এই মুহূর্তে




মানতে পারেননি ছেলের মৃত্যুশোক, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী মা

নিজস্ব প্রতিনিধি, কোলাঘাট : ছেলের মৃত্যু সহ্য করতে পারননি মা। ছেলের মৃতদেহ বাড়িতে আসতেই ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তিনি। মৃতের নাম মানসী বৈদ্য (Manashi Baidya) । এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামে।

জানা গিয়েছে, সেরিব্রাল হার্ট অ্যাটাক হয় বছর ২১-র শুভাদ্র বৈদ্যের। তার জেরে মৃত্যু হয়। মানসীদেবীর একমাত্র ছেলে শুভাদ্র। একমাত্র ছেলের মৃত্যু কোনওভাবেই মেনে নিতে পারেননি মা মানসী। একতলায় ছেলের মৃতদেহ থাকাকালীন তিনতলার ছাদে উঠে ঝাঁপ দেন তিনি। বিষয়টি পরিবারের সদস্য়দের বুঝে ওঠার আগেই দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছেন। সকলের চোখের আড়ালে গিয়ে ছাদ থেকে ঝাঁপ দেন তিনি। বিষয়টি জানতে পেরেই সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।

পরিবার সূত্রে খবর, পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত রাইন গ্রামের বাসিন্দা শুভাদ্র বৈদ্য (২১)। সেরিব্রাস হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর। তরতাজা ছেলের প্রয়াণ কোনওভাবেই মেনে নিতে পারেননি। বাড়িতে ছেলের মৃতদেহ থাকাকালীন নিজেকে শেষ করে দেওয়ার সিদ্ধান্ত নেন তিনি।  সকলের চোখের আড়ালে গিয়ে বাড়ির ছাদ থেকে আত্মহত্যা করেন।

পরিবার সদস্যরা জানান, আচমকা জোরে আওয়াজ ও প্রতিবেশীদের চিৎকার শুনে ঘর থেকে বেরিয়ে আসেন সকলেই। তখন মানসীদেবীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন সকলে। সঙ্গে সঙ্গে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি।

 

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

অসুস্থ ছেলের ওষুধ আনতে গিয়ে সব শেষ, নড়বড়ে সেতু পার হতে গিয়ে নদীতে ডুবে মৃত্যু ব্যক্তির

মেসির সফরের মূল উদ্যোক্তা গ্রেফতার হওয়ার পরই পাকড়াও করার দাবি তুললেন রাজ্যপাল, মাঠে নামল বিজেপি

ফুটবল তারকা মেসির সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত কে?

‘ব্যর্থতা’ আড়ালে বিমানবন্দর থেকে মেসির সফরের মূল উদ্যোক্তা শতদ্রুকে গ্রেফতার করল পুলিশ

যুবভারতীতে অশান্তি পাকানোর ষড়যন্ত্রের খবর জেনেও সতর্কমূলক ব্যবস্থা নেয়নি বিধাননগর পুলিশ!

নলেন গুড়ের সন্দেশের ‘মেসি মূর্তি’, ফুটবলের রাজপুত্রকে বিশেষ উপহার ফেলু মোদকের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ