৫০০ টাকা করে বাড়ল বার্ধক্য ও বিধবা ভাতা! অন্নপূর্ণা যোজনা নিয়ে রাজ্য বাজেটে বিরাট ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্য বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেটেই সরকারি কর্মচারী থেকে শুরু করে মহিলা ও প্রবীণ নাগরিকদের জন্য একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) ও প্রবীণ নাগরিকদের ভাতা নিয়ে বড় ঘোষণা করলেন তিনি। এই প্রকল্পের আওতায় ২৫ থেকে ৬০ বছর বয়সী যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে। উপভোক্তাদের আধার-সংযুক্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই অর্থ পাঠানো হবে। এই প্রকল্প বাস্তবায়নের জন্য ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করেছে সরকার। 

এছাড়াও প্রবীণ নাগরিক, বিধবা মহিলা এবং বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা ভাতার পরিমাণ বৃদ্ধির প্রস্তাব দেওয়া হয়েছে। বর্তমানে মাসিক ১ হাজার টাকা করে যে ভাতা দেওয়া হয়, তা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা করার ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। অর্থাৎ প্রতি মাসে অতিরিক্ত ৫০০ টাকা আর্থিক সহায়তা পাবেন এই শ্রেণির উপভোক্তারা। প্রথম বাজেটেই কর্মসংস্থান, নারী ক্ষমতায়ন এবং সামাজিক সুরক্ষার উপর বিশেষ গুরুত্ব দিয়ে বিজেপি সরকার আগামী দিনের উন্নয়নের রূপরেখা তুলে ধরেছে বলে মনে করছে রাজনৈতিক মহল।

আরও পড়ুন: রাজ্যে আরও চারটি নতুন মেডিক্যাল কলেজ, উত্তরবঙ্গে এইমস, ঘোষণা অর্থমন্ত্রীর

এছাড়াও তিন আর্থিকভাবে দুর্বল অনগ্রসর শ্রেণি লোধা শবর, টোকো এবং বিরহল এই তিন জনগোষ্ঠীর জন্য সুষম খাদ্য বিতরণের প্রকল্প ঘোষণা করা হল। প্রতি সপ্তাহে ডাল, চিনি, তেল সহ খাদ্য প্য়াকেজ দেওয়া হবে ।

নাক-মুখ চেপে জঙ্গলে টেনে হিঁচড়ে প্রতিবন্ধী নাবালিকাকে ধর্ষণ! গ্রেফতার প্রতিবেশী যুবক

পুজোর আগে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হুগলি জুড়ে ৫২০ জন আক্রান্ত, ড্রোন উড়িয়ে নজদারি প্রশাসনের

ভিয়েতনামে যোগ-ব্যায়াম শেখাতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় নিহত ঝাড়খণ্ডের ২ প্রশিক্ষক

আগামী ২ অক্টোবর থেকে গণতন্ত্র বাঁচাও আন্দোলনে নামছে ইন্ডি জোট, সিদ্ধান্ত দিল্লির বৈঠকে

রাখি পরানো ভাইকে বিয়ে, রেগে জীবিত মেয়ের শ্রাদ্ধ করল বাবা

গঙ্গায় ভাঙনে লাইনে ধস! বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন, চলছে সংস্কারের কাজ

‘ধ্বংস হয়েছে বহু তারকার কেরিয়ার’, ‘কফি উইথ করণ’-এর অন্তিম সিজনের ঘোষণা দিলেন করণ জোহর

ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর নিয়ে বড় নির্দেশ শুভেন্দুর, বেঁধে দিলেন সময়

দুবাই থেকে তেল আভিভগামী বিমান হাইজ্যাক? চাঞ্চল্য ইজরায়েলে

পরনে বোরকা-হিজাব, হাতে একে-৪৭! মেয়েদের যুদ্ধের জন্য প্রস্তুত করছে ইরান

বিহারে আমলা দম্পতির বাড়িতে অভিযানে উদ্ধার টাকার পাহাড়, সঙ্গে অমূল্য রতন

কার্ড বের করার ঝামেলা শেষ, ভারতে চালু Apple Pay

বেঁচে ফিরবে বাবা! চার বছর ধরে ৮০ বছরের বৃদ্ধের দেহ ফ্রিজারে লুকিয়ে রাখার অভিযোগ

মিলন প্রধানের অন্তর্বর্তী জামিনকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে রাজ্য