চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রী মুখ কে?‌ সোশ্যাল মিডিয়ায় বার্তা সিপিএমের 

নিজস্ব প্রতিনিধি:‌ ডিসেম্বর মাস শেষ হলেই নতুন বছর। ২০২৬ সালে এসআইআর প্রক্রিয়া শেষ হলেই নির্বাচন কমিশন বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। নতুন বছরে বাংলায় বিধানসভা নির্বাচন রয়েছে। আর এখন থেকেই তেড়েফুঁড়ে নেমে পড়ল সিপিএম। তৃণমূল কংগ্রেস–বিজেপিকে একযোগে আক্রমণ শানিয়ে সোশ্যাল মিডিয়ায় জোর হাওয়া তুলেছে লালপার্টি। অথচ এই সিপিএমই ক্ষমতায় থাকাকালীন কম্পিউটারের বিরোধিতা করেছিল। আর এখন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে সিপিএমের ডিজিটাল সেল নিজেদের ধোয়া তুলসিপাতা প্রমাণ করতে মরিয়া। তবে এবার সিপিএম এভাবেই ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মুখও তুলে ধরল। তবে তাতে কি সাফল্য আসবে?‌ প্রশ্ন উঠছে।

রাজনৈতিক দলগুলির সোশ্যাল মিডিয়া পোস্টে সাধারণত দেখা যায় আকচাআকচি। তৃণমূল কংগ্রেস বারবার সামনে নিয়ে এসেছে বিজেপির মিথ্যা পোস্ট। আর বিজেপি লাগাতার আক্রমণ করে চলে তৃণমূল কংগ্রেসকে। যদিও তেমন কোনও প্রভাব পড়েনি রাজ্য–রাজনীতিতে। বরং বারবার হেরেছে বিজেপি। একইসঙ্গে সিপিএম শূন্য হয়েছে। কংগ্রেসের একটিও বিধায়ক নেই বিধানসভায়। এই শূন্য পরিস্থিতিতে এবার সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়েছে সিপিএমের ডিজিটাল সেল। বাংলায় এবং হিন্দি ভাষায় রিলস থেকে শুরু করে নানারকম ভিডিও পোস্ট করা হচ্ছে। যদিও তাতে আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস।

তৃণমূল কংগ্রেসের আইটি সেল অত্যন্ত শক্তিশালী। বিজেপিও সোশ্যাল মিডিয়ায় সিপিএমের থেকে অনেক বেশি সক্রিয়। সেখানে ‘‌বাংলা বাঁচাও যাত্রা’‌ নামে ভিডিও পোস্ট করে চলেছে সিপিএম। সেখানে দেখা যাচ্ছে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে বিধানসভা নির্বাচনের মুখ করা হচ্ছে। তিনিই মুখ্যমন্ত্রী মুখ বলে আলিমুদ্দিন সূত্রে খবর। যদিও এই নিয়ে মুখ খোলেননি সিপিএমের রাজ্য সম্পাদক। এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে বেশ কয়েকটি কারণ আছে। এক, সংখ্যালঘু ভোট টানতেই মহম্মদ সেলিমকে মুখ করা হচ্ছে। দুই, ভোট কাটাকাটির খেলা ভাল বোঝেন সেলিম। তিন, মহম্মদ সেলিম রাজ্য–রাজনীতিতে পরিচিত মুখ। একইসঙ্গে ২০২৪ সালের লোকসভা নির্বাচনে যে দু’‌জনের জামানত বেঁচেছিল তাঁদের মধ্যে একজন মহম্মদ সেলিম। তবে এই পথে কি শূন্যতা কাটবে সিপিএমের?‌ সন্দিহান সবপক্ষই।

Published by:

Share Link:

More Releted News:

নির্বাচনে আগে কলকাতায় গঙ্গার পাড়ে ধরা পড়ল বিপুল পরিমাণ গাঁজা, ধৃত ২

কয়লা পাচার মামলায় আইপ্যাকের ডিরেক্টরকে তলব ইডির

কলকাতায় গরম বেড়ে হবে ৩৭ ডিগ্রি, পশ্চিমাঞ্চলে তাপমাত্রা পৌঁছবে ৪১’র ঘরে

প্রথম দফার ভোটের দিন রাজ্যে থাকবেন মোদি-শাহ, বড় পরিকল্পনা বিজেপির

ভয় পেয়ে বিজেপি এজেন্সির চাপ দিচ্ছে, ভবানীপুরে কমিউনিটি বৈঠকে তোপ মমতার

শীতলকুচির নাম বদলে বিজেপি লিখল ‘শীতলকুচ’, তুলোধনা করল তৃণমূল

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ