মর্মান্তিক পরিণতি! তেল কলে মাফলার জড়িয়ে গলা কেটে মৃত্যু শ্রমিকের

Share:

নিজস্ব প্রতিনিধি, কালনা : সকাল থেকে পারদ পতনে কিছুটা নেমেছে তাপমাত্রা। সেই কারণে গলায় মাফলার জড়িয়ে তেল কলে কাজ করতে গিয়েছিলেন  সিরাজুল মণ্ডল। কিন্তু  ভাবতেও পারেননি, সুস্থ অবস্থায় আর বাড়ি ফিরতে পারবেন না। তেল কলে দুর্ঘটনায় গলা কেটে মৃত্যু হল ওই শ্রমিকের।

জানা গিয়েছে, প্রতিদিনের মতো মঙ্গলবার সর্ষের পেষাইয়ের কাজ করছিলেন সিরাজুল মণ্ডল। নিচু হয়ে সর্ষের পেষাই করার সময় গলার মাফলারটি আটকে যায় মেশিনে। মাফলারে টান পড়ায় মেশিনের ওপরেই পড়ে যান তিনি। গলা কেটে যায়। ফিনকি দিয়ে ছিটকে আসে রক্ত। ঘটনাস্থলে মৃত্যু হয়েছে সিরাজুল মণ্ডলের। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কালনার সমুদ্রগড়ের সিদ্দেপাড়ার এলাকায়।

রবিবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় তাপমাত্রা নেমেছে। মঙ্গলবারও তাপমাত্রা রয়েছে স্বাভাবিকের নিচে। সেই কারণে গলায় মাফলার পেঁচিয়ে সর্ষে পেষাইয়ের কাজ করছিলেন সিরাজুল মণ্ডল। কাজ করার সময় অসাবধানতাবশত গলার মাফলারটি আটকে যায় তেলকলের মেশিনে। সঙ্গে সঙ্গে মেশিনের ওপরেই পড়ে যান ওই শ্রমিক সিরাজুল। মেশিনের ধারালো ব্লেডে গলা চিঁড়ে যায়। ফিনকি দিয়ে ছিটকে আসে রক্ত। সহকর্মীরাই তাঁকে উদ্ধার করে।  সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গিয়েও লাভ হয়নি। মৃত্যু হয়েছে তাঁর। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। ঘটনাটি কীভাবে ঘটেছে, কলের কর্মীদের সঙ্গে ওমালিকের সঙ্গে কথা বলতে চাইছেন তাঁরা। দেহ ইতিমধ্যে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অত্যন্ত দক্ষকর্মী ছিলেন। সাবধান হয়ে কাজ করতেন। কিন্তু কী করে এই ঘটনা ঘটে গেল বোঝা যাচ্ছে না।

বোমা মেড়ে উড়িয়ে দেওয়া হবে বাড়ি, দিনে দুপুরে হুমকি অমিতাভ বচ্চনকে

বিপাশার পরামর্শেই কি ছোট কন্যার নাম ‘দেবী’ রাখলেন দীপিকা? জোর চর্চায় নায়িকার মন্তব্য

রেশনে এবার থেকে প্রতি সপ্তাহে চাল-ডাল-তেল-সোয়াবিন, নতুন প্রকল্পের সূচনা মুখ্যমন্ত্রীর

‘২৭ তারিখ পর্যন্ত লুকিয়ে থাকতে বলেছিল’, চোরবাগান কাণ্ডে পুলিশের জালে ঘোষক-স্বামী, মুখ খুললেন স্ত্রী

জলখাবারে বাড়িতেই বানিয়ে ফেলুন জিভে জল আনা মুচমুচে এলো-ঝেলো

সারান্ডার জঙ্গল ছেড়ে লালবাজারে! কলকাতা পুলিশের কাছে আত্মসমর্পণ মাওবাদী দম্পতির

কলকাতা পুরভোটে বিজেপির প্রার্থী হচ্ছেন ৪৪ প্রাক্তন তৃণমূল কাউন্সিলর!

১৩৪ টনের ২৪টি এসি পর্যাপ্ত নয়, তাই কি চোরবাগান মণ্ডপের ভিতরে দমবন্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল?

এশিয়ান প্যারা গেমস: মহিলাদের ৫০ মিটার রাইফেল শুটিং-য়ে সোনা জয় ভারতের মোনার

আগামী সপ্তাহে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় অর্ণব! ভারী বৃষ্টিতে ভাসবে ওড়িশা-বাংলা

চোরবাগান কাণ্ডে মাইকে বিভ্রান্তিকর ঘোষণার অভিযোগে গ্রেফতার আরও ১ ঘোষক

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৫ জনের দল ঘোষণা করল বাংলাদেশ

কলকাতা বিমানবন্দরে ফের বোমাতঙ্ক! মহিলা শৌচালয়ে টিস্যু পেপারে হুমকির চিরকুট

চোট পেলেন ঈশান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০-তে ডাক পড়বে বৈভবের! জল্পনা