রাম ক্যালান ক্যালাবে পুলিশ, কেনা হচ্ছে ৫৫ হাজার টিয়ার গ্যাস

পঞ্চায়েত নির্বাচনের জন্য এখন থেকেই কোমর বাঁধছে বাংলার পুলিশ। সংঘর্ষ বা হামলার ঘটনা ঘটলেই লাঠিচার্জের পাশাপাশি চলবে কাঁদানে গ্যাসও।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামী বছরেই রাজ্যে অনুষ্ঠিত হতে চলেছে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন(Panchayat Election)। যদিও তার দিনক্ষণ এখনও ঘোষিত হয়নি। কিন্তু তার প্রস্তুতি কার্যত তুঙ্গে উঠেছে। আর সেই সূত্রেই সামনে এসেছে বঙ্গ পুলিশের(West Bengal State Police) ৫৫ হাজার টিয়ার গ্যাসের সেল(Tear Gas Cell) কেনার ঘটনাটি। সূত্রের দাবি, এবারের পঞ্চায়ের নির্বাচনে ব্যাপক হারে সংঘর্ষের ঘটনা(Clash Incident) ঘটার সম্ভাবনা রয়েছে। সেই সব ঘটনায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে এখন থেকেই কোমর বাঁধার নির্দেশ দিয়েছে রাজ্য প্রশাসন। বিশেষ করে গতবারের মতো অর্থাৎ ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনের মতো খুনোখুনির ঘটনা যাতে এবারে না ঘটে সেই দিকে বিশেষ ভাবে নজর রাখতে বলা হয়েছে পুলিশকে। প্রয়োজনে লাঠিচার্জ ও টিয়ার গ্যাসের সেল ফাটিয়ে পরিস্থিতি সামাল দিতে বলা হয়েছে তাঁদের। আর সেই কারণেই রাজ্য পুলিশের তরফে ৫৫ হাজার টিয়ার গ্যাস কেনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সূত্রে জানা গিয়েছে।

আরও পড়ুন আপনি কি কেষ্ট’র হাত ধরে চাকরি পেয়েছেন, পেলে সাবধান

রাজ্যে পঞ্চায়েত নির্বাচন যতই এগিয়ে আসছে ততই জেলায় জেলায় অস্ত্র উদ্ধারের ঘটনা বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে বোমা বিস্ফোরণের ঘটনাও। পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলিও এখন নানা ইস্যুতে অশান্তি এবং গোলমাল পাকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বেশ কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে সামান্য ঘটনার জেরেই বিক্ষোভ আন্দোলন মারমুখী চেহারা নিয়ে নিচ্ছে। আক্রান্ত হচ্ছেন পুলিশের কর্মী থেকে আধিকারিকদেরাও। জলকামান চালিয়ে বা লাঠি উঁচিয়ে তাড়া করেও যখন বিক্ষোভকারীদের সরানো যাচ্ছে না, তখন ওই সব জায়গায় পুলিশ টিয়ার গ্যাসের সেল চার্জ করছে। তাই জেলায় জেলায় টিয়ার গ্যাস চালানোর ঘটনা বেড়েছে উল্লেখযোগ্যভাবে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কা করছেন পুলিশের কর্তারা। সেই জন্য আগেভাগে কেনা হচ্ছে টিয়ার গ্যাসের সেল। ৫৫ হাজার টিয়ার গ্যাসের সেল কেনার জন্য প্রয়োজনীয় আর্থিক বরাদ্দও হয়ে গিয়েছে।

আরও পড়ুন সুকান্তের সঙ্গে দেখা করার সময় দিলেন না অমিত শাহ

একই সঙ্গে জানা গিয়েছে, গত ৬ মাসে রাজ্যের কোন কোন জেলায় কত আইনশৃঙ্খলা সংক্রান্ত ডিউটি হয়েছে, তা নথিভুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে জেলা পুলিশ প্রশাসনকে। আর সেই নির্দেশ গিয়েছে নবান্ন(Nabanna) থেকে।  দেখা যাচ্ছে, উত্তরবঙ্গের তুলনায় দক্ষিণবঙ্গে পুলিশের ওপর হামলার ঘটনা বেশি ঘটেছে। দক্ষিণের অন্তত ৮টি জেলায় সপ্তাহে অন্তত একটি করে ‘ল অ্যান্ড অর্ডার’ ডিউটি করতে হচ্ছে পুলিশকে। আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে অতিরিক্ত বাহিনীর ব্যবস্থাও করতে হচ্ছে। বিক্ষোভগুলির ধরন বা প্রকৃতি বিশ্লেষণ করে পুলিশকর্তারা দেখেছেন, বেশিরভাগই মারমুখী মেজাজের। পুলিশকে বিক্ষোভকারীরা বিন্দুমাত্র সমীহ করছে না। বারবার মাইকে ঘোষণার পরেও আন্দোলনকারীরা এলাকা ছেড়ে নড়ছেন না। উল্টে পুলিসশকে লক্ষ্য করে কটূক্তি, ইটবৃষ্টি করা হচ্ছে। কার্যত বাধ্য হয়ে পুলিসশও তখন টিয়ার গ্যাস চার্জ কর্তে বাধ্য হচ্ছে। প্রতিটি জায়গায় গড়ে ১০ থেকে ১৫ রাউন্ড টিয়ার গ্যাসের সেল ব্যবহার করতে হয়েছে পুলিশকে। এর জন্যই রাজ্যের প্রতিটি জেলায় পুলিশ পঞ্চায়েত নির্বাচনের আগে বাড়তি টিয়ার গ্যাসের সেল চাইছে। প্রত্যেকেটি জেলা পুলিশ প্রশাসন আগাম মজুত করে রাখতে চাইছে টিয়ার গ্যাসের সেল। পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক চাপানউতোর যত বাড়বে, পরিস্থিতি সামাল দিতে টিয়ার গ্যাসের সেলের চাহিদাও ততই বাড়বে বলে মনে করছে নবান্নও। সেই জায়গা থেকেই ৫৫ হাজার টিয়ার গ্যাসের সেল কেনা হচ্ছে।

সকালে জলখাবারে পরোটা নয়! বানিয়ে ফেলুন মুচমুচে মুলোর চিল্লা, রইল সহজ রেসিপি

সোরিয়াসিসের সমস্যা বাড়ছে? বাড়িতেই এই ৫ নিয়ম মেনে যত্ন নিন ত্বকের

রাম একাদশী কবে, জেনে নিন দিনক্ষণ, পুজো দেওয়ার সঠিক সময়

ঘরে সুখ-সমৃদ্ধি ফেরাতে কার্তিক মাসে করুন প্রদীপ দান? জেনে নিন এর সঠিক নিয়ম

সৌদিতে শিরশ্ছেদ হওয়া বাংলাদেশি যুগলের চুমুর দৃশ্য ফেসবুকে আপলোড, জেলের ঘানি টানছে মুর্শিদাবাদের যুবক

SRFTI-তে অশান্তির ঘটনায় পড়ুয়াদের কাঠগড়ায় তুলে রিপোর্ট পেশ তদন্ত কমিটির

দক্ষিণ ভারতের পথে অর্ণব, বাংলায় ঘূর্ণিঝড়ের প্রভাবে মঙ্গল থেকেই ভারী বৃষ্টির পূর্বাভাস

‘বিয়ে না করলে আত্মহত্যা করব’, প্রেমিককে হুমকির কয়েক ঘণ্টার মধ্যেই রহস্যমৃত্যু তরুণীর 

ভুল ইঞ্জেকশন দেওয়ায় শিশু মৃত্যুর অভিযোগ, কলকাতা মেডিক্যাল কলেজে উত্তেজনা

মা তারার আবির্ভাব তিথিতে বিশেষ পুজো তারাপীঠে, ভোগেও রয়েছে অভিনবত্ব

লক্ষ-লক্ষ মানুষের বিক্ষোভে উত্তাল ফ্রান্স, মাঠে নামানো হল ৭০ হাজার পুলিশ

মালদহে ভয়ানক পরিস্থিতি, গঙ্গার জল ঢুকতে পারে শহরে, ভাঙন দেখে আশঙ্কা মুখ্যসচিবের

লক্ষ্মীপুজোর দিনেই রীতি মেনে সম্পন্ন হল নৈহাটির বড়মার কাঠামো পুজো

সঙ্ঘের মিছিল লক্ষ্য করে মসজিদ থেকে পাথর বৃষ্টি, উত্তেজনা জলগাঁও-তে