লালগড়ে লক্ষীসাগর গ্রামে ঢালাই রাস্তার দাবীতে ভোট বয়কটের ডাক

Share:

নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম:ঝাড়গ্রাম জেলার লালগড় ব্লকের দহিজুড়ি গ্রাম পঞ্চায়েতের লক্ষীসাগর থেকে বেতকুন্দরি পর্যন্ত প্রায় তিন কিলোমিটার পিচ রাস্তার দাবিতে ভোট বয়কটের(Vote Boycott) ডাক দিল। মাটির রাস্তা ঢালাই করার দাবিতে ভোট বয়কটের ডাক দিয়ে প্রচার শুরু করল লক্ষীসাগর গ্রামের গ্রামবাসীরা। বেতকুন্দরি থেকে লক্ষীসাগর পর্যন্ত রাস্তাটি দীর্ঘদিন কোন মেরামত করা হয়নি । যার ফলে একটু বৃষ্টি হলেই মাটির ওই রাস্তা দিয়ে গ্রামবাসীরা যাতায়াত করতে পারেন না ।

গ্রামবাসীদের পক্ষ থেকে ওই রাস্তাটিকে ঢালাই রাস্তা করার জন্য প্রধান, বিডিও, এসডিও(SDO) সহ প্রশাসনের সর্বস্তরের কাছে লিখিতভাবে আবেদন জানানো হয়েছে। কিন্তু তা সত্ত্বেও ওই মাটির রাস্তাটি ঢালাই রাস্তা করার কোন উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই গ্রামবাসীরা পঞ্চায়েত নির্বাচন বয়কট করার ডাক দিয়ে দেওয়াল লিখন(Wall Writing) করে প্রচার শুরু করেছে। রবিবার গ্রামবাসীরা জানালেন তাদের দাবি না মেটা পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে এবং গ্রামবাসীরা কেউ ভোট দিতে যাবেন না।

ওই গ্রামে ৩০ টি পরিবার বসবাস করেন বলে গ্রামবাসীদের পক্ষ থেকে জানান। তাই ভোট বয়কটের দাবিতে গ্রামবাসীরা জোর কদমে আন্দোলন শুরু করেছে। ভোট আসে ভোট যায় রাজনৈতিক নেতারা প্রতিশ্রুতির বন্যা বইয়ে দেন। কিন্তু ভোট পেরোলেই আর কারো দেখা ও পাত্তা পাওয়া যায় না। তাই ভোটের আগে, ‘আগে রাস্তা পরে ভোট’ এই স্লোগান তুলেই তারা ভোট বয়কট এর ডাক দেন।

মাত্র ১০ টাকার জন্য খদ্দেরকে পিটিয়ে খুন করল চায়ের দোকানদার

বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে শ্যুটআউট, খুন কুখ্যাত দুষ্কৃতী

বিকেলের চায়ে জমবে আড্ডা, ১০ মিনিটেই বানিয়ে ফেলুন মুচমুচে এগ ললিপপ

ভেনেজুয়েলার জোড়া ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৪, ৪৯০

বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মেগা অ্যালার্ট, ভিজবে কলকাতাও

নতুন সপ্তাহেও বৃষ্টির দাপট! ঘূর্ণাবর্তের জেরে বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে আরও বাড়বে বৃষ্টি

ব্যাঙ্ককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে মৃত ২৭, আহত বহু

বাড়িতে এই ৫টি জিনিস রাখলে দ্রুত হবে উন্নতি, দুর্ভাগ্য বদলাবে সৌভাগ্যে!

‘একটু সময় লাগলেও অন্নপূর্ণা যোজনার টাকা সবাই পাবেন’, আশ্বাস শুভেন্দুর

‘হাসিনা চাইলেই স্বাধীনভাবে দেশে ফিরতে পারবেন না’, বললেন চিফ প্রসিকিউটর

জোর ধাক্কা মমতার! ঋতব্রত গোষ্ঠীই ‘আসল তৃণমূল’, জানিয়ে দিল আদালত

১৬ই জুলাই মহালক্ষ্মী রাজযোগ, কোটিপতি হওয়ার তালিকায় কি আছে আপনার রাশি?

মানসিক অবসাদের জের, বাগজোলা খালে ঝাঁপ প্রাক্তন আইটি কর্মীর!

সাইকেল থামিয়ে ছাত্রীকে ‘ধর্ষণে’র চেষ্টা, ফাঁকা রাস্তায় মহিলাদের দেখলেই হস্তমৈথুন! গ্রেফতার যুবক