৫ বার গ্রেপ্তার হয়েছে জয়ন্ত, আড়িয়াদহ কাণ্ডে জানাল রাজ্য সরকার

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আড়িয়াদহ কাণ্ড নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। জয়ন্ত সিংয়ের কীর্তি নিয়ে শুরু হয়েছে শোরগোল। জমি লুট থেকে খুন বা স্থানীয় ক্লাবে নির্মম অত্যাচারের সঙ্গে যুক্ত ছিলেন জয়ন্ত। এই নিয়ে বৃহস্পতিবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২০২১ সালের যে ঘটনার কথা বলা হচ্ছে, সেই সময় অর্জুন সাংসদ ছিলেন।

মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সাংবাদিক সম্মেলন করলেন মুখ্যমন্ত্রীর মুখ্য় উপদেষ্টা আলাপন বন্দ্যোপাধ্যায় এবং রাজ্য পুলিশের আইনশৃঙ্খলা বিভাগের এডিজি মনোজ বর্মা। রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে, ‘যে ভিডিও নিয়ে শোরগোল শুরু হয়েছে, সেটি ২০২১ সালের। আর যিনি নিগৃহীত হয়েছেন সে কোন মহিলা নয়। তিনি হলেন পুরুষ। জয়ন্ত সিং ২০১৬ সাল থেকে কমপক্ষে ৫টি পৃথক মামলায় কমপক্ষে ৫ বার গ্রেপ্তার হয়েছেন।‘  অন্যদিকে আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, একটি সাধারণ জমি বিবাদকে রাজনৈতিক বিবাদ বলে দেখানো হচ্ছে। 

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে আড়িয়াদহের ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রাহুল গুপ্ত নামের এক ব্যক্তির বাড়িতে মোবাইল ফোন চুরির ঘটনা ঘটে। কিন্তু তিনি থানায় কোনও অভিযোগ দায়ের করেননি। চুরির ঘটনায় এক দম্পতিকে সন্দেহ হয় স্থানীয়দের একাংশের। কামারহাটির আড়িয়াদহ তালতলা স্পোর্টিং ক্লাবে ওই দু’জনকে নিয়ে এসে বেধড়ক মারধর করা হয়। ঘটনায় অভিযোগের আঙুল ওঠে সেই জয়ন্ত-বাহিনীর দিকে। সেই ঘটনার ভিডিওই প্রথমে ভাইরাল হয়েছিল। তার জেরেই গ্রেফতায় হয় জয়ন্ত সহ ৬জন।

প্রবল বৃষ্টিতে তলিয়ে গেল দুধিয়া সেতু, দ্রুত মেরামতির আশ্বাস প্রশাসনের!

শিয়রে সমন, ধর্মতলায় একুশে জুলাইয়ের সভা নিয়ে বিপাকে মমতা-অভিষেক

জামাইয়ের মন জয় করতে চান? বানিয়ে ফেলুন আম কাসুন্দি চিংড়ি

মুর্শিদাবাদে বিদ্যুৎপৃষ্ট হয়ে একসঙ্গে মৃত্যু স্বামী-স্ত্রীর, চাঞ্চল্য এলাকায়

ক্ষমতা হারা হতেই দলের সমস্ত পদ ছাড়লেন খাদ্য দুর্নীতিতে অভিযুক্ত জ্যোতিপ্রিয়

আলিপুর চিড়িয়াখানায় জলের পাইপ ফেটে বিপত্তি, পরিদর্শনে মন্ত্রী অগ্নিমিত্রা পাল

কড়া নিরাপত্তায় মুড়ে জম্মু-কাশ্মীরে বৈষ্ণো দেবী মন্দিরে পুজো দিলেন অক্ষয়

কলকাতা বিমানবন্দরে বাজ পড়ে বিপত্তি, আহত ২

মেয়র পদে ইস্তফা গৌতম দেবের, শিলিগুড়ি পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

দক্ষিণ লেবাননে ফের ইজরায়েলি হামলা, নিহত ১৬

বিধানসভায় পিএসির চেয়ারম্যান পদে বসতে পারেন মমতার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা ফিরহাদ?

‘ব্যান করার যথেষ্ট কারণ রয়েছে,’ কেন্দ্রের পাশে দাঁড়িয়ে টেলিগ্রামকে জানাল দিল্লি হাইকোর্ট