ভিলেন পশ্চিমী ঝঞ্ঝা! স্বাভাবিকের ওপরে পারদ, কবে আসছে শীত?

Share:

নিজস্ব প্রতিনিধি : সামনেই বড়দিন। তার আগেই পশ্চিমবঙ্গে পশ্চিমী ঝঞ্ঝার পূর্বাভাস। এই পরিস্থিতিতে কিছুটা হলেও ব্যাকফুটে শীত। ডিসেম্বরের শুরুর দিকে কনকনে শীতে কাঁপছিল বাংলা। সকাল থেকেই জুবুথুবু হয়েছিল রাজ্যবাসী। কিন্তু ডিসেম্বরের শেষলগ্নে এসে আবহাওয়ার ভোলবদল। চোখের পলকেই বদলে গিয়েছে আবহাওয়া।

হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝা ও ঘূর্ণাবর্তের জোড়া প্রভাবে ঠান্ডা হাওয়া প্রবেশে বাধা পাচ্ছে। যার ফলে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে গিয়েছে বেশ কিছুটা। আবহাওয়াবিদদের মতে, পশ্চিমী ধনঞ্জয়ের প্রভাব ততদিন সক্রিয় থাকবে ততদিন রাজ্যজুড়ে এই উষ্ণ আবহাওয়া বজায় থাকবে। মঙ্গলবার থেকে শুরু করে এখনো পর্যন্ত রাজ্যের বেশ কয়েকটি জেলায় রাতের তাপমাত্রা স্বাভাবিকের ওপরেই রয়েছে।

হাওয়া অফিসের পক্ষ থেকে সুখবরও জানানো হয়েছে। শীতের আগমন সম্পর্কে জানানো হয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব কেটে গেলেই শীতল বাতাস বাংলায় ঢুকবে। জানা গিয়েছে, আগামী কয়েক দিনে দেশের একাধিক রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। শুক্রবার দক্ষিণবঙ্গের তাপমাত্রা ও একটু ওপরের দিকেই রয়েছে। পশ্চিমের জেলাগুলোর তাপমাত্রা ১২ডিগ্রি সেলসিয়াস এর কাছাকাছি। উত্তরবঙ্গের বিভিন্ন পাহাড়ি অঞ্চলগুলিতে সর্বনিম্ন তাপমাত্র ৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে।

আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ৪-৫ দিন জাঁকিয়ে ঠাণ্ডা পড়ার সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন তাপমাত্রা এমনই বজায় থাকবে। রাতে ও ভোরে হালকা শীত টের পেলেও বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে তাপমাত্রা বৃদ্ধি পাবে। ফলে রোদের মধ্যে গরম অনুভূত হবে। জানা গিয়েছে, তাপমাত্রার খুব বেশি হেরফের না হলেও পারদ একটু চড়বে। তাতেই গরম অনুভূত হবে। পাশাপাশি উত্তর এবং দক্ষিণবঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট।

 

খেলার মাঝেই নৃত্যগুরু কোহলি! যশস্বী জয়সওয়ালকে দিলেন বিশেষ তালিম, ভাইরাল ভিডিও

পুজোর আগে মুখে ক্লান্তির ছাপ! ‘স্ট্রেসড স্কিন’ থেকে মুক্তি পাবেন কী ভাবে?

ইঞ্জিনিয়ারের সুইসাইড নোটে জ্ঞানেশের নাম, তদন্তের নির্দেশ কেরলমের স্বরাষ্ট্রমন্ত্রীর

বক্সঅফিসে সুনামি! দুই দিনেই ১৭৭ কোটি টাকা আয় করে ফেলল ‘দৃশ্যম ৩’

ঘাস কাটার সময়ে ‘পথের কাঁটা’ বৌদিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুন করল দেওর

‘জিরো জিরো মিলে গেলে জিরোই হয়’, বাম-তৃণমূল সমীকরণে মমতাকে কটাক্ষ দিলীপের

J W Marriott-এ ফের মহিলার শ্লীলতাহানির অভিযোগ, গ্রেফতার ১

মুখ্যমন্ত্রীর সভার আগেই নন্দীগ্রামে বিজেপি নেতার বাড়িতে বোমাবাজি

রবিতে উপনির্বাচনের আগে শেষ প্রচারে নন্দীগ্রামে শুভেন্দু, করবেন পদযাত্রা

অলৌকিক! নেপালে দুর্যোগের ৩৭ দিন পর জীবিত ফিরলেন মালয়েশিয়ান পর্যটক

ককপিটে প্রার্থনা করছিলেন, আচমকাই মাথায় আঘাত! ৩৪ হাজার ফুট উচ্চতায় কী ঘটেছিল? মুখ খুললেন স্মিত

ধোনির পরামর্শেই বাজিমাত! ভারতের বিরুদ্ধে জয়ের নেপথ্যে ‘ক্যাপ্টেন কুল’-এর মন্ত্র ফাঁস শাই হোপের

ভয়ানক! চিকিৎসক না আসায় অস্ত্রোপচার করলেন হাসপাতালের ম্যানেজার, মর্মান্তিক পরিণতি মহিলার

মেয়েদের হস্টেলের শৌচালয়ে ঘাঁপটি মেরে ১০ ফুটের অজগর, তার পর যা হল…