আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্বাভাস মতোই দুপুর থেকে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি শুরু হয়েছে। সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হুগলি ও উত্তর ২৪ পরগনায়। যাঁরা রাস্তায় কাজের জন্য বেরিয়েছেন তাঁদের কপালে দুর্ভোগ রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছিল, দক্ষিণবঙ্গে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি বাড়ার অনুকূল পরিস্থিতি তৈরি হয়েছে। বজ্রপাত ও জোরালো হাওয়া বইতে পারে সেই কারণে। গতকাল, বুধবার দুপুরের পর দক্ষিণবঙ্গের নানা জেলায় শক্তিশালী বজ্রমেঘ সৃষ্টি হয়। আজ, বৃহস্পতিবার এই প্রবণতা আরও বাড়বে বলে জানিয়ে দিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর। দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া, হাওড়া, হুগলি জেলাকে সতর্ক করা হয়েছিল।

আরও পডুন: শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট

সেই পূর্বাভাস মতোই এদিন দুপুরে আকাশ কালো করে প্রবল বজ্রপাত শুরু হয়েছে শহর কলকাতা থেকে সল্টলেক চত্বরে। হাওয়া অফিসের তরফে, হুগলি, উত্তর ২৪ পরগনা ও কলকাতায় প্রথমে জারি করা হয়েছিল হলুদ সতর্কতা। পরক্ষণে উত্তর ২৪ পরগনা ও হুগলিতে জারি করা হয় কমলা সতর্কতা। প্রবল বজ্রপাত ও ঝোড়ো হাওয়ার সতর্কতাও জারি করা হয়েছে। সেই মতো তুমুল বৃষ্টি ও ঝড় নেমে এসেছে শহরে। মৌসুমি অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর নেমে এসেছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উত্তর প্রান্ত থেকে উত্তর ওড়িশা পর্যন্ত একটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে। ফলে বায়ুমণ্ডলে বজ্রমেঘ তৈরি হচ্ছে। এরই দোসর বঙ্গোপসাগরের উপরে থাকা ঘূর্ণাবর্ত। যার ফলে আগামী তিনদিন প্রবল ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গে। তেমনটাই পূর্বাভাস হাওয়া অফিসের।

বেআইনি নির্মাণের অভিযোগে ক্যানাল ইস্ট রোডে তিনতলা ভবনে অভিযান চালাল সিবিআই

চিকি‍ৎসক আদালতে, ডাক্তার সেজে রুগীদের প্রেসক্রিপশন লিখছেন গাড়ির চালক, ভাইরাল ভিডিও

গাঙ্গুরামের নিমকিতে পালক, আমিনিয়ায় পচা মাংস! অভিযানে গিয়ে চক্ষু চড়কগাছ আধিকারিকদের

মহিলারাই আবাস যোজনার মালিক, নারী ক্ষমতায়নে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের

দু’মাস আগে নিখোঁজ, অবশেষে নদিয়ায় খোঁজ মিলল উত্তরপ্রদেশের কিশোরের

‘অসাধারণ-অতুলনীয় নেতা’, মোদির জন্মদিনে সৌরভের গলায় প্রধানমন্ত্রীর প্রশংসা

বিশ্বকর্মা পুজোয় আমিষ খাবার খাচ্ছেন? বড় ভুল করছেন না তো?

পানশালার নর্তকীদের ঠুমকো নাচে মজে দুই উর্দিধারী, ভিডিও ভাইরাল হতেই শোরগোল

প্রধানমন্ত্রী হিসেবে মোদির উপহার পাওয়া ১,৪৯৮ উপহার সামগ্রী উঠল নিলামে

আর কিছুক্ষণের মধ্যেই ঘনিয়ে আসছে দুর্যোগ, কলকাতায় জারি হলুদ সতর্কতা

বিধানসভা ভোটে ভরসা রাখায় বাংলার মা-বোনদের ধন্যবাদ জানালেন মোদি

জামিনের শর্ত লঙ্ঘনের অভিযোগ, ফের কি জেলের ঘানি টানতে হচ্ছে পার্থ চট্টোপাধ্যায়কে?

পুলিশকে টেনে বের করে পেটানোর হুমকি, কাঠগড়ায় হরিণঘাটার বিজেপি বিধায়ক

শ্রীরামপুরে ‘কঠিন’ শর্তে মমতাকে সভা করার অনুমতি দিল হাইকোর্ট