দলের ভরাডুবির দায়িত্ব নিয়ে ইস্তফা দেবেন না, জানিয়ে দিলেন সুকান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: পোড়খাওয়া দিলীপ ঘোষকে সরিয়ে বঙ্গ বিজেপির মুখিয়া হওয়ার পরে দলকে জয় এনে দিতে পারেননি তিনি। বরং তাঁর ‘সুযোগ্য’ নেতৃত্বে কলকাতা করপোরেশন থেকে শুরু করে বিভিন্ন পুরসভা এমনকি পঞ্চায়েত ভোটে লজ্জার হার হজম করতে হয়েছে বঙ্গ বিজেপিকে। এমনকি সদ্য সমাপ্ত লোকসভা ভোটে গতবারের জেতা ছয় আসন হাতছাড়া হয়েছে। তবুও দলের ভরাডুবির দায়িত্ব নিয়ে বঙ্গ বিজেপির মুখিয়ার কুর্সি ছাড়তে নারাজ সুকান্ত মজুমদার। শুক্রবার সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বঙ্গ বিজেপির মুখিয়া স্পষ্ট বলেছেন, ‘বিজেপির রাজ্য সভাপতির দায়িত্ব নেওয়ার আগে আমি গিয়ে কাউকে বলিনি আমাকে সভাপতি করুন। তেমনই এখনও কাউকে বলব না, আমাকে রেখে দিন। আমি সভাপতি পদে থাকব কিনা, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃত্ব। তারাই ঠিক করবেন, আমি সভাপতি পদে থাকব কিনা।’

লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়ার আগেই বঙ্গ বিজেপির মুখিয়া সুকান্ত মজুমদার একাধিকবার সাংবাদিকদের কাছে দাবি জানিয়েছিলেন, ২০১৯ সালের লোকসভা ভোটের ফলকে টেক্কা দিয়ে দুরন্ত ফল করবে বিজেপি। ৩০টির বেশি আসনে জিতবে দল। বঙ্গ বিজেপি নেতৃত্বকে ৩৫ আসনে জেতার টার্গেট বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলায় ভোটপ্রচারে এসে একাধিক সভায় তিনি দাবি করেছিলেন, কমপক্ষে ৩০ আসনে জিতবে পদ্ম শিবির। কিন্তু ওই দাবির বেলুন ফুটো হয়ে গিয়েছে। ৩০ আসনে জয় তো দূর অস্ত! গতবারের জেতা আসনই ধরে রাখতে পারেনি বঙ্গ বিজেপি।      

সদ্য সমাপ্ত লোকসভা ভোটে ভরাডুবির পরেই বঙ্গ বিজেপির অন্দরে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধে ক্ষোভ তুঙ্গে উঠেছে। ইতিমধ্যেই রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে লাগাতার তোপ দাগা শুরু করেছেন প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁকে মেদিনীপুর থেকে বর্ধমান-দুর্গাপুর আসনে সরানোর সিদ্ধান্তকে কটাক্ষ করে বলেছেন, ‘হারা আসনে জেতার পরিকল্পনা করা হয়। এখানে তো জেতা আসন কীভাবে হারা যায় তার পরিকল্পনা হয়েছে বলে মনে হয়।’ শুধু তাই নয়, তাঁর বিরুদ্ধে কুড়মিদের খেপিয়ে তোলা হয়েছিল বলে অভিযোগ তুলেছেন মেদিনীপুরের প্রাক্তন সাংসদ। শুধু দিলীপ নয়, বিষ্ণুপুর থেকে জয়ী বিজেপি সাংসদ সৌমিত্র খান এবং হুগলি থেকে হেরে যাওয়া লকেট চট্টোপাধ্যায়ও রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। 

শেষ রক্ষা হল না, গ্রেফতার প্রাক্তন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা

বিশ্ব পরিবেশ দিবসে মা-বাবার সমাধিস্থলে চারা রোপণ করলেন মন্ত্রী রাজেশ মাহাতো

অন্নপূর্ণা ভান্ডারের ৩০০০ টাকা পেয়ে হতবাক গ্রামীণ চিকিৎসক

তৃণমূলের ডামাডোলে পোয়াবারো কংগ্রেসের, মেখলিগঞ্জ পুরসভার দখল নিল

তৃণমূল বিধায়ককে দেখে ‘চোর-চোর’ শ্লোগান, পুলিশি পাহারায় এলাকা ছেড়ে পালালেন

তৃণমূলের প্রাক্তন বিধায়কের নিজস্ব ক্লাব ঘর থেকে উদ্ধার সরকারি কৃষি সামগ্রী, ত্রিপল, কম্বল

বিহারে বিজেপির হয়ে বিধান পরিষদের ভোটে লড়ছেন ভোজপুরি নায়ক পবন সিংহ

বিদ্রোহীদের কাছে মাথা নোয়ালেন না মমতা, ফের স্বপদে বহাল অভিষেক

বিরোধী দলনেতা নিয়োগ নিয়ে সোমবার হাইকোর্টে যাচ্ছে তৃণমূল

দিল্লিকে চাপে রাখতে এবার ‘ভারত-শত্রু’ তুরস্কের সঙ্গে সামরিক চুক্তি তারেকের

কলকাতা পুরসভার মেয়র পদে ইস্তফা ফিরহাদের

স্বরূপ বিশ্বাস গ্রেফতারের পর সুরুচি সংঘে ভাঙচুর, মিলল খাট-বিছানা

ভোটের আগে তৈরি হয় রাস্তা ,ফল প্রকাশের পরেই বেরিয়ে পড়েছে কঙ্কালসার চেহারা

‘ব্রিটেনের রাজনীতিতে নাক গলাবেন না’, মাস্ককে হুঁশিয়ারি প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের