চেয়ারে বসিয়ে প্রধান শিক্ষকেকে ডিম থেরাপি, লেপা হল কাদা, কী অপরাধ তাঁর?

Share:

নিজস্ব প্রতিনিধি: মিড ডে মিলের টাকা আত্মসাৎ থেকে স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাতের অভিযোগ, স্কুল থেকে বের করে প্রধান শিক্ষককে চেয়ারে বসিয়ে ডিম থেরাপি, একের পর এক পচা ডিম প্রধান শিক্ষকের মাথায় ফাটাল স্থানীয়রা। শুধু তাই নয়, প্রধান শিক্ষকের মাথায়-মুখে ল্যাপা হল গোবর। ঘটনায় চাঞ্চল্য বাঁকুড়ার বাঁকি সেন্দড়া হাইস্কুল এলাকায়। স্যারও চেয়ারে বসে চুপচাপ স্থানীয়দের অত্যাচার সইলেন। ঘটনাটি ঠিক কী? ওই স্যারের নাম সাধন চন্দ্র পাল। তিনি বাঁকুড়ার ‘বাঁকি সেন্দড়া হাইস্কুলের’ প্রধান শিক্ষক।

দীর্ঘদিন ধরেই তাঁর বিরুদ্ধে স্কুলের মিড ডে মিলের টাকা তছরুপ ও স্কুল উন্নয়ন তহবিলের টাকা আত্মসাৎ-সহ একাধিক অভিযোগ তুলছেন গ্রামবাসীরা। সেই অভিযোগকে সামনে রেখেই সোমবার (২৪ অগস্ট) স্কুলে ঢুকে প্রধান শিক্ষককে ঘেরাও করে বিক্ষোভ দেখান গ্রামবাসীরা। বৃষ্টির মধ্যেই স্কুল থেকে বের করে গেটের বাইরে চেয়ারে বসিয়ে তাঁর উপর ডিম নিক্ষেপ করেন বিক্ষোভকারীরা। গোবর লেপে দেন শিক্ষকের মাথায়। দীর্ঘক্ষণ ধরে চোর চোর স্লোগান দেওয়া হয়। ঘটনায় তুমুল উত্তেজনা ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, বিষয়টি অনেকদিন আগেই স্কুল শিক্ষা দফতরের নজরে আনা হয়। সেইমতো তদন্তও শুরু হয়েছে। তার মধ্যেই আজ সাধন চন্দ্র পাল স্কুলে পৌঁছলে তাঁকে ঘিরে উত্তেজনা দেখায় গ্রামবাসীরা।

পরিস্থিতি সামাল দিতে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌছয় বাঁকুড়া সদর থানার পুলিশ। এখন স্থানীয়দের দাবি, স্কুলের যে টাকা ওই প্রধান শিক্ষক আত্মসাত করেছেন, তার সবটা ফেরৎ দিতে হবে। যদিও অভিযুক্ত প্রধান শিক্ষক তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ওঠা কোনও অভিযোগ তদন্তে প্রমাণিত হয়নি। টাকা আদায়ের জন্যেই তাঁকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছে স্থানীয়রা। তার কিছু হয়ে গেলে দায়িত্ব নিতে হবে ওদের। এখানে কোনও হেড মাস্টার ছিলেন না। সেই সময় বেশ কিছু ব্যক্তিগত সুযোগ সুবিধা নিয়েছিলেন। সেটা তিনি বন্ধ করেছেন বলেই, তাঁর উপর গ্রামবাসীদের এত রাগ। 

উইকএন্ডে ছুটি কাটানোর নতুন ঠিকানা, শাল-পিয়ালে ঘেরা নির্জন হোরাপ জঙ্গল

পুজোয় নিরামিষ রান্নায় স্বাদ বদলাতে বাড়িতে বানান ধাবা স্টাইলে লাহোরি ভেজ কিমা

মাত্র ১০% প্রক্রিয়াজাত খাবার বাদ দিলেই কমবে কোলন ক্যান্সারের ঝুঁকি!

আর্থিক দুর্নীতির মামলায় আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে জামিন দিল সুপ্রিম কোর্ট

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট ও এক দিনের দল ঘোষিত, জায়গা পেলেন না শামি

কবে পড়ছে পাপমোচনে সহায়ক পাপঙ্কুষ একাদশী, জেনে নিন লক্ষ্মীনারায়ণ পুজোর সময়

ভুলেও করবেন না এই কাজ, মা দুর্গাকে তুষ্ট করতে অর্পণ করবেন কোন ফুল?

বাংলাদেশে অব্যাহত হিন্দু নিধন, সাতক্ষীরায় হিন্দু ব্যবসায়ীকে গাছের সঙ্গে বেঁধে পিটিয়ে-কুপিয়ে খুন

‘নীতীশের জন্য ৯ জনকে খুন করিয়েছি’, বোমা ফাটালেন বাহুবলী নেতা অনন্ত সিংহ

‘অঘোষিত জরুরি অবস্থা’, অভিজি‍ৎ দীপকে আটক হতেই দিল্লি পুলিশকে তোপ মমতার

পঞ্চমীর রাতে নিয়ম লঙ্ঘন ও অভব্য আচরণের জন্য কতজন গ্রেফতার? জানাল কলকাতা পুলিশ

হাইকোর্টের পর ফেরাল সুপ্রিম কোর্ট, পুজোয় শ্রীঘরেই কাটবে সুজিতের

‘আইনের চোখে সবাই সমান, সব স্টল তুলে দিন’, সিপিএমকে বুকস্টলের অনুমতি দিল না হাই কোর্ট

দাবানল নেভাতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, ইন্দোনেশিয়ায় আগুনে পুড়ে মৃত ৪