জলপাইগুড়িতে প্রকাশ্যে তরুণীকে ধারালো অস্ত্রের একাধিক কোপ প্রাক্তন প্রেমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি : প্রকাশ্যে তরুণীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি আক্রমণ চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ির ফুলবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, শনিবার বন্ধুদের সঙ্গে বেড়িয়েছিলেন তরুণী। ওই সময় বাইকে করে এসে পথ আটকে দাঁড়ায় ওই যুবক। আচমকাই ধারালো অস্ত্র নিয়ে তরুণীর ওপরে চড়াও হয় ওই যুবক। এলোপাথাড়ি কোপ মারতে থাকে। ওই সময় রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তরুণী। এরপরেই বাইক নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় অভিযুক্ত যুবক। ওই যুবকের সঙ্গে পূর্ব পরিচয় ছিল আক্রান্ত তরুণীর। মাটিতে রক্তাক্ত হয়ে পড়ে থাকতে দেখেই স্থানীয়রা ছুটে আসে। তাঁরাই আক্রান্ত তরুণীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত যুবক। তার পরিবারের লোকজনেরও কোনও খোঁজ নেই। আক্রান্ত তরুণীর পরিবারের পক্ষ থেকে রায়গঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। এরপরেই অভিযুক্ত যুবকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর, জলপাইগুড়ির রাজগঞ্জ সংলগ্ন সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের বকশিডাঙা এলাকার বাসিন্দা ওই তরুণী। অভিযুক্ত যুবকও ওই এলাকার বলে জানা গিয়েছে। অভিযু্ক্তের সঙ্গে আগে প্রেমের সম্পর্ক ছিল তরুণীর। কিন্তু সম্পর্ক ভেঙে যাওয়ার পর থেকে দুজনের মধ্যে দীর্ঘদিন কোনও যোগাযোগ ছিল না। অভিযুক্তকে অতি দ্রুত গ্রেফতার করার দাবি জানিয়েছে আক্রান্ত তরুণীর পরিবারের সদস্যরা। কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে, দীর্ঘদিন যোগাযোগ না থাকার পরে আচমকা কেন তরুণীকে আক্রমণ চালালো ওই যুবক।

মাদককারবারীদের বিরুদ্ধে অভিযানে অস্ত্র হাতে তারেকের মন্ত্রী, শোরগোল বাংলাদেশ জুড়ে

বিএসএফের পুশব্যাকের চেষ্টা ব্যর্থ, মেখলিগঞ্জ সীমান্তের শূন্যরেখায় আটকে শিশু-সহ ১২ জন

পুজোর ছুটিতে জলখাবারে আনুন নতুনত্ব! বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপি-পেঁয়াজের পরোটা

‘বড় পুজোয় ভিআইপি এন্ট্রি না রাখার নির্দেশ’, চোরবাগান কাণ্ডে ভবানীভবন থেকে বললেন মুখ্যমন্ত্রী

থারে চেপে মুসৌরি ঘুরতে যাচ্ছিল ৫ বন্ধু, ডিভাইডারে ধাক্কা লেগে উল্টে গেল গাড়ি, নিহত ৩

মাইকে একটি মাত্র ঘোষণা, তারপরেই গোটা পরিস্থিতি বদলে যায় চোরবাগানের

পুজোর আনন্দ হবে দ্বিগুণ, বাড়িতে অতিথি আপ্যায়নে বানান সুস্বাদু মিল্ক রোল বরফি

ভারতীয় দলে হয়নি জায়গা! রঞ্জি ট্রফিতেও মাঠের বাইরে শামি, কেরিয়ার শেষের পথে?

চোরবাগান সর্বজনীনে মৃত্যুমিছিল, গ্রেফতার পুজো কমিটির সম্পাদক-সহ ৭

চোরবাগানকাণ্ডে আটক ১৪, তদন্তে বিশেষ দল! নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

চোরবাগানে পদপিষ্টের ঘটনায় মৃত বেড়ে ১৯, আহতদের সঙ্গে দেখা করবেন শাহ

চোরবাগান বিপর্যয়ে মৃতদের বাড়িতে বিধায়িকা, পুজো উদ্যোক্তাদের পাশাপাশি পুলিশকেও দুষলেন রত্না

দুর্গা মণ্ডপের বাইরে আড্ডা দিচ্ছিলেন স্থানীয়রা! আচমকাই পিষে দিল গাড়ি, মৃত ৩

বয়সের ফারাক ৫৯ বছর! ৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১-এর তরুণ