আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত ট্রেনের সময় বদলাল

নিজস্ব প্রতিনিধি: সময় বদল হল হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটের বন্দে ভারত ট্রেনের (VANDE BHARAT)। আপ ও ডাউন দুই ক্ষেত্রেই সময়ের পরিবর্তন হয়েছে। রেল জানিয়েছে, সময়ের এই বদল শুধু কার্যকর হবে বারসোই স্টেশনের ক্ষেত্রে।

জানা গিয়েছে, চলতি মাসের ১০ তারিখ থেকে বদলাবে সময়। তার আগে সময় থাকবে আগের মতোই। উল্লেখ্য, হাওড়া থেকে এই ট্রেন (২২৩০১) ছাড়ে সকাল ৫টা ৫৫ মিনিটে। বারসোই পৌঁছয় ১১টা ৫০ মিনিটে। আবার নিউ জলপাইগুড়ি থেকে এই ট্রেন (২২৩০২) বারসোইয়ে আসে বিকেল ৪টা ৪৪ মিনিটে।  দাঁড়ায় মাত্র দু’মিনিট। উল্লেখ্য, হাওড়া থেকে জলপাইগুড়ি পর্যন্ত মোট সফর সময় প্রায় সাড়ে ৭ ঘণ্টা।

আগামী ১০ এপ্রিল থেকে আপ ট্রেন বারসোই পৌঁছবে ১১ টা ৩৮ মিনিটে। আর ডাউন ট্রেন বারসোই পৌঁছবে বিকেল ৪টা ৩৩ মিনিটে। দাঁড়াবে দু’মিনিট। মাঝে স্টেশন বোলপুর ও মালদহ।

প্রসঙ্গত, গত বছরের ৩০ ডিসেম্বর হাওড়া- নিউ জলপাইগুড়ি রুটে এই  এক্সপ্রেস ট্রেনের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

Published by:

Share Link:

More Releted News:

‘তৃণমূলের কর্মীর গায়ে হাত পড়লে শরীরে জামা-কাপড় থাকবে না’, শাহকে হুঁশিয়ারি কল্যাণের

‘‌মোদিজির প্রধান কাজ দেশ বিক্রি’‌, শ্রীরামপুরের সভা থেকে তোপ রাহুল গান্ধির

কলকাতায় দ্বিতীয় দফায় নির্বাচনে রাস্তায় নামছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী

‘এবারের ভোট বাংলার মানুষের আত্মসম্মানের লড়াই’, তৃণমূলের হয়ে প্রচারে আভিনেতা পরমব্রত

‘‌সিআরপিএফ অফিসারকে নির্দেশ দিয়েছে ভবানীপুরে ভোট স্লো করতে’‌, শাহকে তোপ মমতার

রবিতে উত্তর কলকাতায় মোদির রোড-শো, মতুয়াদের মন পেতে সভা বনগাঁতেও

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ