তিন মাস আগে স্বামীর মৃত্যু, ফাঁকা বাড়িতে প্রেমিককে ডেকে ঘনিষ্ঠতা, বধূর কীর্তি ফাঁস হতেই…

তিন মাস আগে স্বামী মারা গিয়েছেন, ঘর থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এবার সেই ঘরেই পরপুরুষের সঙ্গে রাসলীলা করতে দেখা গেল তরুণীকে।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন মাস আগে স্বামী মারা গিয়েছেন, ঘর থেকেই উদ্ধার হয় ঝুলন্ত দেহ। এবার সেই ঘরেই পরপুরুষের সঙ্গে রাসলীলা করতে দেখা গেল বিধবাকে। ঘটনায় শোরগোল পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনায়। ওই বিধবা রমনী ও তাঁর সঙ্গীকে খুঁটিতে বেঁধে মুখে চুনকালি মাখালেন স্থানীয়রা। সঙ্গে ৩ মাস আগে তরুনীর স্বামী গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছিলেন নাকি তাঁকে খুন করা হয়েছিল, তা নিয়েও প্রশ্ন তুললেন বিক্ষুব্ধ স্থানীয়রা। উত্তেজনা চরমে উঠতেই চন্দ্রকোনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তরুণী ও তাঁর ‘সঙ্গী’কে থানায় নিয়ে যায়।

স্থানীয় সূত্রের খবর, বছর তেইশের ওই তরুণীর শ্বশুরবাড়ি চন্দ্রকোনা পৌরসভার গোঁসাইবাজার জহরপুকুর এলাকায়। তবে কর্মসূত্রে ওই তরুণী ও তাঁর স্বামী দুজনেই হায়দরাবাদে থাকতেন। মাস তিনেক আগেই নিজেদের বাড়িতে ফেরেন তাঁরা। জানা যায়, সেই সময়েই স্বামীর সঙ্গে তুমুল ঝামেলা হয় তরুণীর। এরপরেই তাঁর স্বামীর ঝুলন্ত দেহ ঘর থেকে উদ্ধার হয়। কিন্তু তিন মাসের মধ্যেই স্বামীকে ভুলে পরপুরুষের সঙ্গে রাসলীলায় মেতে ওঠেন ওই তরুণই। গতকাল মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে এক যুবকের সঙ্গে তাঁকে ঘনিষ্ঠত অবস্থায় ধরে ফেলেন এলাকাবাসীরা। তরুণী ও যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করেন তাঁরা। এই বিষয়ে পাড়ার এক বাসিন্দা জানিয়েছেন, ওই তরুণী তাঁর কাকিমা হন। এরপর কাকিমাকে যুবকের বিষয়ে জিজ্ঞাসা করতেই তিনি বলেন, যুবক তাঁর মাসির ছেলে। কিন্তু তরুণীর আত্মীয়দের ফোন করতেই জানা যায়, যুবককে তাঁরা কেউ চেনেন না।

তারপরই স্থানীয়রা তরুণী ও তাঁর ‘সঙ্গী’কে খুঁটিতে বেঁধে তাঁদের মুখে চুনকালি মাখান। ঘটনায় আরও এক প্রতিবেশী জানিয়েছেন, ওই যুবকের সঙ্গে বহুদিনের আলাপ তরুণীর, ‘হায়দরাবাদে থাকাকালীনই তাঁদের মধ্যে সম্পর্ক হয়েছিল। যুবকের বাড়ি সুন্দরবন এলাকায়। আমাদের মনে হয়। যুবকের সঙ্গে অবৈধ সম্পর্কের কথা জেনে গিয়েছিল তরুণীর স্বামী। সেই নিয়েই তাঁদের ঝামেলা হয়। কিন্তু স্বামীকে তরুণী খুন করেছেন নাকি তিনি আত্মহত্যা করেছেন, তা ব্লা যাবে না। আমরা চাই পুলিশ ব্যবস্থা নিক।’ তবে পুলিশ জানিয়েছে, আইন প্রতিবেশীদের হাতে তুলে নেওয়া একেবারেই ঠিক হয়নি। তাঁরা তরুণী ও যুবককে থানায় নিয়ে গিয়েছেন। তবে তাঁদের বিরুদ্ধে কোনও অভিযোগ না দায়ের হওয়ার কারণে তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।  

পুজোর চাঁদার নামে জুলুমবাজি! এক ফোনেই অভিযোগ জানান, চালু টোল ফ্রি নম্বর়

‘মিলন প্রধানকে নির্বাচনে লড়তে দিন,’ অন্তর্বর্তী জামিন দিয়ে পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের

’৪৮ ঘন্টার মধ্যে কুর্সি ছাড়ুন’, জ্ঞানেশকে সময়সীমা আরশোলাদের, দেশজুড়ে আন্দোলনের হুমকি

ভিক্ষাং দেহি! খিদে মেটাতে ভারত থেকে ২ লক্ষ টন গম নিচ্ছে তারেক সরকার

সাংবিধানিক দায়িত্ব পালন করছেন না, জ্ঞানেশের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের মহুয়ার

৩৬ বছর পর খুলল কাশ্মীরের শীতলনাথ মন্দির

‘মাত্র ১৫ দিনেই সব শেষ’, বাবাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী-সাংসদ শতাব্দী রায়

লক্ষ্মীবারে রক্তাক্ত শেয়ারবাজার, এক ধাক্কায় ১২০০ পয়েন্ট কমল সেনসেক্স

ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক, কম্পনের মাত্রা ৫.৫

রাস্তায় থাকলে তাড়াতাড়ি বাড়ি ফিরুন, শহরে ধেয়ে আসছে ‘প্রলয়’

নিউটাউনে গরিবদের জন্য স্বাস্থ্যনগরী তৈরি হবে, আদানিকে পাশে বসিয়ে ঘোষণা মুখ্যমন্ত্রীর

খুঁটিতে ধাক্কা লেগে দাউদাউ করে জ্বলে উঠল গাড়ি, জীবন্ত পুড়ে মৃত ২

২,০০০ টাকার বেশি UPI পেমেন্টে চার্জ! ২ অক্টোবর দেশজুড়ে ‘No UPI Day’-এর ডাক

কম্বোডিয়ান সঙ্গীকে বিয়ে করতে প্যারোলে মুক্তি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হরিয়ানার গ্যাংস্টারের