‘৬ অক্টোবর বদলা নিতে হবে,’ নন্দীগ্রামে দাঁড়িয়ে হুঙ্কার শুভেন্দুর

Share:

নিজস্ব প্রতিনিধি: অক্টোবর মাসের ৬ তারিখ বদলা নেওয়ার দিন। আজ, বুধবার নন্দীগ্রামে দাঁড়িয়ে এমনটাই বললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কিন্তু কেন? আর কীসের বদলা? শুভেন্দু অধিকারীর প্রয়াত দেহরক্ষী চন্দ্রনাথ রথের খুনের বদলা নিতে হবে। কারণ নন্দীগ্রামে চন্দ্রনাথের মা হাসি রানি রথ উপ নির্বাচনে বিজেপির প্রার্থী। তাঁকে জিতিয়ে দোষীদের উচিত শিক্ষা দিতে হবে, এছাড়াও নন্দীগ্রামে উন্নয়ন আটকে রাখার বদলা নিতে হবে বলে এদিন সাফ জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

নন্দীগ্রামের রেয়াপাড়া থেকে শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ‘আগামী ৬ তারিখ বদলা নেওয়ার দিন। আমার দেহরক্ষী তথা একজন প্রকৃত ভারতবাসীকে গুলি করে ঝাঁঝরা করে দিয়েছিল যাঁরা তাঁদের শাস্তি তো হবেই। ৯০ শতাংশ তদন্ত সিবিআই করে ফেলেছে। বাকি ১০ শতাংশ। সেটাও হবে, ভাইপো গ্যাং-য়ের লোক জড়িত প্রমাণিত হবে। আগামী ৬ তারিখ তাই উন্নয়নের পক্ষে ভোট দিন।’

আরও পডুন: বন্দি বানিয়ে ১৩ বছরের কিশোরীকে গণধর্ষণ, সঙ্গী যুবকের সঙ্গেও অপ্রাকৃতিক যৌনাচার

মুখ্যমন্ত্রী এদিন আরও বলেন, ‘আগামী ৬ তারিখ বন্ধুত্বেরও দিন। নন্দীগ্রামের সংখ্যালঘু ভাই-বোনেদের বলছি, আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকবেন? তাতে কী লাভ হবে? আপনারা আমাদের বন্ধু। আসুন, বন্ধুত্ব করি। আমরাস জয় শ্রীরাম বলি, কিন্তু আপনাদের উপর চাপিয়ে দিতে চাই না। আপনারা জয় শ্রীরাম বলবেন নাকি ভারত মাতা কি জয় বলবেন, সেটা আপনাদের পছন্দ। আগামী ৬ অক্টোবর বন্ধু্ত্বের দিন। কাকে ভোট দেবেন? একটা উঠে যাওয়া দলকে? তৃণমূল কংগ্রেসের নাম ও চিহ্ন দুটোই নেই। ইভিএমে খুঁজলেও পাবেন না ঘাসের উপর জোড়াফুল। কারণ ওই পার্টিটা এখন তিন ভাগে বিভক্ত। একটা এনসিপিআই, একটা মমতা তৃণমূল কংগ্রেস আর একটা গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এটা হওয়ারই ছিল। ওরা যা পাপ করেছে, এটা হতোই। তাই ওদের ভোট দিয়ে কী লাভ? নাকি সাইনবোর্ড হয়ে যাওয়া কংগ্রেসকে? নাকি সিপিআই, যাদের অস্তিত্বই নেই? এদের ভোট দিয়ে কোনও লাভ নেই। আসুন, সবাই মিলে হাসিরানি রথকে জিতিয়ে আনি।’

কেন ভবানীপুর রেখে নন্দীগ্রাম আসন ছেড়েছেন, এতদিনে তার ব্যাখ্যা দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন, ‘নন্দীগ্রাম ভদ্রাসন হলেও এই আসন আমি ছেড়েছি। ভবানীপুর ছাড়িনি। কারণ, আমি ভবানীপুর ছাড়লে ওখানে পরাজিত প্রার্থী ফের সুযোগ পেতেন।’

দুপুরের পাতে সেরা সঙ্গী, বানিয়ে ফেলুন সুস্বাদু শিমের ঝাল

‘সরকারের কাজের গতি বাড়াতে মা দুর্গার ১১ হাতের প্রয়োজন,’ মন্তব্য দিলীপের

বারোয়ারি পুজোয় ব্রাত্য, এবার নিজেদের মণ্ডপে দশভুজার আরাধনায় মাতবেন যৌনকর্মীরা

‘যান টাকা কামিয়ে আনুন’, বিদেশে শুটিংয়ের জন্যে রাজপালের পাসপোর্ট ছাড়ের অনুমতি দিল সুপ্রিম কোর্ট

ক্লাস চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল স্কুলের ছাদ, ধ্বংসস্তূপে চাপা পড়ে পাকিস্তানে মৃত ২১

সাঙ্ঘাতিক দুঃসংবাদ! আকাশছোঁয়া দাম বাড়ল সোনা-রুপোর, পঞ্চমীতে মাথায় হাত গহনাপ্রেমীদের

পেঁয়াজ-রসুন ছাড়াই বানিয়ে ফেলুন কারিপাতা দিয়ে আলুর তরকারি

স্বাদে হার মানাবে অনেক আমিষ রান্নাকেও! বানিয়ে নিন ফুলকপির রোস্ট

মক্কায় মসজিদে চুরি, দুই বাংলাদেশিকে ফাঁসিতে ঝোলাল সৌদি সরকার

জ্ঞানেশ বিরোধী প্রতিবাদে অংশ নেওয়ায় অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নির্দেশ

পুজোর উদ্বোধনে এবার জেলায় জেলায় মুখ্যমন্ত্রী, পঞ্চমীতে মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে শুভেন্দু

ডিজেল ভর্তি ট্যাঙ্কার উল্টে বিপত্তি, পঞ্চমীতে তীব্র যানজট যশোর রোডে

মোবাইলে আর অচেনা নম্বর থেকে ফোন আসবে না, পদক্ষেপ কেন্দ্রের

ওটিটি দুনিয়ায় বড় ধাক্কা! এক ধাক্কায় ১ হাজার কর্মী ছাঁটাইয়ের পথে নেটফ্লিক্স, কেন হঠাৎ এই সিদ্ধান্ত?