মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্লীল মন্তব্য সোশ্যাল মিডিয়ায়, গ্রেফতার ২

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসেই একাধিক সামাজিক প্রকল্প তিনি সামনে নিয়ে আসছেন। যাতে সাধারণ মানুষের উপকার হয়। একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তও নিয়েছেন দ্রুততার সঙ্গে। সেখানে সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে। আর তখনই তদন্তে নেমে পড়ে পুলিশ। তদন্ত করে দু’‌জন যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এই দুই যুবককে কোচবিহারের দিনহাটা থেকে গ্রেফতার করা হয়েছে।

এই দুই যুবকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দিনহাটা থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত দুই যুবকের নাম মাজিনুর রহমান ও আলি হুসেন। তাদের দু’জনেরই বাড়ি দিনহাটায়। তারা নিজেদের কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে পরিচয় দিয়ে এসব কাজ করেছে। সোশ্যাল মিডিয়ায় এমনই পরিচয় দিয়েছে অভিযুক্তরা। ধৃত যুবকদের বিরুদ্ধে অভিযোগ, সোশ্যাল মিডিয়ায় তারা একটি ভিডিও পোস্ট করে। আর সেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে। ওই ভিডিও ভাইরাল হতেই এই নিয়ে অভিযোগ দায়ের করা হয়। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দ্রুত অভিযান চালিয়ে দিনহাটা থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

এই ঘটনার পরই পুলিশের পক্ষ থেকে কড়া বার্তা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, কোনও ব্যক্তির বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় গালিগালাজ করে ভিডিও বা কন্টেন্ট পোস্ট করা যাবে না। এমনকী ধর্মীয় ভাবাবেগে আঘাত দেয় এমন কোনও পোস্ট নজরে এলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সোশ্যাল মিডিয়ায় দায়িত্বশীল আচরণ বজায় রাখতে হবে। আর সেটা না হলে কড়া পদক্ষেপ করা হবে। পুলিশ সূত্রে খবর, এই বিষয়ে সকলকে সচেতন করার কাজও চলছে। একাধিক থানায় এই নিয়ে বৈঠকও করা হচ্ছে। কোনওভাবেই সোশ্যাল মিডিয়ায় কোনও ব্যক্তির বিরুদ্ধে আপত্তিকর পোস্ট করা যাবে না।

কিন্তু কেন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এমন গালিগালাজ করে পোস্ট?‌ এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তার উত্তর খুঁজছে পুলিশ। কদিন আগেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আপ্ত–সহায়ক চন্দ্রনাথ রথকে পরিকল্পনা করে খুন করা হয়েছে। যা নিয়ে রাজ্য–রাজনীতিতে আলোড়ন পড়ে গিয়েছে। সেই তদন্ত করেও তিনজনকে ভিন রাজ্য থেকে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। তারপর মুখ্যমন্ত্রীকে এমন গালিগালাজ অবশ্যই তাৎপর্যপূর্ণ। রাজ্যে পালাবদলের পর পুলিশ প্রশাসনের সক্রিয়তা বেশ বেড়ে গিয়েছে। বিজেপি সরকার স্পষ্ট করে দিয়েছে, কোনও অনৈতিক কাজকে প্রশ্রয় দেওয়া হবে না। স্বাধীনভাবে কাজ করবে পুলিশ প্রশাসন। এবার সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট নিয়ে কড়া পদক্ষেপ করা হল।

সাপ নয়, ঘরের পাশে ঘাপটি মেরে থাকা এই প্রাণির বিষের লিটার ১০০ কোটি

৫৩ বলে শতরান করে বিশ্বরেকর্ড গড়লেন রাজস্থান রয়্যালসের এই খেলোয়াড়

সন্ধ্যেতে চায়ের সঙ্গে চাই নতুন কিছু? বানিয়ে ফেলুন কাঁচকলা-শ্যামা চালের টিক্কি

ধর্মেন্দ্রর মৃত্যুর পর প্রথমবার মঞ্চে নর্তকীর বেশে হেমা মালিনী, রাধা হয়ে নাচলেন

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

ডেঙ্গি রুখতে আসানসোলে বিশেষ অভিযান, নজরদারিতে নামল ‘সিটি ওয়াচ কার’

লাউ-মুগ ডালের যুগলবন্দি! বানিয়ে নিন ওড়িশার ঐতিহ্যবাহী ‘লাউ ডালমা’

ফুটবলপ্রেমীদের জন্য সুখবর! পুজোর আগেই শুরু আইএসএল, জানুন দিনক্ষণ

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

আন্ডারওয়াটার প্রশিক্ষণের সময় জলে তলিয়ে মৃত্যু একাদশ শ্রেণির ছাত্রের

লরির পিছনে সজোরে ধাক্কা গাড়ির, ত্রিশূরে মৃত ৮ পড়ুয়া

‘আমার ভিডিও হতাশাগ্রস্তদের…’, বেশ্যা বৃত্তির আইনি স্বীকৃতির দাবি অভিনেত্রী পুনম পাণ্ডের

ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপ, দুর্গাপুরে বিশেষভাবে সক্ষম যুবককে ‘খুন’

ধোনির সঙ্গে একই দিনে অবসর, কী বলেছিলেন মাহি? অজানা তথ্য জানালেন রায়না