শিশুদের খেলা নিয়ে অশান্তি, ২ জনকে কুপিয়ে খুন

সেই সময় ধারালো অস্ত্র নিয়ে হাবিব চড়াও হয় ইজাজুলের ওপর। তা দেখে ইজাজুলের আত্মীয় মিন্টু শেখ বাঁচাতে আসে ইজাজুলকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মঙ্গলবার রাতে কুপিয়ে খুনের (Murder) ঘটনায় চঞ্চল্য ছড়াল এলাকা জুড়ে। জানা গিয়েছে ২ পরিবারের বচসা থেকেই কুপিয়ে খুনের ঘটনা। মগরাহাট থানার মাহিতলা গ্রামের ঘটনা। বচসার সূত্রপাত বাড়ির শিশুদের খেলাকে কেন্দ্র করে। ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। পুলিশের (Police) জালে গ্রেফতার (Arrest) মূল অভিযুক্ত সহ ২ জন। খুনের ঘটনার পর এলাকা হয়ে ওঠে অগ্নিগর্ভ। পরিস্থিতি সামাল দিতে এলাকায় বসাতে হয় পুলিশ পিকেট।

মাহিতলা গ্রামের বাসিন্দা হাবিব শেখ ও ইজাজুল আব্দুল শেখ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ঈদের দিন খেলছিল ২ পরিবারের শিশু। তা নিয়ে শুরু হয় বচসা। অভিযোগ, সেই সময় ধারালো অস্ত্র নিয়ে হাবিব চড়াও হয় ইজাজুলের ওপর। তা দেখে ইজাজুলের আত্মীয় মিন্টু শেখ বাঁচাতে আসে ইজাজুলকে। তখন তাঁকেই এলোপাহাড়ি কোপায় হাবিব। হাবিবের ধারালো অস্ত্রে জখম হন ইজাজুল ও মিন্টু। আহতদের নিয়ে যাওয়া হয় স্থানীয় মগরাহাট গ্রামীণ হাসপাতালে। গুরুতর জখম হয়েছিলেন ইজাজুল ও মিন্টু। চিকিৎসকরা ইজাজুলের দেহ পরীক্ষা করে জানান, মৃত্যু (Death) হয়েছে। অবস্থার অবনতি হতে থাকে মিন্টুর। তাঁকে নিয়ে আসা হয় কলকাতায়। এরপর মৃত্যু হয় মিন্টুরও।

ঘটনায় এলাকা জুড়ে ছড়িয়ে পড়ে উত্তেজনা। ঘটনা স্থলে যায় পুলিশ। এলাকায় মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বসানো হয় পিকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জানা গিয়েছে, ২ জনকে খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত হাবিব ও তার আত্মীয় কালাম শেখকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরও এক অভিযুক্ত বাবলু শেখ। সে পলাতক। তার খোঁজে তল্লাশি চলছে। ধৃতদের জেরা করা হচ্ছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সুদের টাকা লেনদেন নিয়ে ২ পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে আগে থেকেই বিবাদ ছিল। তারপর মঙ্গলবার রাতে ২ পরিবারের শিশুদের খেলার সময় ফের বাধে বচসা।

রাম মন্দিরের চাঁদা চুরি কাণ্ডে আটজনের নামে এফআইআর, পুলিশের জালে দুই

তারাতলাকাণ্ডে ফিরহাদের ‘ঘনিষ্ঠ’ কালীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ

শুক্রবার সকালে চিনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে বসছেন তারেক রহমান

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?