শিবপুরে শুট আউট, আবাসনে ঢুকে মহিলাকে গুলি

Share:

নিজস্ব প্রতিনিধি: হাওড়া শিবপুরে গুলি। বুধবার আবাসনের মধ্যে ঢুকে পুনম যাদব নামে এক মহিলাকে গুলি করা হয়। কে বা কারা তাঁকে গুলি করেছে তা এখনও জানা যায়নি। আশঙ্কাজনক অবস্থায় পুনম যাদব কলকাতার হাসপাতালে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। চলছে তদন্ত। কেন মহিলাকে গুলি করা হল তাও খতিয়ে দেখা হচ্ছে। পারিবারিক অশান্তির কারণে গুলি বলে অনুমান। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে পুনম যাদবের স্বামীকে। আবাসনের ১৫ তোলার ফ্ল্যাটে থাকতেন ওই মহিলা। সকাল ৯:৫০ মিনিটের দিকে ঘটনাটি  ঘটে।

কলকাতার এক বেসরকারি হাসপাতালে পুনম যাদবকে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁর চিকিৎসা চলছে। তবে হাসপাতাল কর্তৃপক্ষের দাবি পুনম যাদবের অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক। শিবপুরে ওই অভিজাত আবাসনে ১৫ তোলার ফ্ল্যাটে থাকতেন পুনম যাদব। হঠাৎ করেই ঘরের থেকে আওয়াজ আসে। তড়িঘড়ি সকলে ছুটে যান। দেখা যায় পুনম যাদব মেঝেতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে রয়েছেন। পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এরকমও অনুমানও হচ্ছে যে মহিলা নিজেই নিজেকে গুলি করে থাকতে পারেন। পরিবারের একাধিক সদস্য ওই ফ্ল্যাটে থাকতেন। তবে যখন মহিলা গুলিবিদ্ধ হন তখন তিনি ফ্ল্যাটে একা ছিলেন কিনা তা এখনও জানা যায়নি। 

এই আবাসনেই এদিকে থাকেন রাজ্যের মন্ত্রী ও সঙ্গীতশিল্পী বাবুল সুপ্রিয়। এই এলাকায় কীভাবে বন্দুক ঢুকল তা বোঝা যাচ্ছে না। প্রশ্ন উঠছে যে বন্দুক থেকে গুলি করা হয়েছে তার লাইসেন্স নিয়েও। পুনম যাদবকে প্রথমে নিয়ে যাওয়া হয় হাওড়ারই একটি বেসরকারি হাসপাতালে। কিন্তু পরিস্থিতি জটিল হয়ে ওঠায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করা হয়। এই মুহূর্তে এলাকা ঘিরে রেখেছে হাওড়া সিটি পুলিশ ও শিবপুর থানার পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশের একাধিক উচ্চপদস্থ ব্যক্তিও। জিজ্ঞাসাবাদ চলছে। মহিলার পরিবারের একাধিক ব্যক্তিকে ডেকে পাঠানো হয়েছে শিবপুর থাকায়। শুরু হয়ে গিয়েছে তদন্ত। 

শরীর থেকে ঝরবে খারাপ কোলেস্টেরল! রোজ পাতে এই সবজি রাখলেই মিলবে হৃদ্‌স্বাস্থ্যের সুরক্ষা

সূর্যের রাশি পরিবর্তনে ঘুরে যাবে ৫ রাশির জাতকদের ভাগ্যের চাকা

আজকের রাশিফল: হাতে আসবে বাড়তি অর্থ, ছুটির দিনে সতর্ক থাকবেন কারা?

মেয়েদের এশিয়া কাপে পাকিস্তানকে গুঁড়িয়ে দিয়ে জয়ী হরমনপ্রীতরা

লজ্জার রেকর্ড ফাতিমাদের, ভারতের স্পিনারদের ভেল্কিতে ৫৫ রানে শেষ পাকিস্তান

রাতে ঘুম আসে না? বিছানায় যাওয়ার আগে খান ঘুমপাড়ানি কেক, রইল রেসিপি

বিরিয়ানিতে ক্ষতিকারক রং, মিষ্টির দোকানে অস্বাস্থ্যকর পরিবেশ, নবদ্বীপ বাজারে নানা দৃশ্য ধরা পড়ল খাদ্য সুরক্ষা দফতরের অভিযানে

অবশেষে শান্তি! কিয়েভে তিন দিন হামলা চালাবে না রুশ সেনা, ঘোষণা পুতিনের

তারেক জমানায় বাংলাদেশে ধর্ষণ মহামারি, ধর্ষকদের যৌন লালসার শিকার ৪ হাজার ২৫ জন

জম্মু ও কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম লস্কর কমান্ডার

হারলেন যমদূত, নেপালের অন্ধকার সুড়ঙ্গ থেকে ১০ দিন বাদে উদ্ধার চিনা নাগরিক

বিধাননগর থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারী সন্দেহে গ্রেফতার এক যুবক, তদন্তে পুলিশ

হাঁটুসমান জল, রোগীকে হাসপাতালে নিয়ে যেতে ভরসা খাটিয়া, মর্মান্তিক ছবি দুবরাজপুরে

ক্যামাক স্ট্রিটের অফিস খালির নির্দেশের উপর স্থগিতাদেশ নিম্ন আদালতের, স্বস্তি অভিষেকের