চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায় ইউক্রেনে ফেরত পড়ুয়ারা! ঘোষণা মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি: রাজায় রাজায় যুদ্ধ লাগলে উলুখাগড়াদের প্রাণ যায়। এটা সৌভাগ্য যে বাংলার(Bengal) পড়ুয়ারা রুশ ও ইউক্রন(Ukraine) যুদ্ধের মধ্যে নিরাপদে বাংলার বুকে ফিরে আসতে পেরেছে। বুধবার সেই পড়ুয়াদের(Students) কথা শোনার জন্যই কলকাতার ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে তাঁদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। আর সেই বৈঠক থেকেই তিনি জানিয়ে দিলেন, স্টুডেন্ট ক্রেডিট কার্ডের(Student Credit Card) সুবিধা নিতে পারবেন ইউক্রেনে ফেরত পড়ুয়ারা। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার সঙ্গে সঙ্গে করতালিতে মুখরিত হয়ে ওঠে ক্ষুদিরাম     জানিয়েছেন, চলতি বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত ১৩ লক্ষ ৭ হাজার ৭৬ জনের স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আবেদন মঞ্জুর করা হয়েছে। এর মধ্যে ৮,৭০৫ জনকে কার্ড প্রদানও করা হয়েছে। এবার ইউক্রেন ফেরত পড়ুয়ারাও এসে গেল এই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের আওতায়।

এদিন মুখ্যমন্ত্রী জানান যে, রাজ্যের মোট ৩৯১ জন পড়ুয়া ইউক্রেন থেকে ফিরে এসেছে। এঁদের মধ্যে ১১ জন ইন্টার্ন। ইঞ্জিনিয়ারিংয়ের পড়ুয়াদের থেকে প্রথমে উনি জানতে চান যে তারা কি চাইছে। উত্তর এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়া জানতে চায় যে সরকার কি ভাবে সাহায্য করতে পারে, কারণ সে আর ইউক্রেনে ফিরতে চাইছে না। ওই ছাত্রী কানাডায় গিয়ে পড়তে চাইছে বা বাংলায় যদি ভালো সুযোগ পায় তাহলে পড়াশুনো চালিয়ে যাবে। একজন ডাক্তারই পড়ুয়া মুখ্যমন্ত্রীকে জানায় যে সে গভর্নমেন্ট কোটায় না পেয়েই ইউক্রেনে পড়তে যেতে বাধ্য হয়েছিল। কারণ বেসরকারি কোটায় খরচ করার মতন ক্ষমতা ছিল না। মুখ্যমন্ত্রীকে সে অনুরোধ করে যদি বেসরকারি কোটায় খরচ কিছুটা তাদের জন্য কমানো যায়। এরপরেই মুখ্যমন্ত্রী জানান, ডাক্তারি পড়ুয়াদের গভর্নমেন্ট মেডিকেল কলেজে ইন্টার্নশিপের ব্যবস্থা করবে রাজ্য সরকার। রাজ্য স্কলারশিপও দেবে তাদের।

এরপরই মুখ্যমন্ত্রী পড়ুয়াদের জিজ্ঞেস করেন যে, ‘কত জন এখানে বাংলায় পড়াশুনো করতে চাও?’ তখন সকলে এখানে পড়তে ইচ্ছুক বলে জানায়। এর পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন যে ইঞ্জিনিয়ারিংয়ের সকলকে এখানে পড়াশুনোর ব্যবস্থা করে দেবে রাজ্য সরকার। চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ বর্ষের পড়ুয়াদের এখানে ইন্টার্ন হিসাবে কাজে লাগানো হবে বলেও এদিন জানান মুখ্যমন্ত্রী। বৈঠকের একদম শেষ দিকে আসে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের বিষয়টি। তখনই মুখ্যমন্ত্রী জানান, ইউক্রেন ফেরত পড়ুয়ারা এই প্রকল্পের মারফত ১০ লক্ষ টাকা পর্যন্ত ঋণ পেতে পারে। সেই ঋণ ১৫ বছর ধরে তাঁরা পরিশোধ করতে পারবে। ঋণ পাওয়ার জন্য কোনও গ্যারিন্টি লাগবে না। পড়ুয়াদের যোগাযোগ করার জন্য এদিন থেকেই চালু করা হল ইমেল আইডি cmoukraine@gmail.com এবং wbcmro3@gmail.com. সেই সঙ্গে চালু হয়েছে একটি ফোন নম্বরও। আর তা হল – ০৩৩-২২১৪০০২৭।   

Published by:

Share Link:

More Releted News:

দু’দফায় হবে পরিচয় যাচাই, বাংলায় ‘মুসলিম’ ভোটারদের আটকাতে নয়া ছক জ্ঞানেশর!

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ