এই মুহূর্তে




গঙ্গাসাগর মেলার আগেই সাগরে তৈরি হচ্ছে স্থায়ী হেলিপ্যাড

নিজস্ব প্রতিনিধি,সাগর: মঙ্গলবার সকালে সাগরদ্বীপের ধবলাট শিব পুরের প্রাচীনতম বিশালক্ষী মন্দিরে পূজো দিয়ে, সাগর ব্লক রুদ্রনগর কৃষক বাজারে ,মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের(CM Mamata Banerjee) ঐকান্তিক প্রচেষ্টায় পুনরায় ১লা নভেম্বর থেকে দুয়ারে সরকারের শুভ সূচনা করলেন মাননীয় বঙ্কিমচন্দ্র হাজরা ,ভারপ্রাপ্ত মন্ত্রী(Minister) সুন্দরবন বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। উপস্থিত ছিলেন সাগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সুদীপ্ত মণ্ডল, BLRO, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক, GBDA EO সাহেব, মৎস্য দপ্তরের আধিকারি, সাগর পঞ্চায়েত সমিতির সভাপতি স্বপন কুমার প্রধান ,পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ও রুদ্রনগর গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গ, এবং প্রশাসনিক আধিকারিকরা ।

সাগর ব্লকের প্রত্যেক গ্রাম পঞ্চায়েতের একটি ট্যাবলো দুয়ারে সরকারের ঘোষণা করার জন্য সূচনাও করলেন ।গঙ্গাসাগর মেলা (Gangasagar Fair)২০২৩ নদীতে ড্রেজিং এর বিষয় এবং গঙ্গাসাগর মেলা মাঠের বিষয় নিয়ে বক্তব্য রাখেন বঙ্কিমচন্দ্র হাজরা ,ভারপ্রাপ্ত মন্ত্রী সুন্দরবন বিষয়ক দপ্তর পশ্চিমবঙ্গ সরকার। সুন্দরবন বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা(Bamkim Chandra Hazra) জানান এ বছর গঙ্গাসাগর মেলার আগেই সাগরে স্থায়ী হেলিপ্যাড তৈরি হয়ে যাবে। তারপরই গঙ্গাসাগরে পর্যটকরা হেলিকপ্টারে(Helicopter) আসার পরিষেবা পাবেন। সেই পরিষেবা শুরু হবে।

শুধু তাই নয় পয়লা নভেম্বর থেকে মুড়িগঙ্গায় এবং যেসব জায়গায় প্রয়োজন সেই সব এলাকায় পলি মাটি তোলার যে ড্রেজিং প্রক্রিয়া শুরু হয়েছে তা আগামী দিন চলবে। এই কাজটি এবার সেচ দফতর মুখ্যমন্ত্রীর (CM)নির্দেশে সরাসরি নিজেই করছে বলে সুন্দরবন(Sundarban) বিষয়ক ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা জানান। তিনি আরো বলেন ,সাগর এলাকার মানুষের প্রয়োজনে দুয়ারে সরকার ক্যাম্প বিগত দিনে যেভাবে সহযোগিতা করেছে, বর্তমানেও ওই ক্যাম্প থেকে বহু সাধারণ মানুষ পুনরায় উপকৃত হবেন।।

Published by:

Ei Muhurte

Share Link:

More Releted News:

হাওড়া শাখায় বাতিল ৩০টি লোকাল ট্রেন, কোন দিনগুলিতে মিলবে না পরিষেবা?‌

ফের পারদপতন কলকাতায়, রাজ্যজুড়ে শীতের আমেজ

ঝাড়গ্রাম জেলায় ১৫৫টি নতুন ও পুরনো রাস্তার উন্নয়নমূলক কাজ শুরু, ব্যয় হবে ১২৮ কোটি টাকা

শিলিগুড়িতে স্বামীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রীর আত্মহত্যা, প্রেমিকার বাড়িতে হামলা এলাকাবাসীর

বনগাঁয় ছাত্রীকে শ্লীলতাহানির ঘটনায় পুলিশকে আক্রমণ করে বিজেপি নেতা সহ গ্রেফতার ৮

রবিবার ফের ৮ ঘন্টার জন্য বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু, কোন পথে চলবে গাড়ি?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ