এই মুহূর্তে

জোড়া পথ দুর্ঘটনা কলকাতায়, গতির বলি বাইক আরোহী

নিজস্ব প্রতিনিধি: জোড়া পথ দুর্ঘটনার সম্মুখীন কলকাতা। মঙ্গলবার গভীর রাতে ইএম বাইপাসে বেপরোয়া গতির বলি হতে হয়েছে এক বাইক আরোহীকে। তারপর বুধবার সকালে রেড রোডে অন্য একটি গাড়ি এসে ধাক্কা মারে বিদ্যুতের খুঁটি ও গাছে। এর ফলে গুরুতর জখম হন গাড়িতে থাকা দুজন। গাড়ির ধাক্কায় এক পথচারীও আহত হয়েছেন।

মঙ্গলবার রাত ২ টোর দিকে কালিকাপুরের কাছে ইএম বাইপাসের উপর পথ দুর্ঘটনার মৃত্যু হয় অলোকেশ হালদার নামে এক যুবকের। বাড়ি ফিরছিলেন তিনি। সেই সময় দুর্ঘটনার কবলে পড়েন। অলকেশ ঢালাই ব্রিজ থেকে রুবি মোড়ের দিকে আসছিলেন। বাইকের গতি এতটাই বেশি ছিল যে সে সময় সিংহবাড়ির কাছে একটি দাঁড়িয়ে থাকা গাড়িতে প্রথমে ধাক্কা মারে বাইকটি। তারপর পাশের ডিভাইডারে এসে ধাক্কা দেয়। বাইক থেকে ছিটকে রাস্তায় পড়েন অলোকেশ।

রক্তাক্ত অবস্থায় দ্রুত তাঁকে উদ্ধার করে এম আর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় এবং পুলিশের মতে, অলোকেশের বাইকের গতি অত্যন্ত বেশি ছিল। পাশাপাশি মাথায় হেলমেট ছিল না। রাস্তায় পড়ে যাওয়ার ফলে মাথায় গুরুতর চোট লাগে। সেই কারণেই হয় মৃত্যু।

বুধবার  সকালে রেড রোডে একটি বেপরোয়া গাড়ি সজোরে ধাক্কা মারে রাস্তার পাশে থাকা একটি বিদ্যুতের খুঁটিতে। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে আরও একটি গাছেও ধাক্কা মারে। দুর্ঘটনায় গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। গাড়ির ভেতর থেকে গুরুতর জখম অবস্থায় দুজনকে উদ্ধার করে এসএসকেএম হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন তাঁরা। সম্পর্কে দুজনে বাবা-ছেলে বলে পুলিশ জানিয়েছে।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

রাজ্যে হালকা শীতের আমেজ, লেপ-কম্বল তুলে রাখবেন? কী বলছে হাওয়া অফিস?

বালির প্রফুল্ল সমিতির পুজোয় মা সরস্বতী আবির্ভূত হচ্ছেন পুকুরের জলের নীচ থেকে

সরস্বতী পুজোর থিমে SIR, বিদ্যার দেবী হয়তো বলছেন, “আমাকেও ছাড়লি না তোরা!”

শুনানি কেন্দ্র তাণ্ডবের ঘটনায় ইআরওকে চিঠি দিলেন ফরাক্কার তৃণমূল বিধায়ক, কী লিখলেন?

খুন হননি! বেলডাঙার সেই পরিযায়ী শ্রমিকের ময়নাতদন্তের রিপোর্ট সামনে আনল ঝাড়খণ্ড পুলিশ

হাবড়ায় নেশামুক্তি কেন্দ্রে রহস্যমৃত্যু,ধৃত ৭, তদন্তে পুলিশ

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ