সাগরে চোখ রাঙাচ্ছে গভীর নিম্মচাপ, ভাসবে গোটা বাংলা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পুজো শেষ হতেই বদলাতে চলেছে আবহাওয়া । রবিবারের পর থেকেই আকাশ মেঘলা থাকবে। জেলায় জেলায়  রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা।  শুধু তাই নয় তাপমাত্রা স্বাভাবিক এর উপরে এবং বাতাসে জলীয় বাষ্প থাকায় কিছুটা অস্বস্তি থাকবে। এমনটাই জানিয়েছে হাওয়া অফিস।

বর্ষা বিদায়ের আগে দক্ষিণ-পশ্চিম মৌসুমি অক্ষরেখা লতানপুর পান্না নর্মদাপুরম খরগাঁ ও নবসারির উপর দিয়ে বিস্তৃত রয়েছে। আর তার জেরেই গুজরাট ,  মধ্যপ্রদেশ এবং বাংলা জুড়ে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে। ইতিমধ্যেই আবহাওয়াবিদরা জানিয়েছেন, অক্টোবর মাসের মাঝামাঝিতে বাংলা থেকে বিদায় নেবে বর্ষা। তারআগেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বাংলা জুড়ে।

স্বস্তির বিষয়,  চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। বিকেল বা সন্ধ্যের দিকে কোনো‌ কোনো  জেলার দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে বজবিদ্যুৎসহ হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা রয়েছে। তবে ১৩ অক্টোবর রবিবার থেকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া পূর্ব ও পশ্চিম বর্ধমান,  বীরভূম,  মুর্শিদাবাদ , নদীয়াতে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গে কোথাও পরিষ্কার আকাশ কোথাও বা আংশিক মেঘলা আকাশ। দার্জিলিং,  কালিম্পং,  আলিপুরদুয়ার , কোচবিহার , জলপাইগুড়ি এই পাঁচ জেলায় হালকা বৃষ্টির সামান্য সম্ভাবনা। একথায় বলাই যায়, আগামী সপ্তাহে বাংলা জুড়ে রয়েছে বৃষ্টির সম্ভাবনা।

‘রাজ্য ও কলকাতা পুলিশ মিলিয়ে আরও ১৩ হাজার নিয়োগ,’ ঘোষণা মুখ্যমন্ত্রীর

অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অর্থশাস্ত্রী রবার্ট হল ও মাইকেল উডফোর্ড

কর্নেলের পোশাকে ‘প্রতারণার জাল’! টাকা তোলার অভিযোগ, মুর্শিদাবাদে গ্রেফতার যুবক

শেখ হাসিনার দলের সঙ্গে যোগাযোগের অভিযোগে প্রাক্তন হিন্দু সেনা কর্তা গ্রেফতার

এক মণ মটর ডালে তৈরি ২০ ফুটের অভিনব দুর্গা প্রতিমা, দেখতে যাবেন?

মরাঠি ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী-কিংবদন্তি ‘লাবণী’ শিল্পী মধু কাম্বিকর

দুর্গাপুজোয় রাতে কল খুললেই পাওয়া যাবে জল, ঘোষণা অগ্নিমিত্রার

৮ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে গলা কেটে খুনের পর লাশের পাশে বসে সুখটান ঘাতক স্বামীর

‘কলকাতায় ট্রিপল ইঞ্জিনের সরকার,’ পুরভোটের আগে বার্তা মুখ্যমন্ত্রীর

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

কুণাল ঘোষকে ‘ডিম্বাস্ত্র’ থেকে বাঁচাতে নিরাপত্তা বৃদ্ধির নির্দেশ হাইকোর্টের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত বিজনৌরে

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী