প্রায় ১ লক্ষ টাকা বেতনের চাকরি, তাও আবার বাংলায়, শূন্যপদ ১৫৮

পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে ১৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে ভেটেরিনারি অফিসারদের। এখনই আবেদন করুন।

Share:

নিজস্ব প্রতিনিধি: নিয়োগ দুর্নীতিতে সরগরম বাংলার(Bengal) রাজনীতিতে বড়সড় খবর। পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে ১৫৮টি শূন্যপদে নিয়োগ করা হবে ভেটেরিনারি অফিসারদের(VO)। তার জন্য সম্প্রতি পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন (WBPSC)-এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তারপর সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় পদক্ষেপও শুরু করে দিয়েছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনে। আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট https://wbpsc.gov.in/-তে আবেদন করতে পারবেন। আগামী ২০ ফেব্রুয়ারি দুপুর ৩টের মধ্যে আবেদন(Application) প্রক্রিয়া শেষ করতে হবে। ২০২২ সালের ১ জানুয়ারি অনুযায়ী আবেদনকারীর বয়স ৩৬ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত প্রার্থীদের বয়সের ছাড় রয়েছে। নিয়োগের বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রার্থীদের যে কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে পশুপালন এবং পশুচিকিৎসা বিষয়ে স্নাতক হতে হবে। এছাড়াও রাজ্য বা কেন্দ্র সরকারের স্বীকৃত ভেটেরিনারি কাউন্সিলের অধীনে রেজিস্ট্রেশন থাকতে হবে। পাশাপাশি প্রার্থীকে বাংলা কিংবা নেপালি ভাষা লিখতে এবং বলতে জানতে হবে।

আরও পড়ুন গ্রামের রাস্তা সারাইয়ে ৩ হাজার কোটি টাকার বরাদ্দ রাজ্যের

জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের প্রাণী সম্পদ উন্নয়ন বিভাগের অধীনে ১৫৮টি শূন্যপদে নিয়োগের জন্য আবেদন করার প্রক্রিয়া গত ৩০ জানুয়ারি থেকেই শুরু হয়ে গিয়েছে। প্রাথমিকভাবে কমিশন ইন্টারভিউয়ের জন্য প্রার্থী শর্টলিস্ট করবে। যদি আবেদনকারীর সংখ্যা বেশি হয় তাহলে ইন্টারভিউয়ের আগে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে। প্রার্থীদের আবেদন ফি হিসাবে ২১০ টাকা দিতে হবে। তবে এসসি/এসটি সব অন্যান্য সংরক্ষিত প্রার্থীদের জন্য আবেদন ফি-এর ক্ষেত্রে ছাড় রয়েছে। পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্কের শাখায় অফলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ- ২১ ফেব্রুয়ারি। নিয়োগের পরে আবেদনকারীদের বেতন শুরুই হবে ৫৬ হাজার ১০০টাকা থেকে। ক্রমে ক্রমে তা বেড়ে সর্বোচ্চ ১ লক্ষ ৪৪ হাজার ৩০০টাকা অবধি হতে পারে বলেই জানা গিয়েছে। এই পদে আবেদনের জন্য ২০ ফেব্রুয়ারি দুপুর ৩টের মধ্যে পাবলিক সার্ভিস কমিশনের ওয়েবসাইট http:// wbpsc.gov.in-তে গিয়ে অনলাইনে আবেদন করতে হবে।

আরও পড়ুন মমতার ঘোষিত বালুরঘাট-হিলি রেল প্রকল্পে বরাদ্দ ১৯০ কোটি

এর জন্য প্রথমে ওই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীর কর্নার বিভাগে ‘ওয়ান টাইম রেজিস্ট্রেশন’-তে প্রথমে ক্লিক করতে হবে। তারপর ব্যক্তিগত এবং যোগাযোগের বিবরণী দিয়ে পূরণ করে এনরোলমেন্ট নম্বর তৈরি করতে হবে। পরের পদক্ষেপে এনরোলমেন্ট নম্বর ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে। এরপরই আবেদনপত্র পূরণ করা যাবে। পরবর্তী ধাপে নথি আপলোড করতে হবে, ফি এবং ফর্ম জমা দিতে হবে। ফর্ম পূরণ ও জমা দেওয়ার পরে একদম শেষধাপ হিসাবে ভবিষ্যতের রেফারেন্সের জন্য আবেদনপত্র ডাউনলোড করে রেখে দিতে হবে।

হামাসের আর্থিক নেটওয়ার্কে বড় অভিযান, নিহত শীর্ষ কমান্ডার আবু আলওয়ান

‘শুভেন্দুর নেতৃত্বে নতুন অধ্যায় প্রবেশ করেছে বাংলা’, মুখ্যমন্ত্রীর প্রশংসায় পঞ্চমুখ আদানি

শান্তিপুরে ভয়াবহ গঙ্গা ভাঙন, ভিটেমাটি হারা একাধিক পরিবার

কোয়েলের ছেড়ে যাওয়া রাজ্যসভা আসনে বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী!

বর্ষার দিনে আলাদা কিছু ট্রাই করতে চান? বানান টক-ঝাল মিষ্টি আচারি কুমড়ো

রাতের অন্ধকারে ঢেলে দিয়েছে বিষ, মরে ভেসে উঠেছে রুই-কাতলা, মাথায় হাত মাছ চাষির

Uber চালক থেকে এশিয়ান গেমসে পদক জয়, সলমন খানের উত্থানের গল্প চোখে জল আনবে

‘আমি পাকিস্তান থেকে এসেছি, তোমাকে ভালবাসি’, সঞ্জুকে দেওয়া পাক ভক্তের বার্তা ভাইরাল

বিহারে জঙ্গলরাজ, এবার সমস্তিপুরে সঙ্গী যুবককে মারধরের পর তরুণীর শ্লীলতাহানি

দুয়ারে নিম্নচাপ, বৃহস্পতিবারে তুমুল বৃষ্টির পূর্বাভাস কলকাতায়

চলন্ত বাসে অগ্নিকাণ্ডের জেরে ঘুমন্ত অবস্থায় ঝলসে মৃত্যু হল ৯ জনের

SSKM হাসপাতালে ওপিডির টিকিট পাইয়ে দেওয়ার নামে প্রতারণা, গ্রেফতার ৩

প্রবল জলোচ্ছ্বাসে ভাসল দিঘার মেরিন ড্রাইভ, রাজ্যের সি-বিচ গুলিতে কড়া নজরদারি

ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংর্ঘষে মন্ত্রীর মেয়ে সহ নিহত ৪