‘শুভেন্দুর নির্বাচনী এজেন্ট কে?’ নন্দীগ্রামে দাঁড়িয়ে বিস্ফোরক অভিষেক

Share:

নিজস্ব প্রতিনিধি, নন্দীগ্রাম : নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র করের সমর্থনে জনসভা করতে এসেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর নির্বাচনী এজেন্ট নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন তিনি। সিইও মনোজ আগরওয়াল প্রসঙ্গে তাঁর অভিযোগ, চলতি মাসে নন্দীগ্রামে এসে বিজেপি কর্মীদের নিয়ে শুভেন্দুর হয়ে প্রচার করে গেছেন তিনি।

অভিষেক এদিন বলেন, তিনি জানেন না, কিন্তু তাঁর মনে হয়, শুভেন্দু অধিকারী নির্বাচনে লড়ছেন, আর তাঁর নির্বাচনী এজেন্ট মনোজ আগরওয়াল। তিনি চ্যালেঞ্জ করে বলেছেন, জ্ঞানেশ কুমার বিজেপিকে বাংলায়, এবং মনোজ আগরওয়াল নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীকে জেতাতে পারবেন না। তিনি আরও বলেছেন, ভয় দেখানো হলে ভয় পাবেন না। উন্নয়নের স্বার্থে ভয় পেলে চলবে না। গত নির্বাচনে এই কেন্দ্র নিয়েও কথা বলেছেন তিনি। তাঁর কথায়, নন্দীগ্রামে তৃণমূল গতবার লড়াই করেছে। কেন্দ্রীয় এজেন্সি ও শক্তিকে কাজে লাগিয়ে লোডশেডিং করিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের ফল কারচুপি করা হয়েছে। সংবাদ মাধ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় ঘোষণা হয়ে যাওয়ার পরেও কারচুপি হয়েছে।

গত ৫ বছরে উন্নয়ন থেকে বঞ্চিত রাখা হয়েছে নন্দীগ্রামকে। যাঁরা নন্দীগ্রামের উন্নয়নে বাধা দিয়েছে, তাঁদের উপড়ে ফেলার নির্বাচন এটি। মানুষকে এরা বিভ্রান্ত করছে। তিনি বলেছেন, মা-বোনেরা যদি প্রতিরোধের রাস্তা বেছে নেয়, ২৫ হাজারের বেশি ভোটে তৃণমূলের প্রার্থী জিতবে নন্দীগ্রামে। তিনি আরও বলেছেন, দিল্লির কুকুর হয়ে থাকার থেকে রয়্যাল বেঙ্গল টাইগার হয়ে মরা ভালো। বাংলা দিল্লির তল্পিবাহক হিসেবে কাজ করে না। এই ভোট অনাচারের বিরুদ্ধে নির্বাচন। তিনি আশ্বাস দিয়ে বলেছেন, পবিত্র কর জিতলে হলদি নদীর ওপরে সেতু নির্মাণ হবে। পাশাপাশি আরও ৩০ হাজার মানুষ বাড়ি পাবেন। 

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

মেট্রোর কাজের জন্য চিংড়িঘাটায় টানা ৬০ ঘন্টা যান চলাচল নিয়ন্ত্রণ করবে পুলিশ

তিনজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

এখনই খুলছে না স্কুল, গরমের জন্য বাড়ল ছুটি, ঘোষণা শিক্ষাদফতরের

বিধবা-প্রবীণদের জন্য শুভেন্দুর উপহার, দ্বিগুণ ভাতা মিলবে এবার

নন্দীগ্রাম ছাড়লেন, ভবানীপুরের বিধায়ক পদেই শপথ নিলেন শুভেন্দু অধিকারী

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান

কানে আলিয়াকে ঘিরে ভক্ত-ফটোগ্রাফারদের ভিড়, বিরক্তি দেখিয়ে কী করলেন নায়িকা?