের জেরে কলকাতার বড় পুজোয় VIP পাস বাতিল, কোন কোন মণ্ডপে জারি নতুন নিয়ম?

চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যু দম্পতির, বরানগরের ঘোষ পরিবারে শোকের ছায়া