২০২৩ সালে চালু হবে রাজ্যজুড়ে অটোমেটিক ফিটনেস টেস্ট সেন্টার

২০২৩ সালে রাজ্যে এই কেন্দ্র চালু করা হবে বলে খবর।

Share:

নিজস্ব প্রতিনিধি: গাড়ি পরীক্ষা করতে রাজ্যজুড়ে অটোমেটিক ফিটনেস সেন্টার (Automatic Fitness Centre) চালু করতে চলেছে রাজ্য পরিবহণ দফতর (West Bengal State Transport Department)। ২০২৩ সালে রাজ্যে এই কেন্দ্র চালু করা হবে বলে খবর। ইতিমধ্যে রাজ্যের ৬টি জায়গায় স্বয়ংক্রিয় এই কেন্দ্র তৈরির কাজ অনেকটা সম্পন্ন করা হয়ে গিয়েছে বলে জানানো হয়েছে পরিবহণ দফতরের তরফে।

রাজ্য পরিবহণ দফতর সূত্রে খবর, অটোমেটিক ফিটনেস সেন্টার চালু হলে কম সময়ে গাড়ির ফিটনেস পরীক্ষা করা যাবে যেমন একদিকে, অন্যদিকে নিখুঁত ভাবে গাড়ির স্বাস্থ্য পরীক্ষা করা সম্ভব হবে। রাজ্যের প্রত্যেক জেলায় গাড়ির সরকারি এই স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র চালু করা হবে বলে জানা গিয়েছে। বিষয়টি নিয়ে রাজ্যের পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানান, ইতিমধ্যে রাজ্যে ৬টি ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ তৈরির কাজ চলছে। গাড়ি পরীক্ষা করতে উন্নত ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করতে চলেছি আমরা।’

প্রসঙ্গত এতদিন রাজ্য সরকারের যে গাড়ি পরীক্ষা কেন্দ্র রয়েছে সেখানে কর্মীরা নিজেরা ম্যানুয়ায়লি গাড়ি পরীক্ষা করেন। তারপর শংসাপত্র দেওয়া হয়। ম্যানুয়ালি পরীক্ষা করার ক্ষেত্রে অনেক সময় যান্ত্রিক ত্রুটি চোখ এড়িয়ে যায়। কিন্তু নতুন ধরনের ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ তৈরি হলে, গাড়ির যাবতীয় ত্রুটি সহজে ধরা পড়বে বলেই মত পরিবহণ দফতরের কর্তাদের। রাজ্যের জেলায় জেলায় স্বয়ংক্রিয় গাড়ি পরীক্ষা কেন্দ্র তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। পরিবহণ দফতর সূত্রে খবর, একটি ‘অটোমেটেড ইন্সপেকশন অ্যান্ড সার্টিফিকেশন সেন্টার’ তৈরি করতে ৩ একর জায়গা প্রয়োজন। সবমিলিয়ে একটি কেন্দ্র পিছু খরচ হবে করতে ১০ থেকে ১২ কোটি টাকা। এই ব্যবস্থা চালু হলে আয় বাড়বে পরিবহণ দফতরের।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়