রাজ্য সরকারের Group-D কর্মীদের পদোন্নতির প্রক্রিয়া শুরু

Group-D কর্মীরা পদোন্নতির মাধ্যমে হতে চলেছেন Lower Division Assistant বা LDA। এই পদক্ষেপ করেছে মমতাভ বন্দ্যোপাধ্যায়ের সরকার।

Share:

নিজস্ব প্রতিনিধি: বেতন বৃদ্ধির(Salary Increment) সিদ্ধান্ত ও তা লাগু হওয়ার প্রক্রিয়া আগেই শুরু হয়েছিল। এবার শুরু হল পদোন্নতির প্রক্রিয়া(Promotion Process)। রাজ্য সরকারের অফিসগুলিতে Group-D কর্মীদের পদোন্নতির মাধ্যমে Group-C পদে তোলার কাজ শুরু হয়ে গেল। Group-D কর্মীরা পদোন্নতির মাধ্যমে হতে চলেছেন Lower Division Assistant বা LDA। সাধারণত এই পদে উন্নিত হতে হলে কম্পিউটারে টাইপ পরীক্ষায় সফল হতে হয়। রাজ্য সরকারের নেতাজি সুভাষ প্রশাসনিক প্রশিক্ষণ কেন্দ্র ওই পরীক্ষা নেওয়ার বিজ্ঞপ্তি জারি করেছে। পরীক্ষায় বসার জন্য আগামী ১৫ জুন পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। সংশ্লিষ্ট দফতর থেকে তাঁদের প্রার্থীদের তালিকা ২১ জুনের মধ্যে পাঠিয়ে দিতে বলা হয়েছে। ১১ জুলাই থেকে পরীক্ষা পর্ব শুরু করতে চাইছে প্রশিক্ষণ কেন্দ্র। পরীক্ষায় বসার জন্য প্রার্থীদের Aadhar নম্বরও পাঠাতে বলা হয়েছে।  

আরও পড়ুন বাজারদরের ১৫ শতাংশ টাকা দিলেই মিলবে লিজ জমির মালিকানা স্বত্ত্ব

রাজ্য সরকারের সচিবালয়, ডিরেক্টরেট ও আঞ্চলিক অফিসগুলিতে LDA’র শূন্যপদের ১০ শতাংশ Group-D কর্মীদের থেকে পূরণ করা হয়। Group-D কর্মীদের মধ্যে অন্তত মাধ্যমিক উত্তীর্ণদের নিয়ে একটি প্যানেল থাকে। সিনিয়রিটির ভিত্তিতে ওই প্যানেল থেকে সংশ্লিষ্ট অফিস থেকে পদোন্নতির জন্য মনোনীত করা হয়। এখন Group-D পদে চাকরি পাওয়ার জন্য কম্পিউটারে বাংলা বা ইংরেজিতে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট সংখ্যক শব্দ টাইপ করার পরীক্ষায় পাশ করা বাধ্যতামূলক। তাই Group-D থেকে পদোন্নতি পাওয়ার জন্য টাইপ পরীক্ষায় পাশ করতে হবে। Group-D থেকে পদোন্নতির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সরকারি কর্মীদের সংগঠন। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় নেতা পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, শূন্যপদের ২০ শতাংশ Group-Dদের থেকে পূরণ করার জন্য ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(Mamata Banerjee) সরকারকে অনুরোধ করা হয়েছে। সব অফিস মিলিয়ে শূন্যপদ অনেকগুলি। এটা করলে কাজের সুবিধা হবে। কারণ Group-D কর্মীরা সরকারি কাজে অভিজ্ঞ।  

Nepal Flash Flood: ‘আর কোনও মিরাকলের আশা নেই!’ নিখোঁজ মায়ের সন্ধানে গিয়ে হতাশ ছেলেরা

মালদহ মেডিক্যালে ৮৯ শিশুমৃত্যুতে নড়েচড়ে বসল স্বাস্থ্য দফতর,সরানো হল সুপারকে

বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নিকিতা পোরওয়াল, জানুন তাঁর জীবনের অজানা কাহিনি

‘ক্যামেরার সামনে আসার কোনও প্রয়োজন নেই,’ ছবি শিকারিদের উপর চটে গিয়ে বললেন সলমন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

জীবনতলায় বিজেপির সঙ্গে ISF-CPM কর্মীদের সংঘর্ষ, জখম ৫০

চন্দননগর থেকে কামারহাটি! খাদ্য সুরক্ষা অভিযানে প্রকাশ্যে একের পর এক অনিয়মের ছবি

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

প্রতিটি জেলায় তৈরি হবে ‘সিএম শ্রী’ ইনস্টিটিউট, শিক্ষা ব্যবস্থায় বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

‘মোবাইলে মেসেজ পাঠিয়ে নয়, আদালতের নির্দেশ মেনেই শিক্ষক নিয়োগ,’ সাফ জানালেন মুখ্যমন্ত্রী

কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দফায় দফায় বৃষ্টি, ভাসবে কোন কোন জেলা?

নাচের ক্লাসের জন্য রান্না করতে অস্বীকার, রেগে স্ত্রীকে খুন নেশাগ্রস্ত হয়ে স্বামীর

‘মোবাইলের জন্য পড়ুয়াদের মনে কুপ্রভাব পড়ছে,’ আশঙ্কা শুভেন্দু অধিকারীর

খার্গ দ্বীপের কাছে শক্তিশালী বিস্ফোরণের শব্দ, ইরানের তেলের ট্যাঙ্কারে মার্কিন সেনার হামলার আশঙ্কা