চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মহারাজ কী তৃণমূলের পথে, জোর জল্পনা বঙ্গ বিজেপিতে

Courtesy - Google

নিজস্ব প্রতিনিধি: উনিশের লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের(North Bengal) ৮টি লোকসভা কেন্দ্রের মধ্যে ৭টি আসনই জিতেছিল বিজেপি(BJP)। সেই জয়ের নেপথ্যে অন্যতম অনুঘটক হিসাবে কাজ করেছিল রাজবংশী ভোট ব্যাঙ্কের(Rajbangshi Vote Bank) সমর্থন। কিন্তু একুশের ভোটে সেই ভোটব্যাঙ্ক বিজেপির দিক থেকে মুখ ফেরানোর ইঙ্গিত দিয়েছিল। এবারের লোকসভা ভোটের আগে বিজেপি নেতৃত্ব রাজবংশীদের অন্যতম মাথা অনন্ত মহারাজকে(Ananta Maharaj) দলের রাজ্যসভার সাংসদ করে বাংলার বিধানসভা থেকে দিল্লি পাঠিয়েছিল। কিন্তু লোকসভা নির্বাচনে কোচবিহার, জলপাইগুড়ি ও রায়গঞ্জে, এই ৩ আসনে কাকে প্রার্থী করা হবে সেই নিয়ে বিজেপি তাঁর সঙ্গে কোনও আলোচনা করেনি। এমনকি খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গ্রেটার কোচবিহারের দাবিও খারিজ করে দেন। শোনা যাচ্ছে, তার জেরেই বিজেপি বিমুখ হয়েছেন মহারাজ। ফল কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপির হার, তৃণমূলের(TMC) জয়। আর সেই কোচবিহার জেলার চকচকা গ্রামে অনন্ত মহারাজের আশ্রমে এদিন প্রথমবারের জন্য পা রাখলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। স্বাভাবিক ভাবেই মমতা-অনন্ত সাক্ষাতে এখন বঙ্গ বিজেপিতে জোর চাঞ্চল্য ও শোরগোল পড়ে গিয়েছে।

মমতা গতকালই কলকাতা ছাড়ার আগে জানিয়েছিলেন কোচবিহারে তাঁর ২ দিনের সফর। কিন্তু তিনি জানাননি যে তিনি অনন্ত মহারাজের বাড়ি যাবেন। সূত্রের দাবি, জানতেন না খোদ কোচবিহার জেলা তৃণমূল নেতৃত্বও। তবে মুখ্যমন্ত্রী যে অনন্ত মহারাজের সঙ্গে দেখা করতে পারেন সেই খবর ছিল জেলা প্রশাসনের কাছে। এদিন সকালে জেলা প্রশাসন থেকেই অনন্ত মহারাজকে জানানো হয়ে মদনমোহন মন্দিরে পুজো দিয়ে মুখ্যমন্ত্রী যাবেন তাঁর আশ্রমে। পরে মহারাজ নিজে সাংবাদিকদের কাছে মমতার আসার বিষয়টি নিশ্চিত করেন। আর তারপরেই জোর চাঞ্চল্য ছড়িয়েছে বঙ্গ বিজেপিতে। প্রশ্ন উঠেছে, মহারাজ কী তাহলে এবার তৃণমূলে চলে যাচ্ছেন? অনন্তকে যখন রাজ্যসভার সাংসদ করা হয়েছিল, তখনই প্রশ্ন উঠেছিল কেন দলের আদি কোনও নেতাকে দিল্লি না পাঠিয়ে অনন্ত কেন পাঠানো হচ্ছে! এখন লোকসভা নির্বাচনে কোচবিহারের মাটিতে প্রাক্তন কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তথা বিজেপি সাংসদ নিশীথের পরাজয়ের পরে মমতার সঙ্গে তাঁর সাক্ষাৎ বিজেপিতে রীতিমত অস্বস্তিতে ফেলে দিয়েছে। অনেকেই মনে করছেন, অনন্ত এবার হয়তো তৃণমূলেই যোগ দেবেন। যা রাজবংশী ভোট বিজেপি থেকে তৃণমূলমুখী হয়ে উঠবে। যার জেরে ২ বছর বাদে হতে চলা রাজ্যের বিধানসভা নির্বাচনে ফায়দা তুলবে তৃণমূল।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ