মেধাতালিকায় ভাই-বোন, একজন পঞ্চম- অন্যজন সপ্তম

ভাই অর্জন করেছেন পঞ্চম স্থান। বোন অর্জন করেছেন সপ্তম স্থান।

Share:

নিজস্ব প্রতিনিধি: একই পরিবারে রয়েছেন উচ্চমাধ্যমিকে (HS) পঞ্চম ও সপ্তম স্থানাধিকারী। তাঁরা ভাই-বোন কৌস্তভ কুণ্ডু এবং কৌশিকী কুণ্ডু। বাড়ি হুগলি জেলার আরামবাগে।

ভাই অর্জন করেছেন পঞ্চম স্থান। প্রাপ্ত নম্বর ৪৯৩। বোন অর্জন করেছেন সপ্তম স্থান। প্রাপ্ত নম্বর ৪৯০। তাঁরা খুড়তুতো ভাই-বোন। দু’জনেই হতে চান ইঞ্জিনিয়র। কৌস্তভের বাবা সন্দীপ কুণ্ডু পেশায় ব্যবসায়ী। কৌশিকীর বাবা কৃষ্ণেন্দু কুণ্ডু প্রাথমিক স্কুলের শিক্ষক। কৃতীদের মায়েরা গৃহবধূ।

মোট পরীক্ষার্থী ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। উত্তীর্ণ হয়েছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। মোট পাশের হার ৮৯.২৫ শতাংশ। এর মধ্যে ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের পাশের হার ৮৭.২৬ শতাংশ।

মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৮৭ জন। প্রথম দশে যারা রয়েছেন তাঁদের মধ্যে হুগলি জেলা থেকেই আছেন ১৮ জন। উল্লেখ্য, ৫৭ দিনের মাথায় ফল প্রকাশ হয়েছে। প্রথম স্থানাধিকারী নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬। ৯৯.২ শতাংশ। ৪৯৫ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন বাঁকুড়ার বঙ্গ বিদ্যালয়ের সুষমা খান এবং উত্তর দিনাজপুরের আবু সানা। ৪৯৪ নম্বর পেয়ে তৃতীয় স্থানাধিকারী চার জন। তমলুকের চন্দ্রবিন্দু মাইতি, বালুরঘাটের অনুসূয়া সাহা, আলিপুরদুয়ারের পিয়ালি দাস, বালুরঘাটের শ্রেয়া মল্লিক। 

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব