দুর্গাপুজোয় কোন কোন ক্লাব অনুদান পাবে? তালিকা তৈরি করছে নবান্ন

Share:

নিজস্ব প্রতিনিধি: তৃণমূল সরকারের আমলে রাজ্যের দুর্গাপুজোগুলিকে আর্থিক সাহায্য করা হতো। সরকারি স্বীকৃতিপ্রাপ্ত সমস্ত ক্লাবকেই বছরে ১ লক্ষ টাকা করে দিতেন পূর্বতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও পালাবদলের পর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই অনুদানের বিষয়ে অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। বড় পুজোগুলিকে আর্থিক সাহায্য করা হবে না বলে সাফ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেছিলেন, ছোট দুর্গাপুজো, যাদের আর্থিক অনুদান না হলে অসুবিধা হবে, কেবলমাত্র তাদেরই অনুদান দেওয়া হবে।

আরও পডুন: সেবাশ্রয় কাণ্ডে এবার তলব চিকিৎসক রাজীব বিশ্বাসকে, বুধবার হাজিরার নির্দেশ

সূত্রের খবর, সেইমতোই প্রস্তুতি শুরু করেছে নবান্ন। হাতে আর মাত্র কয়েকটা দিন। তারপরেই ঢাকে কাঠি পড়ে যাবে। ইতিমধ্যেই শহরের বড় বড় দুর্গাপুজোগুলি খুঁটিপুজো করে থিমের কাজ শুরু করে দিয়েছে। সেই কথা মাথাতে রেখেই এবার দুর্গাপুজোয় আর্থিক অনুদান নিয়ে চিন্তাভাবনা শুরু করেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, ১০ লক্ষ টাকার নীচে বাজেটের পুজো কমিটিগুলিকে আর্থিক অনুদান দেওয়ার বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করছে রাজ্য সরকার। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে অর্থ দফতরের সঙ্গে আলোচনা করতে পারেন মুখ্যমন্ত্রী। গত বুধবার নবান্নে গিয়ে দুর্গাপুজো নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেছিলেন ফোরাম ফর দুর্গোৎসবের কর্তারা। সেখানেই বড় রাস্তা ও গলির পুজো, বিদ্যুতের ছাড়, হোর্ডিং-ব্যানারের উপর কর্পোরেশন ট্যাক্সে ছাড়, পুজোর অনুদান, এরকম বেশ কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হয়েছে, বলে জানান ফোরাম ফর দুর্গোৎসবের কর্তারা। তারপরেই নবান্নের তরফে ছোটপুজোগুলিকে আর্থিক অনুদানের বিষয়ে ভাবনা চিন্তা শুরু হয়েছে। তবে কত টাকা আর্থিক অনুদান দেওয়া হবে ক্লাবগুলিকে সেটার পুরোটাই সিদ্ধান্ত নেবে অর্থ দফতর।

সফল হেয়ার ট্রান্সপ্ল্যান্টের পরও কেন পাতলা হয়ে যাচ্ছে চুল?

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে মৃত্যু ১৭ জনের, আহত ৪৫

নিয়মিত পিরিয়ড মানেই কি সুস্থতা? অলক্ষ্যেই বাসা বাঁধতে পারে PCOS

বৃষ্টির মধ্যেই কলকাতায় এলেন অমিত শাহ, রবি সকালে যাবেন বেলুড়ে

কোথায় ছুটি কাটাবেন? ঘুরে আসুন শিলংয়ের নীল উপত্যকা ‘ক্রাংশুরি’

পদপিষ্টের ঘটনার পর দর্শনার্থীদের জন্য বন্ধ করা হল চোরবাগান সর্বজনীনের পুজোমণ্ডপ

চোরবাগানের মণ্ডপে পদপিষ্ট হয়ে আহত ৩৫, তিন জনের অবস্থা আশঙ্কাজনক

জল্পনার অবসান, ১৬ ডিসেম্বর গোয়ায় বসছে আইপিএলের মিনি নিলামের আসর

অঙ্কিতা ভাণ্ডারী হত্যা মামলায় প্রাক্তন বিজেপি বিধায়ককে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের

আগরকরের বিকল্প খুঁজে পেল বোর্ড, কে হচ্ছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান?

বেঙ্গালুরুতে বৃষ্টির কারণে ঢেকে দেওয়া হল পিচ, টস হতে দেরি

পুজোয় জমিয়ে খাওয়াদাওয়া, তারপরই গ্যাস-অম্বল? সুস্থ থাকতে রইল পরামর্শ

বাড়ির দেওয়ালে এই ৪ রং করাচ্ছেন? বড়সড় বিপদে পড়ার আগে সাবধান!

মহীশূর প্যালেসের আদলে সেজেছে হাসনাবাদের পুজোমণ্ডপ, নজর কাড়ছে আলোকসজ্জা