বাংলায় কংগ্রেসের প্রদীপ জ্বালিয়ে রাখলেন ঈশা খান চৌধুরি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  বাংলা থেকে কংগ্রেসের প্রদীপ জ্বালিয়ে রাখলেন  গনি  খান চৌধুরির পরিবারই। ২৪-এর লোকসভা নির্বাচনে এখন পর্যন্ত একমাত্র মালদা দক্ষিণ কেন্দ্র থেকে জয়ী হয়েছে কংগ্রেস। এই কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন গনি  খানের  ভাইপো ঈশা খান চৌধুরি । বিপুল ভোটে তিনি জয়লাভ করেছেন। অন্যদিকে আসন্ন লোকসভা নির্বাচনে বহরমপুর কেন্দ্র থেকে যখন ভরাডুবি প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরির। সেইসময় ঈশার এই জয়লাভ বাংলায় রক্ষা করল কংগ্রেসের অস্তিত্ব।

মালদা- দক্ষিণ কেন্দ্রটি বরাবরই কংগ্রেসের গড় ছিল।  ২৪ –এর লোকসভা নির্বাচনে এই কেন্দ্রে কংগ্রেসের বিরুদ্ধে লড়েছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী শাহনওয়াজ আলী রহমান এবং বিজেপির শ্রীরূপা মিত্র চৌধুরি।  তবে দু দলের প্রার্থীকে বিপুল ভোটে  হারিয়ে নিজেদের গদি বাঁচিয়ে রাখলেন গনি খান চৌধুরির পরিবারই।

উল্লেখ্য, ২০০৯, ২০১৪ এবং ২০১৯ সালে এই কেন্দ্র থেকে  ৮ হাজার ২২২টি ভোটে জয়ী হয়েছিলেন প্রয়াত গনি খান চৌধুরির ভাই আবু হাসেন খান চৌধুরি। তবে ২০২১ সালে বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে ৬ আসনে জিতেছিল তৃণমূল। তাই আশঙ্কা করা হচ্ছিল লোকসভা নির্বাচনে কি আদৌ নিজেদের গদি বাঁচিয়ে রাখতে পারবে কংগ্রেস। তবে শেষ পর্যন্ত বাংলা থেকে কংগ্রেসের মান রক্ষা করলেন গনিখানের ভাইপো ঈশা খান চৌধুরি ।

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

রিল নয়, রিয়েল! সেনার অনুষ্ঠানের ফাঁকে বান্ধবীকে আংটি পরিয়ে বিয়ের প্রস্তাব পাইলটের

মাদক মামলায় আরিয়ানের পাশে ছিলেন রিয়া, নিয়মিত যোগাযোগ রাখতেন, মুখ খুললেন অভিনেত্রী

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে

জঙ্গলমহলে অবৈধভাবে বালি তোলা যাবে না, প্রশাসনকে কড়া নির্দেশ মন্ত্রী রাজেশ মাহাতোর

শৌচালয়ে মাসের পর মাস বন্দি গৃহবধূ, চরম নির্যাতন শ্বশুড়বাড়ির সদস্যদের