অব্যাহত অস্ত্র উদ্ধার অভিযান, গ্রেফতার বহু

দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধার অব্যাহত। জেলার বিভিন্ন অঞ্চলে তল্লাশি চালিয়েউদ্ধার হয় আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ।

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চব্বিশ পরগনা(South 24 Parganas) জেলার বিভিন্ন এলাকা থেকে অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত। জেলার আলাদা আলাদা অঞ্চলে তল্লাশি অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ উদ্ধার করল পুলিশ।

শুক্রবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলির ঘটিহারানিয়া থেকে সোনাটিকারী যাওয়ার রাস্তায় পুলিশ দুইজনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে লং ব্যারেল একটি বন্দুক, কার্তুজ ও ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে ধৃতরা জড়ো হয়েছিলেন। শুক্রবার গভীর রাতে খবর পেয়ে ওই এলাকায় হানা দেয় পুলিশ। এরপর পুলিশ দেখেই দ্রুত পালানোর চেষ্টা করে ওই দল। পুলিশ তাদের পিছনে ধাওয়া করলে জল কাদা ভর্তি মাঠ ভেঙে পালায় ৭ জন দুষ্কৃতী, সেই দলের দুজনকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ধৃতদের থেকে একটি বাইকও বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শুক্রবার বারুইপুর পুলিশ জেলার বিভিন্ন জায়গায় তল্লাশি ও নাকা চেকিং করে পুলিশ। এদিন ভাঙড়ের চন্দনেশ্বর এলাকা থেকে কবিরুল পৈলান নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। যার বিরুদ্ধে ২৩টি জামিন অযোগ্য ওয়ারেন্ট রয়েছে বলে পুলিস সূত্রে খবর। তার কাছ থেকে একটি একনলা বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার হয়।

পাশাপাশি ভাঙড়ের নাংলা এলাকায় অভিযান চালিয়ে সাহেব আলি মোল্লা নামের এক যুবককে গ্রেফতার করেছে কাশিপুর থানার পুলিশ। যার কাছ থেকে উদ্ধার হয় একটি বন্দুক ও একটি তাজা কার্তুজ। বারুইপুর পুলিশের ডিএসপি ক্রাইম তমাল সরকার জানিয়েছেন, শুক্রবার রাতে অভিযান চালিয়ে বারুইপুর পুলিশ জেলার বেশ কিছু এলাকা থেকে অস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। ভাঙড় থেকে এক অপরাধীকে গ্রেফতার করেছে যার বিরুদ্ধে একাধিক গুরুত্বপূর্ণ কেসের জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা ছিল। পাশাপাশি ২২ জনকে নির্দিষ্ট পুলিশ কেসেও গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার রামপুরহাটের বকটুই গ্রামে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী রাজ্য জুড়ে বোমা-সহ বেআইনি অস্ত্র বাজেয়াপ্ত করার নির্দেশ দেন পুলিশকে। এরপর থেকে তৎপরতা শুরু করেন রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘সারা বাংলায় যেখানে যত বোমা, বন্দুক, গুলি আছে, আগামী এক সপ্তাহের মধ্যে তা উদ্ধার করে নষ্ট করতে হবে।… যে পুলিশ ফূর্তি করবে, তাদের পুলিশে থাকার দরকার নেই। কয়েক জন পুলিশের জন্য গোটা ডিপার্টমেন্টের বদনাম হবে, এটা আমি মেনে নেব না।’’

বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ওইদিনই সমস্ত পুলিশ সুপার এবং পুলিশ কমিশনারকে নির্দেশিকা পাঠান। অবৈধ আগ্নেয়াস্ত্র-গুলি-বোমা উদ্ধারে নিবিড় অভিযান চালাতে হবে বলে নির্দেশ দেন তিনি। রেঞ্জ ডিআইজি, জ়োনাল আইজি-এডিজিরাও জেলায় জেলায় ওই অভিযানের তত্ত্বাবধান করবেন বলে জানানো হয়। এরপর জেলায় জেলায় তল্লাশি অভিযান শুরু করে রাজ্য পুলিশ।

আজকের রাশিফল: আর্থিক উন্নতি, কর্মক্ষেত্রে তর্কে জড়াবেন না, বড় বিপদে পড়বেন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের

মাছের ভেড়িতে লুটে বাধা, বসিরহাটে ১৫ বছরের পড়ুয়াকে এলোপাথাড়ি কোপ

‘আলবিদা সলিম কুমার’, রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য মালায়ালি অভিনেতার

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

কবে রাজনীতি ছাড়বেন জানিয়ে দিলেন পদকজয়ী কুস্তিগির বিনেশ ফোগাট

বেহালার রায় বাহাদুর রোডের পরিত্যক্ত জমি থেকে উদ্ধার কলকাতা পুরসভার লক্ষ লক্ষ বালতি

সর্বোচ্চ ভোট পেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হলেন তামিম ইকবাল

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

বিজেপি বিরোধিতার পথ থেকে সরছে সিপিআইএম, ‘ইন্ডিয়া’ জোট ছাড়ছে বেবির দল

তারাতলায় গাছ ভেঙে পড়ায় যান চলাচল ব্যাহত, উদ্ধার কাজে পুলিশ ও পুরকর্মীরা

কারও ‘ছত্রছায়ায়’ থাকব না, নাম না করে গম্ভীরকে খোঁচা অধিনায়ক শ্রেয়সের

বিজেপি কর্মীদের মারধর ও প্রাণনাশের হুমকি, গ্রেফতার তৃণমূল নেতা