Loading live market data...
Loading active stocks...
Connecting...

দৌড়ে এগিয়ে ঘটক! তালিকায় আছেন অমরনাথ, উজ্জ্বল, অশোকও

প্রশ্ন উঠেছে ১০৬ ওয়ার্ড বিশিষ্ট আসানসোল পুরনিগমের মেয়র কে হবেন? ৯১টি আসনে জেতা তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে কে কে থাকছেন এই পদের জন্য এগিয়ে! সেই সব নামই এখন আসানসোল শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছড়াচ্ছে জল্পনাও।

Share:

নিজস্ব প্রতিনিধি: গত শনিবার রাজ্যের ৪টি পুরনিগমে ভোটগ্রহণ করা হয়েছিল। সেই নির্বাচনের ভোটগণনা ও ফলাফল ঘোষণা করা হয় গতকাল। দেখা যায় ৪টি পুরনিগমই তৃণমূলের দখলে এসেছে। ওই ৪টি পুরনিগমের মধ্যে ছিল পশ্চিম বর্ধমান জেলার সদর শহর তথা রাজ্যের দ্বিতীয় বৃহত্তম পুরনিগম আসানসোল। ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি পুরনিগমে মেয়র হবেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেব। কিন্তু বাকি ৩ পুরনিগমের ক্ষেত্রে তিনি জানান, দলই এই বিষয়ে সিদ্ধান্ত নেবে আর তা নেওয়া হবে সকলের সঙ্গে আলোচনা করে। আর এখানেই প্রশ্ন উঠেছে ১০৬ ওয়ার্ড বিশিষ্ট আসানসোল পুরনিগমের মেয়র কে হবেন? ৯১টি আসনে জেতা তৃণমূলের কাউন্সিলরদের মধ্যে কে কে থাকছেন এই পদের জন্য এগিয়ে! সেই সব নামই এখন আসানসোল শহরজুড়ে ঘুরে বেড়াচ্ছে। ছড়াচ্ছে জল্পনাও।

প্রাথমিক ভাবে ৪টি নাম আসানসোলের মেয়র পদের জন্য ঘুরে বেড়াচ্ছে। প্রথম নামটিই যার তিনি হলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের ভাই অভিজিৎ ঘটক। ১৫ বছরের কাউন্সিলর ও প্রাক্তন মেয়র পারিষদ অভিজিৎ এখন বলতে গেলে সবার আগেই আসছেন মেয়র পদের দৌড়ে। বর্তমানে আবার তিনি আইএনটিটিউসি জেলা সভাপতির পদেও রয়েছেন। এরপরেই যার নাম ঘুরছে তিনি হলেন, বিদায়ী পুরপ্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়। অমরনাথ সাবেক ৫০ ওয়ার্ডের আসানসোল পুরসভার ডেপুটি মেয়র ছিলেন। পরে সেই পুরনিগম ১০৬ ওয়ার্ড বিশিষ্ট হয় কুলটি, জামুড়িয়া ও রানীগঞ্জ পুরসভার অন্তর্ভুক্তির জন্য। ২০১৫ সালের সেই নির্বাচনের পরে অমরনাথ পুরচেয়ারম্যান হন। মেয়াদ শেষ হওয়ার পর পুরপ্রশাসক পদে কর্তব্যরত ছিলেন অমরনাথ। প্রশাসনিক পদের অভিজ্ঞতার পাশাপাশি তাঁর ২৫ বছরের কাউন্সিলর পদে থাকার অভিজ্ঞতা রয়েছে।

অন্যদিকে কুলটি পুরসভার ২০ বছরের চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় এই মেয়র পদের অন্যতম দাবিদার। তাই তিনিও আছেন দৌড়ে। একুশের বিধানসভা ভোটে তিনি পরাজিত হলেও পুরভোটে তাঁকে টিকিট দিয়েছে দল। পুরভোটে দলের আদি নেতাতেই ভরসা রেখেছিল তৃণমূল এমনটা স্পষ্ট বোঝা গিয়েছিল উজ্জ্বল টিকিট পাওয়ায়। ভোটে জিতে কাউন্সিলর হওয়ার পরেও উজ্জ্বল দাম না পেলে যে বিজেপির দিকে পা বাড়াতে পারেন সেই অনুমান তৃণমূল নেতৃত্বের আছে। শেষ যে নামটি ঘিরে জল্পনা ছড়িয়েছে তিনি তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন রাজ্য সভাপতি অশোক রুদ্র। বর্তমান তিনি তৃণমূল শিক্ষক সংগঠনের রাজ্য সভাপতির পদে রয়েছেন। আসানসোল পুরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যও ছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর স্নেহভাজন হওয়ায় সম্ভবনা রয়েছে তাঁর মেয়র পদপ্রাপ্তির। তবে একদম শেষ মুহুর্তে মমতা বন্দ্যোপাধ্যায় অন্য কাউকে তুলে এনে বড় চমক দিতে পারেন বলেই জানা গিয়েছে।

‘১৫ বছর টলিউডে কোনও রাজনীতি ছিল না’, বাংলায় পালাবদল হতেই বিস্ফোরক রচনা

বারাসতে দুষ্কৃতীদের দখল নেওয়া তৃণমূলের অফিস ফিরিয়ে দিল বিজেপি

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর শিক্ষাগত যোগ্যতা কী, জানেন?

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

অজয় মুখোপাধ্যায়ের পর দ্বিতীয় মুখ্যমন্ত্রী পেল পূর্ব মেদিনীপুর, শপথের পথে শুভেন্দু

বঙ্গে পদ্ম ফুটতেই ১৩ বছর পর মুক্তি পাচ্ছে পরম-রুদ্রর ‘হাওয়া বদল’-এর সিক্যুয়েল

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

মাধ্যমিকে আশানুরূপ ফল না হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা মাধ্যমিক পরীক্ষার্থীর

জলজীবন মিশনের বকেয়া মিলতে চলেছে, কেন্দ্র ২৭০০ কোটি টাকা দিচ্ছে রাজ্যকে

অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম দিতে গিয়ে আক্রান্ত বিজেপি কর্মী, গ্রেফতার ৬