তাপপ্রবাহের মাঝেই দক্ষিণবঙ্গ জুড়ে  ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের  

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে রাজ্য জুড়ে চলছে তাপ প্রবাহ। এই আবহে বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামীকাল রবিবার (১৯ মে) থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়ে যাবে বৃষ্টি। আর তাতেই দক্ষিণবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি।

 আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, রবিবার থেকে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। চলবে বুধবার পর্যন্ত। শনি ও রবিবার গরম ও অস্বস্তি বজায় থাকবে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বীরভূম ও পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।অন্যদিকে রবিবার রবিবার, দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া— দক্ষিণবঙ্গের এই ১০ জেলায় হালকা বৃষ্টিপাত হতে পারে। যদিও গরম খুব কমবে না। সোমবার থেকে ফের মিলবে স্বস্তি।

ইতিমধ্যেই উত্তরবঙ্গের ঝড়বৃষ্টি শুরু হয়ে গিয়েছে শনিবার থেকেই। শনিবার হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গে সব জেলাতেই। জারি হয়েছে বৃষ্টির সতর্কতা। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৯ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করবে। এদিন আকাশ মেঘলা থাকলেও বৃষ্টির সম্ভাবনা নেই  বলে জানিয়েছে  হাওয়া অফিস জানিয়েছে। এছাড়াও ২৩ মে-র মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন আন্দামান সাগরে নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। তা নিয়ে নজরে রেখেছে হাওয়া অফিস।

ডায়রিয়ায় আক্রান্ত ছেলে, বৃদ্ধা মা’কে দিয়ে হাসপাতালের মেঝে পরিষ্কার করানোর অভিযোগ

মোদি সরকারের ২০০ আমলা বিরোধীদের সঙ্গে যোগাযোগ রাখছেন, বিস্ফোরক দাবি রাহুলের

মুসলিম মহিলার মৃত্যুতে বন্ধ রাখা হল রামলীলা, সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত

‘মহিলাদের নিরাপত্তা জোরদার করতে হবে’, বারাকপুরে চেক বিতরণ অনুষ্ঠান থেকে বার্তা অর্জুন সিংহের

প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় নার্সের উপর পাশবিক অত্যাচার, গ্রেফতার BMOH

গরম ভাতের সঙ্গে এই আলু বেগুন মশলা ফ্রাই একবার খেলে বারবার বানাতে চাইবেন

পাথর খাদান থেকে সর্বোচ্চ রাজস্ব আদায়! তথ্য প্রকাশ করে জানালেন মুখ্যমন্ত্রী

রেস্তরাঁর মতো ক্রিমি হোয়াইট সস নুডলস বাড়িতেই বানিয়ে ফেলুন, রইল রেসিপি

তারেক রহমানের পর দিল্লি সফর বাতিল বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর, অমিত শাহের সঙ্গে বৈঠক ছিল

পাথর খাদান নিয়ে বিবাদ! প্রাক্তন বিজেপি বিধায়ককে পিটিয়ে খুন করল গ্রামবাসীরা

দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপের চোখরাঙানি,পঞ্চমী-ষষ্ঠীতে ভিজবে কোন কোন জেলা?

‘আরশোলাদের মদত দিচ্ছে বাংলাদেশ’, বিস্ফোরক দাবি দিলীপ ঘোষের

ক্যামাক স্ট্রিট কাণ্ডে হাজিরার জন্য ৪৮ ঘন্টা সময় চাইলেন অভিষেক

ওয়েস্ট ইন্ডিজকে বধ করে উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পুজো তিলক-কুলদীপের