ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল দুই পুলিশকর্মীর

Share:

নিজস্ব প্রতিনিধি, মহিষাদল: মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল দুই পুলিশকর্মীর। মঙ্গলবার গভীর রাতে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের গাড়ুঘাটায় এক দুর্ঘটনায় মৃত্যু হয় তাঁদের। ডাম্পারের ধাক্কায় পুকুরে পড়ে যায় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি পুলিশের জিপ৷আচমকা জলে পড়ে গিয়ে ডুবে মৃত্যু হয় জিপের ভিতরে থাকা দুই পুলিশকর্মীর৷ এই ঘটনায় শোকের ছায়া নেমেছে পুলিশ মহলে৷

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবারও গভীর রাতে হলদিয়া-মেচেদা রাজ্য সড়কে টহল দিচ্ছিল মহিষাদল থানার একটি জিপ৷ বেশ খানিকক্ষণ টহলের পর গাড়ুঘাটার কাছে দাঁড়ায় জিপটি৷ সেই সময় গাড়ির ভিতরেই ছিলেন থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল ও আরও দুই পুলিশ কর্মী৷

আচমকা হলদিয়ার দিক থেকে আসে একটি ডাম্পার। তীব্র গতিতে আসা ডাম্পারটি নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পিছনে ধাক্কা মারে৷ আকস্মিক ডাম্পারের ধাক্কা খেয়ে সামনে থাকা একটি লরিতে গিয়ে ধাক্কা মারে জিপটি৷

এর পর নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের জিপটি পার্শ্ববর্তী একটি পুকুরের মধ্যে গিয়ে পড়ে ডুবে যায়৷ চোখের নিমেষে এই ঘটনা ঘটে। গভীর রাত, ফলে বাইরেও সেভভাবে কেউ ছিলেন না। আর এত তাড়াতাড়ি সমস্ত ঘটনা ঘটে যে জিপের মধ্যে থাকা পুলিশকর্মীরাও আর বেরিয়ে আসার সুযোগ পাননি।

দুর্ঘটনায় মারা গিয়েছেন দুই পুলিশকর্মী। তাঁদের মধ্যে একজন মেজোবাবু জয়ন্ত ঘোষাল, অন্যজন  শেখ সাহানার। অন্যজনের চিকিৎসা চলছে। মহিষাদল থানার গাড়ুঘাটায় এই দুর্ঘটনার খবর পাওয়া পরেই এলাকায় যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। বেলাগাম গতিতে আসা খুনী ডাম্পারটি আটক করা হয়েছে। গ্রেফতার হয়েছে ডাম্পার চালক। ইতিমধ্যে পুলিশের দুটি হেলমেট এবং একটি  মোবাইল উদ্ধার হয়েছে। সার্ভিস রিভলবার এখনও পাওয়া যায়নি। তার খোঁজে চলছে তল্লাশি।

বাড়িতে শ্মশান সামগ্রী রেখে বিজেপি নেত্রীকে খুনের হুমকি, উত্তপ্ত টাকি

বাংলার নতুন স্বাস্থ্যমন্ত্রী হলেন শারদ্বত মুখোপাধ্যায়, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

নিউ টাউনের রামমন্দিরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

চলচ্চিত্র জগতে শোকের ছায়া, প্রয়াত কিংবদন্তি পরিচালক ভারতীরাজা

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

কোহলির পর আফগানিস্তানের বিপক্ষে ওডিআই সিরিজ থেকে ছিটকে গেলেন হার্দিক

বিশ্বের প্রায় ৫০০-৬৫০ জন মহিলার শয্যাসঙ্গী হয়েছেন, চেনেন বেপরোয়া সেই ক্রিকেটারকে?

তোলাবাজি-সহ একাধিক অভিযোগে গ্রেফতার তৃণমূল নেতা সজল দাস

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

নেহেরুকে ছাপিয়ে এক অনন্য রেকর্ড গড়লেন প্রধানমন্ত্রী মোদি

কলকাতা বিমানবন্দরে নামলেই গ্রেফতার অভিষেক! সিআইডির তৎপরতায় জল্পনা তুঙ্গে

পৃথিবীর প্রাচীনতম ফল কোনটি জানেন? শরীরের জন্যও বিশেষ উপকারী

২০ হাজার টাকার কমে নতুন স্মার্টফোন! জুলাইতেই আসছে OnePlus Nord CE 6