অভিষেক কন্যাকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার মহিলা

রুমা দাস আর জি কর কাণ্ডের প্রতিবাদ মিছিল থেকে অভিষেক কন্যাকে ধর্ষণ করার হুমকি দিয়েছিলেন। তার জেরেই হয়েছেন গ্রেফতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের(TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা দলের ডায়মন্ডহারবার লোকসভা(Daimond Harbour Constituency) কেন্দ্রের সাংসদ(MP) অভিষেক বন্দ্যোপাধ্যায়ের(Abhishek Banerjee) মেয়েকে ধর্ষণ করার হুমকি দিয়ে আগেই গ্রেফতার হয়েছিল এক যুবক। পরবর্তীকালে এই একই ধরনের হুমকি দিয়েছিলেন এক মহিলাও। এবার তিনিও গ্রেফতার হলেন। আর জি কর ঘটনার(R G Kar Incident) কাণ্ডে রাজ্যের নানা প্রান্তে নিত্যদিন মিছিল বার হচ্ছে। সেই রকমই সব মিছিল থেকে শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগেরই দাবি জানানো হচ্ছে তাই না, মুখ্যমন্ত্রী পরিবারের সদস্যদের প্রতিও হুমকি ধমকি দেওয়া হচ্ছে। এর আগে সেই ধরনেরই একটি মিছিল থেকে এক যুবক বলেছিল, অভিষেকের মেয়েকে ধর্ষণ করলে তাকে পুরস্কার দেওয়া হবে। সেই হুমকি ভিডিও ভাইরাল হওয়ার পরে তা নিয়ে অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতারও হয় মাসাদুল মোল্লা নামের ওই যুবক। তাঁর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার মিনাখাঁ ব্লকের মঠবাড়ী এলাকায়। পরবর্তীকালে আরও একটি ভিডিও ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে। সেখানে এক মহিলাকে একই ধরনের হুমকি দিতে দেখা যায়। সেই ঘটনার জেরে এবার ওই মহিলাও গ্রেফতার হলেন।

আরও পড়ুন, পিটিয়ে খুন কুলটি সেল গ্রোথ কারখানায়, বিক্ষোভ স্থানীয়দের

দ্বিতীয় যে ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছিল সেখানে দেখা গিয়েছিল, আর জি কর কাণ্ডের প্রতিবাদে বার হওয়া একটি মিছিকে থাকা এক মহিলা সংবাদমাধ্যমের ক্যামেরার সামনে বুক ফুলিয়ে দাবি করছেন, তাঁর বাড়িতে আছে ১৭ বছরের ছেলে। সেই ছেলেকে তিনি বলবেন অভিষেকের মেয়েকে ধর্ষণ করতে। তারপর চাঁদা তুলে ১৫ লক্ষ টাকা তিনি দিয়ে দেবেন অভিষেক কন্যাকে ক্ষতিপূরণ হিসাবে। কেননা মুখ্যমন্ত্রী আর জি কর কাণ্ডের নির্যাতিতার পরিবারকে ১০ লক্ষ টাকা নাকি ক্ষতিপূরণ দিতে চেয়েছিলেন। সেই ভিডিও সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হতেই ছিঃ ছিঃ রব ওঠে। অবিলম্বে ওই মহিলাকে গ্রেফতার করার দাবিও ওঠে। ঘটনা হচ্ছে, ওই মহিলা যখন হুমকি দিয়েছিলেন, তখন তিনি দাবি করেছিলেন তিনি নাকি যাদবপুরের বাসিন্দা। যদিও ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে মহিলার নাম রুমা দাস। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনা জেলার ডায়মন্ডহারবার মহকুমার ফলতা থানা এলাকায়। সেখান থেকেই পুলিশ তাকে গ্রেফতার করেছে।

আরও পড়ুন, জুনিয়র চিকিৎসকদের ১ মাসের কর্মবিরতিতে চিকিৎসা থেকে বঞ্চিত ৯ লক্ষ মানুষ

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রুমার বিরুদ্ধে পকসো আইন সহ একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এদিন অর্থাৎ সোমবার রুমাকে ডায়মন্ডহারবার মহকুমা আদালতে পেশ করা হবে। ঘটনাচক্রে রুমা যে ফলতায় থাকেন তা অভিষেকেরই সংসদীয় কেন্দ্রের মধ্যে পড়ে। চলতি বছরের লোকসভা নির্বাচনে সেই ডায়মন্ডহারবার কেন্দ্র থেকেই অভিষেক ৭ লক্ষাধিক ভোটের ব্যবধানে জয়ী হয়েছিলেন। এবার তাঁর সংসদীয় এলাকারই বাসিন্দা তাঁরই মেয়েকে ধর্ষণের হুমকি দিয়ে গ্রেফতার হলেন। সূত্রে জানা গিয়েছে রুমা সিপিআই(এম)’র মহিলা সংগঠনের সদস্য। আর জি কর কাণ্ডের প্রতিবাদে We Want Justice শ্লোগান তোলা মিছিল থেকেই এখন দেখা যাচ্ছে অনেকেই যা তা খুশি হুমকি দিয়ে চলেছেন। তার থেকেও বড় কথা, বাংলার মানুষ যাদের প্রতিটি নির্বাচনের চূড়ান্ত ভাবে প্রত্যাখান করে চলেছে সেই বাম-বিজেপি এখন রাস্তায় নেমে নিত্যদিন মিছিল করে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেই ক্ষান্ত হচ্ছে না, তাঁর পরিবারের ছোট ছোট সদস্যদেরও হুমকি দিচ্ছে।

মাথাভাঙা-মেখলিগঞ্জ সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা, রুখে দিল BSF

‘খান স্যার’-এর বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের, কী অপরাধ ফয়জল খানের?

সই জাল কাণ্ড: কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা অভিষেকের

এক ধাক্কায় কমল সোনা-রুপোর দাম, জেনে নিন আজকের রেট

পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়কের কার্যালয়ে বিছানা-বালিশ, উদ্ধার ড্রয়ার ভর্তি কন্ডোম!

গ্রেফতার বাঁকুড়ার দাপুটে তৃণমূল নেতা শঙ্কর চক্রবর্তী, কী অভিযোগ তাঁর বিরুদ্ধে?

ব্যক্তিগত কারণ দেখিয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি পদে ইস্তফা উত্তম বারিকের

‘শুধু পিসি-ভাইপোই থাকবে’! তৃণমূলের ভাঙন নিয়ে খোঁচা দিলীপ ঘোষের

তৃণমূল নেতাদের কোমরে দড়ি পরিয়ে রাস্তায় ঘোরানোর ঘটনায় ক্ষুব্ধ হাইকোর্ট, দিল বড় নির্দেশ

নদী পেরিয়ে বাংলাদেশে পালানোর ছক শওকতের, পরিকল্পনা বানচালে মাদ্রাসা ঘিরে রেখেছে NIA

রেপো রেট অপরিবর্তিত রাখল RBI, স্বস্তি মধ্যবিত্তের

বাড়ির সামনে স্থানীয়দের ‘চোর-চোর’ স্লোগান নিয়ে কার বিরুদ্ধে চটে লাল সন্দীপন?

‘বিশ্বাসবাবু আজকে গুপী হলেন’, স্বরূপ বিশ্বাসের গ্রেফতারিতে আহ্লাদে আটখানা ঋদ্ধি সেন

গরমে স্বস্তির চুমুক! বাড়িতেই বানিয়ে ফেলুন লেবু ও বরফ মেশানো হিবিস্কাস আইসড টি