শূন্যের কলঙ্ক ঘোচাতে পারল না সিপিএম-কংগ্রেস, বিজেপি খোয়াল মাদারিহাট

Share:

নিজস্ব প্রতিনিধি: আরজি কর কাণ্ডের পরে রাজ্যের ছয় বিধানসভা আসনের ‌উপনির্বাচন ছিল রাজনৈতিক দলগুলির কাছে প্রথম অ্যাসিড টেস্ট। আর সেই পরীক্ষায় সসম্মানে উতরে গেল শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের ছয় আসনেই সবুজ ঝড়ের কাছে খড়কুটোরর মতো উবে গিয়েছে বিরোধীরা। শূন্যের কলঙ্ক ঘোচাতে পারল না আরজি কর কাণ্ড নিয়ে নাচন-কোদনে মত্ত হয়ে থাকা সিপিএম ও কংগ্রেস। ছয় আসনের ভোটারররা ফের একবার ঘৃণাভরে প্রত্যাখান করেছে দুই দলকে। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির হালও খারাপ। তৃণমূলের কাছ থেকে আসন ছিনিয়ে নেওয়া তো দূর অস্ত, বিধানসভা ভোটে জয়ী মাদারিহাটও ধরে রাখতে পারেনি। রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন, রাজ্যের তিন বিরোধী দলের দাপট যে কার্যত সামাজিক যোগাযোগমাধ্যমেই সীমাবদ্ধ, উপনির্বাচনের ফলাফল তাই প্রমাণ করেছে।

অগস্ট-সেপ্টেম্বর জুড়ে রাজ্য রাজনীতিতে ঝড় তুলেছিল আরজি কর কাণ্ড। সংবাদমাধ্যমের একাংশ, সিপিএম দালাল হিসাবে পরিচিত চিকি‍ৎসক, নট-নটীরা আপ্রাণ চেষ্টা চালিয়েছিলেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের ভাবমূর্তি কলুষিত করতে। ‘উই ওয়ান্ট জাস্টিস’ নামে এক মহা নাটক মঞ্চস্থ হয়েছিল রাজ্যজুড়ে। অনেক রাজনৈতিক পণ্ডিতরা সন্ধেবেলায় মুখে রুজ পাউডারর মাখিয়ে টিভি চ্যানেলের পর্দায় বসে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লাগাতার প্রোপাগাণ্ডা চালিয়েছিলেন। কিন্তু তথাকথিত দালালদের মুখে ঝামা ঘষে দিয়েছেন ছয় আসনের ভোটাররা। ফের একবার তাঁরা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিই আস্থা রেখেছেন। সেই সঙ্গে সংবাদমাধ্যমের তৈরি ‘কাগুজে বাঘ’ শুভেন্দু অধিকারী-সুকান্ত মজুমদার-মহম্মদ সেলিমদের ‘ঘৃণাভরে’ প্রত্যাখান করেছেন। বুঝিয়ে দিয়েছেন, ক্ষুদ্র রাজনৈতিক স্বার্থে গোটা দেশে বাংলার ভাবমূর্তি কলুষিত করতে যে নোংরা খেলা খেলেছেন বিরোধীরা, তা ক্ষমাহীন অপরাধ।

গত ১৩ নভেম্বর যে ছয় আসনের উপনির্বাচন হয়েছিল, তার মধ্যে নৈহাটি, হাড়োয়া, মেদিনীপুর, তালড্যাংরা ও সিতাই ছিল তৃণমূলের দখলে। আর মাদারিহাট ছিল বিজেপির দখলে। শনিবার সকালে ভোট গণনা শুরু হতেই সবুজ ঝড় ওঠে। সময় যত গড়িয়েছে ততই শাসকদল তৃণমূলের প্রার্থীরা ঝড়ের গতিতে ব্যবধান বাড়িয়ে গিয়েছেন। ঘাসফুলের সঙ্গে সামান্য লড়াই চালিয়েছিল বিজেপি প্রার্থীরা। সিপিএম তথা বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রার্থীরা নিজেদের জামানত বাঁচানোর লড়াইতেই ব্যস্ত ছিলেন। কিন্তু জামানতও বাঁচাতে পারেননি।

নবমীর রাতে বাবার কাছে ঘুগনি-রুটি খাওয়ার আবদার, পরক্ষণেই ঘর থেকে মা-ছেলের দেহ উদ্ধার

‘মোহন ভাগবত ঠিক বলেছেন’, চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুতে কীসের গাফিলতির কথা বললেন শুভেন্দু?

মহিলা নৃত্যশিল্পীকে চড় পুলিশ কর্তার! প্রতিবাদ করায় জনতার দিকে পিস্তল তাক, ভাইরাল ভিডিও

‘ঋত তৃণমূলের বিধায়করাও আমার পাশে রয়েছে,’ বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর

পুজো মণ্ডপে মহিলাদের শ্লীলতাহানি, অভিযুক্ত তৃণমূল নেতাকে খুঁজছে পুলিশ, চাঞ্চল্য বহরমপুরে

ককরোচ নেতাদের জামিন মামলার শুনানিতে ফ্রান্সের পড়ুয়া বিক্ষোভের প্রসঙ্গ টানল দিল্লি হাইকোর্ট

জনপ্রিয় মডেল কাইলির ব্রা’র ওজন প্রায় চার পাউন্ড, দাম ৫ কোটি ডলার!

দলে বরুণ, বৈভব সহ বাদ আরও ৪! নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের সম্ভাব্য একাদশ

‘বিরোধীরা শুধু মিডিয়া ও সোশ্যাল মিডিয়ায় রয়েছে,’ চোরবাগান কাণ্ডে কটাক্ষ শুভেন্দুর

‘বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে’, বিসর্জনের আগে বাবুঘাটে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখলেন মুখ্যমন্ত্রী

টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি হামলায় ২ মহিলা সহ গ্রেফতার আরও ৪

টাইগার নন, বিষ্ণোই গোষ্ঠীর শ্যুটারদের টার্গেটে ছিলেন অমিতাভ-অক্ষয়-আমির!

সুদানে বাজারে ও শ্মশান যাত্রীদের উপর আছড়ে পড়ল ড্রোন, নিহত ৩০০

আগামী বছরের দুর্গাপুজোতে জোড়া অষ্টমী, বাড়তি আনন্দের দিন বাঙালির কাছে