কম্বল সরাতেই পচাগলা মহিলার দেহ, স্বামী কোথায়? মৃত্যু ঘিরে ধোঁয়াশা

Share:

নিজস্ব প্রতিনিধি, বারাসত : ভাড়াবাড়ি থেকে বিকট গন্ধ। টিকতে না পেরে বাড়ির মালিককে খবর দেয় প্রতিবেশীরা। হাক ডাক করেও, সাড়া না পেয়ে দরজা ভেঙে ঢুকতেই গা গুলিয়ে উঠল সবার। কম্বল চাপা দেওয়া অবস্থায় উদ্ধার মহিলার পচা-গলা দেহ। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত পুরসভার ২৮ নম্বর ওয়ার্ডের অশ্বিনী পল্লী খালপার অঞ্চলে।

সূত্রের খবর, একমাস আগে স্বামী-স্ত্রী ওই বাড়ি ভাড়া নিয়েছিলেন। স্বামী বিজু সাহা পেশায় বাস চালক। স্বামী স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া অশান্তি বেধে থাকত। কয়েকদিন ধরেই স্বামী বিজু সহাকে এলাকার মানুষ দেখতে পাননি। কয়েকদিন ধরেই ওই ঘরে মধ্যে থেকে বিকট গন্ধ বেরোচ্ছিল। সোমবার সেই গন্ধের পরিমাণ বাড়তেই এলাকার লোকজন সেই বাড়ির মালিককে খবর দেন। বাড়ির মালিক আসার পরে একাধিকবার বাইরে থেকে আওয়াজ দেওয়া সত্ত্বেও ঘরের মধ্যে কোনো সাড়াশব্দ হাওয়া যায়নি। ওই বাড়ির মালিক খবর দেন পার্শ্ববর্তী পার্টি অফিস ও বারাসত থানায়।

বারাসাত থানা পুলিশ এসে দরজা খুলে ভেতরে ঢুকতেই দেখতে পায় কম্বল চাপা দেওয়া রয়েছে কিছু। কম্বল সরাতেই চক্ষুচরকগাছ পুলিশের। কম্বল সরাতেই দেখা যায় এক মহিলার মৃতদেহ। মৃতদেহের মুখ ও দুটি হাত কিছু দিয়ে পোড়ানো হয়েছে। ঘটনাস্থল থেকে ওই মহিলার দেহ বারাসত থানার পুলিশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বারাসত মেডিকেল কলেজে ও হাসপাতালে পাঠিয়েছে। মৃতার নাম লক্ষী মাহাতো(৩৫)। স্বামীকে কয়েকদিন ধরে দেখা না গেলেও, সোমবার সকালে বারাসাতের চাঁপাডালি এলাকা থেকে বিজুকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশি জেরায় বিজু স্বীকার করেছে, স্ত্রী লক্ষ্মীকে গলা টিপে হত্যা করেছে সে। গোটা ঘটনা তদন্ত চালাচ্ছে বারাসত থানার পুলিশ।

বন্যায় ডুবেছে গোটা গ্রাম, কোলে তুলে নিয়ে সন্তানদের স্কুলে পৌঁছে দিচ্ছেন অভিভাবকরা

বারাকপুর আদালতে নিয়ে যাওয়ার পথে সোমনাথ দে-কে লক্ষ্য করে ডিম-ইট থেরাপি

ফরাক্কার ধসের জেরে নাজেহাল যাত্রীরা, বাতিল কোন ট্রেন? ঘুরপথে চলবে কোনগুলি? রইল তালিকা

‘ভয় পেয়ে কর্তব্য থেকে পিছিয়ে যাব না’, দৃপ্ত কণ্ঠে ঘোষণা হাসিনার

বছরে তিনটি করে গ্যাসের সিলিন্ডার বিনামূল্যে দেওয়া হবে, ঘোষণা রাজ্য সরকারের

মেট্রিমোনি অ্যাপে কানাডিয়ান পাত্রীর ফাঁদে পড়ে ১.১০ কোটি টাকা খোয়ালেন ব্যবসায়ী

‘কলকাতাকে ওয়াটার মেট্রো সিটি করার ভাবনা রয়েছে,’ জানালেন মুখ্যমন্ত্রী

এক ইনিংসে জোড়া বিশ্বরেকর্ড, মিতালিদের নজির ভেঙে আপ্লুত স্মৃতি মন্ধানা

মানসিক ভারসাম্যহীন মহিলাকে ধর্ষণের হাত থেকে রক্ষা পথ কুকুরের

মাঝ আকাশে বোমাতঙ্ক, এয়ার ইন্ডিয়ার নয়াদিল্লিগামী বিমানের ক্রু ও যাত্রীর বিরুদ্ধে তদন্ত শুরু

মেরামতির সময়ে ফের ধস ফরাক্কায়, উত্তরবঙ্গগামী একাধিক ট্রেন বাতিল, দুর্ভোগে যাত্রীরা

আনফিট বুমরাহ! আফগানিস্তানের বিরুদ্ধে টি-২০ সিরিজের জন্য বিকল্প ভাবনা বিসিসিআই-য়ের

গোপালের ভোগে পিৎজা, সুসি সহ ১০০৮ ব্যঞ্জন নিবেদন ইসকন মন্দিরে

রাজ্যের সাংস্কৃতিক উপদেষ্টা হচ্ছেন মিঠুন চক্রবর্তী, নিউটাউন থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর