Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির শ্যামসুন্দর জিউয়ের পূজোতে ডেপুটি স্পিকার

Share:

নিজস্ব প্রতিনিধি, শান্তিপুর: রাস উৎসব শ্রেষ্ঠ জগৎবিখ্যাত বিজয়কৃষ্ণ গোস্বামীর বাড়ির শ্যামসুন্দর জিউয়ের পূজো সূচনা হয় এবছর বিধানসভার ডেপুটি স্পিকারের(Deputy Speaker) উপস্থিতিতে।
বৈষ্ণবচূড়ামণি শান্তিপুর পুরন্দর বিশ্ব বিখ্যাত শ্রী শ্রী অদ্বৈত আচার্য্যের দশম পুরুষ বৈষ্ণব জগতের উজ্জ্বল ভাস্কর্য শান্তিপুর গরিমা শ্রী শ্রী বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়িতে স্বয়ং অদ্বৈত্য প্রভু তার নাতি দেবকী নন্দনের অনুনয় বিনয়ে স্থাপিত হয় শ্যামসুন্দর বিগ্রহ। তাই ভাঙ্গা রাসের শোভাযাত্রায় এই বাড়ির ভূমিকা অন্যতম। শান্তিপুরে(Shantipur) ৩৬ টি বিগ্রহ বাড়ি একত্রে তাদের বিগ্রহ সহযোগে নিষ্ঠাভোরে নগর পরিক্রমা দেখার পূণ্য অর্জনে দূরদূরান্ত থেকে দেশে-বিদেশের ভক্তবৃন্দদের আগমন ঘটে ।

 বিজয় কৃষ্ণ গোস্বামী বাড়ির সুসন্তান ব্রজ কিশোর গোস্বামী বর্তমান শান্তিপুরের বিধায়ক, তার পিতা প্রশান্ত গোস্বামী ১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ভক্তবৃন্দদের মতোই রাস উপলক্ষে , বহু নেতা মন্ত্রী বিধায়ক এসে পৌঁছান এবারেও। সম্প্রতি কয়েক বছর আগে রাজ্যপাল যিনি বর্তমান উপরাষ্ট্রপতি , এবং তারও বহু পূর্বে একবার উপস্থিত হয়েছিলেন তৎকালীন রাষ্ট্রপতি(President)। রাসের মধ্যেই নদীয়া প্রশাসনিক এবং রাজনৈতিক সফরে আসার কারনে, বিধায়কের আমন্ত্রণে এবছর সাড়া দিয়ে আগামী কাল উপস্থিত হচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে যেমন রাজ্যের মেদিনীপুর বাঁকুড়া মালদা মুর্শিদাবাদ পুরুলিয়া বিভিন্ন জেলা থেকে ভক্তবৃন্দরা তাদের ঠাকুরবাড়িতে আসেন, তেমনি রাজ্যের বাইরে থেকেও আসাম মেঘালয় ত্রিপুরা এবং অন্যান্য দেশ থেকেও ভক্ত সমাগম হয় এই বিজয়কৃষ্ণ গোস্বামী বাড়িতে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) আগমনের প্রাক্কালে আজ প্রথম রাসের পুজো সূচনা লগ্নে, উপস্থিত হলেন সপ্তাদশ বিধানসভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিধায়কদের মধ্যে ব্রজ কিশোর গোস্বামীর সাথে, তার সম্পর্ক অত্যন্ত স্নেহের। গত বছরেও আমন্ত্রণ জানিয়েছিলেন তবে, সৌভাগ্য হয়নি। এবছর আসতে পেরে গর্বিত। বহু ইতিহাস প্রসিদ্ধ এই মাটির স্পর্শ করে, জীবনের এক অন্যতম অনুভূতি হলো।

কোন বিধানসভার রেজাল্ট সবচেয়ে দ্রুত জানা যাবে? জানাল কমিশন

ছয় মেরে ঘরের মাঠে গুজরাতকে জেতালেন ওয়াশিংটন, ফের হার পঞ্জাবের

গণনার কয়েকঘন্টা আগেই মুখ্যমন্ত্রীর ট্যাগ সোশ্যাল মিডিয়া থেকে সরালেন বিজয়ন

LIVE: রাত পোহালেই শুরু হবে গণনা, নবান্নের কুর্সি কার? অপেক্ষায় রাজ্যবাসী

গুজরাতের দুরন্ত বোলিংয়ের সামনে ভেঙে পড়ল পঞ্জাবের ব্যাটিং

রাস্তায় পড়ে রয়েছে ভিভিপ্যাটের স্লিপ! গণনার আগেই চাঞ্চল্য

ব্যাটে-বলে দাপট দেখিয়ে হায়দরাবাদকে উড়িয়ে জয়ী রাহানেরা

‘রহস্যময়’ খাম ঘিরে আলোড়ন আসানসোলে, স্ট্রংরুমের বাইরে উদ্ধার হওয়ায় বিক্ষোভ

বরুণ-নারাইনের ভেল্কিতে ১৬৫ রানে গুটিয়ে গেল হায়দরাবাদ

ইস্ট বেঙ্গলের কোচের পদ ছাড়লেন অস্কার ব্রুজোঁ, সাংবাদিক সম্মেলন থেকে বড় ঘোষণা

ফের ধাক্কা ধূমপায়ীদের, এক ধাক্কায় অনেকটা বাড়ল‌ সিগারেটের দাম

নির্বাচনে ব্যবহার করা পুলিশের গাড়ি নিয়ে ছাগল চুরির অপরাধে গ্রেফতার ৪

ত্রিকোণ প্রেমের জের! পুকুরের ধারে উদ্ধার যুবকের গলা কাটা দেহ, ব্যাপক শোরগোল পুরুলিয়ায়

গণনায় অশান্তি এড়াতে বড় পদক্ষেপ, ৪৮ ঘণ্টা বন্ধ থাকবে ভারত-ভুটান সীমান্ত