মালদায় বাস দুর্ঘটনায় মৃত ২, আহত ৩০

মঙ্গলবার মালদার গাজল কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মর্মান্তিক বাস দুর্ঘটনা মালদার গাজল থানা এলাকায়। মঙ্গলবার মালদার গাজল কলেজের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তার আগের রাতে মালদায় ঘটে গেল মর্মান্তিক ঘটনা। বাস দুর্ঘটনায় দুজন যাত্রীর মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনার জেরে আহত হয়েছেন ৩০ জনের বেশি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে মালদহ থেকে গাজোলের দিকে যাচ্ছিল একটি সরকারি বাস। সেই পথে  পান্ডুয়ার কাছে রাস্তায় দাঁড় করানো একটি গাড়িকে পাশ কাটাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে সেটি। নিয়ন্ত্রণ হারিয়ে উলটে পড়ে যায় বাসটি। বাসের মধ্যে ৪৫ জন যাত্রী ছিলেন বলে জানা গিয়েছে। ঘটনার জেরে দুজন যাত্রীর মৃত্যু হয়। পাশাপাশি ৩০ যাত্রী কমবেশি জখম হয়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনার পর আহতদের উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে আহতদের চিকিৎসা চলছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। অন্যদিকে দুর্ঘটনার ফলে মৃত দুজন মহিলা বলে জানা গিয়েছে।

জখম যাত্রীদের পরিবারের দাবি, আহতরা সরকারি প্রকল্পের উপভোক্তা। মালদা থেকে তাঁদের নিয়ে যাওয়া হচ্ছিল গাজোলে। সেখানে মুখ্যমন্ত্রীর মঙ্গলবারের সভাস্থলে তাঁদের যোগ দেওয়ার কথা ছিল। উপভোক্তা হিসেবে সরকারি প্রকল্পের সুযোগ কীভাবে সরকারি মঞ্চ থেকে গ্রহণ করবে সেই বিষয়ে প্রশিক্ষণ হওয়ার কথা ছিল তাদের। এদিন দুর্ঘটনার পর মালদা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে দেখা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। হাসপাতালে পৌঁছন এডিজি (উত্তরবঙ্গ) অজয় কুমার, ডিআইজি মালদহ রেঞ্জ অনুপ জয়সওয়াল, জেলাশাসক, পুলিশ সুপার। আহতদের সঙ্গে দেখা করেন তৃণমূল নেতা তথা ইংরেজবাজারের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষও।

ঢাকার সাভারে চলন্ত বাসেই মহিলা যাত্রীকে ধর্ষণের চেষ্টা, গ্রেফতার চালক-সহ তিন

পার্লারে যাওয়ার দিন শেষ! রান্নাঘরের চেনা জিনিসেই মিলবে উজ্জ্বল ও মোলায়েম ত্বক

খালি পেটে ভুলেও চা-কফি নয়! সুস্থ থাকতে সকালের খাবারে বেছে নিন ৮ সুপারফুড

পায়ে অসাড়তা সাধারণ ক্লান্তি নয়, হতে পারে পেরিফেরাল নিউরোপ্যাথির প্রাথমিক লক্ষণ

কমনওয়েলথ গেমসে রুপো জিতলেন ভারোত্তোলক জ্ঞানেশ্বরী যাদব

তীব্র গরমে মেয়েরা কেন ছটফট করেন? নেপথ্যে থাকতে পারে এই ৫ কারণ

নিশানায় ভারত! লাদাখ-অরুণাচল সীমান্তে ১১টি ‘জে-২০ মাইটি ড্রাগন’ যুদ্ধবিমান মোতায়েন চিনের

জনপ্রিয় গান নিয়ে রিল বানিয়ে তারেক সরকারের রোষানলে হিন্দু শিক্ষিকা

কারুরে পদপিষ্টের ঘটনায় নিহতদের পরিবারকে সরকারি চাকরির নির্দেশিকা বাতিল মাদ্রাজ হাইকোর্টের

মাঝ আকাশে ধোঁয়া, ১৯৪ যাত্রী নিয়ে রাজকোটে জরুরি অবতরণ মুম্বই-দুবাইগামী ইন্ডিগোর বিমানের

যোগ্যরা সবাই অন্নপূর্ণা যোজনার সুবিধা পাবেন, ধোঁয়াশা কাটালেন শুভেন্দু

প্রতিবেশীর বাড়িতে খাওয়ার অপরাধে পাষণ্ড মায়ের বেদম মারে মৃত্যু মেয়ের

অনিশ্চয়তায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ভবিষ্যৎ , চরম আর্থিক সঙ্কটে আল নাসার ক্লাব

অভিমুখ বদলে কলকাতার আরও কাছে অতি গভীর নিম্নচাপ, রাতেই প্রবল দুর্যোগের আশঙ্কা