দশক পেরোলেও নেই পানীয় জল, শৌচাগার! ভরসা ঝোপঝাড়ই, রেলের উদাসীনতায় দূর্ভোগে নিত্যযাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃদিঘা-তমলুক রেলপথের একটি গুরুত্বপূর্ণ স্টেশন হেঁড়িয়া। প্রতিদিন এই স্টেশন থেকেই ট্রেনে ওঠানামা করেন শত শত যাত্রী। দিঘা, তমলুক, পাঁশকুড়া, মেছেদা, মেদিনীপুর কিংবা হাওড়াগামী যাত্রীদের কাছে হেঁড়িয়া স্টেশন এক গুরুত্বপূর্ণ যাতায়াত কেন্দ্র। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি স্টেশনে আজও নেই ন্যূনতম নাগরিক পরিকাঠামো-না আছে শৌচালয়, না রয়েছে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা। ফলে প্রতিদিনই চরম দুর্ভোগের মুখে পড়তে হয় যাত্রীদের, বিশেষ করে মহিলা যাত্রীদের।

পর্যটন শহর দিঘায় যাওয়ার জন্য খেজুরি, ভগবানপুর, ভূপতিনগর, পটাশপুর সহ আশপাশের বিস্তীর্ণ এলাকার মানুষ হেঁড়িয়া স্টেশনেই ভরসা রাখেন। কিন্তু দশকের পর দশক পেরিয়ে গেলেও স্টেশনে তৈরি হয়নি কোনও শৌচাগার। বাধ্য হয়ে অনেক যাত্রীকেই স্টেশন সংলগ্ন ঝোপঝাড় বা ফাঁকা জায়গা খুঁজে শৌচকর্ম সারতে হয়। এতে একদিকে যেমন অস্বস্তি বাড়ছে, তেমনই স্বাস্থ্যঝুঁকিও তৈরি হচ্ছে।

স্টেশন চত্বরে একটি জলকল থাকলেও সেই জল পান করার উপযোগী নয় বলে জানিয়েছেন নিত্যযাত্রীরা। ফলে দীর্ঘ সময় স্টেশনে অপেক্ষা করতে হলে পানীয় জলের সমস্যায় পড়তে হয় বহু মানুষকে। নিত্যযাত্রীদের দাবি, প্রতিদিন এত সংখ্যক মানুষের যাতায়াত হয় যেখানে, সেখানে অন্তত একটি শৌচাগার ও পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা জরুরি। সমস্যার কথা স্বীকার করেছেন স্টেশনের টিকিট কাউন্টারের কর্মীরাও। তাদের দাবি, বিষয়টি একাধিকবার রেল আধিকারিকদের নজরে আনা হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত কোনও কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে দিনের পর দিন একই দুর্ভোগে পড়তে হচ্ছে সাধারণ যাত্রীরা

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

মুম্বইয়ে ‘দহি হান্ডি’ উ‍ৎসব চলাকালীন দুর্ঘটনা, পাচিল চাপা পড়ে মৃত্যু সাত বছরের শিশুর

ফরাক্কায় বিপর্যয়ের জেরে ধর্মতলায় বাসের উপর বাড়ছে চাপ, ভিড় টিকিট কাউন্টারে

মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়ক হবেন কে? সামনে এল এই তারকার নাম